টিম ইন্ডিয়ার জন্য খারাপ খবর, ব্যক্তিগত কারণে দল ছাড়লেন জসপ্রীত বুমরাহ !! 1

দক্ষিণ আফ্রিকার (India vs South Africa T20 Match) বিপক্ষে আজ ভারতীয় দল তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে। চলতি এই সিরিজকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) প্রস্তুতি হিসেবে দেখছে বিসিসিআই (BCCI)। গৌতম গম্ভীর (Gautam Gambhir) একাদশের দিকে বিশেষ নজর রেখেছেন। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয় তুলে নিলেও সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে লজ্জাজনক হারের সম্মুখীন হয়। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই ব্যর্থ হন ভারতীয় তারকা ক্রিকেটাররা। আজ ধর্মশালায় ব্লু ব্রিগেডদের একাদশে দুটি গুরুত্বপূর্ণ পরবর্তন হয়েছে। এই ম্যাচে নেই জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। সিরিজের মাঝেই দল ছাড়লেন এই তারকা।

Read More: সৌরভ গাঙ্গুলীর দিকে উড়ে এল খালি বোতল, যুবভারতীতে একটুর জন্য বাঁচলেন মহারাজ !!

দল ছাড়লেন জসপ্রীত-

Team india, জসপ্রীত বুমরাহ
Jasprit Bumrah | Image: Getty Images

ভারতীয় দলের অন্যতম তারকা পেসার জসপ্রীত বুমরাহ। তিনি মাঝেমধ্যেই চোট সমস্যার মধ্যে থাকেন। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তার ওপর বিসিসিআই চাপ বাড়াতে চাইছে না। শুধুমাত্র এই তারকা বর্তমানে টি-টোয়েন্টি ফরম্যাটকে পাখির চোখ করেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই ম্যাচে একাদশে ছিলেন জসপ্রীত। প্রথম ম্যাচে কটকে তিনি ৩ ওভারে ১৭ রান খরচ করে ২ টি উইকেট তুলে নেন।

তবে চন্ডীগড়ে তার ব্যাটিং দাপট লক্ষ্য করা যায়নি। ৪ ওভারে ৪৫ রান খরচ করেন এবং একটিও উইকেট সংগ্রহ করতে পারেননি এই তারকা। এবার চলতি সিরিজের মধ্যেই দল ছাড়লেন তিনি। বিসিসিআই এক কর্তা এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “ব্যক্তিগত কারণে জসপ্রীত বুমরাহ বাড়ি ফিরে গেছেন। তিনি আজ ম্যাচে উপলব্ধ থাকবেন না। বাকি ম্যাচগুলোতে তিনি অংশগ্রহণ করবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।”

একাদশে এলেন কুলদীপ-হর্ষিত-

Asia Cup
Kuldeep Yadav | Image: Twitter

বুমরাহ‌ (Jasprit Bumrah) এবং অক্ষর প্যাটেল (Axar Patel) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে একাদশের বাইরে রয়েছেন। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) আজ টসের সময় নিশ্চিত করেন যে অক্ষর প্যাটেল শারীরিক সমস্যার কারণে এবং বুমরাহ ব্যক্তিগত কারণে একাদশের বাইরে রয়েছেন। তাদের বদলে জায়গা পেলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav) এবং হর্ষিত রানা (Harshit Rana)। কুলদীপ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজে বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন।

৩ ম্যাচে ৯ টি উইকেট সংগ্রহ করে সিরিজের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হন। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে একাদশে জায়গা পাননি তিনি। উল্লেখ্য এখনও পর্যন্ত এই তারকা স্পিনার দেশের হয়ে ৪৯ টি টি টোয়েন্টিতে ম্যাচে মোট ৮৮ টি উইকেট সংগ্রহ করেছেন। অন্যদিকে হর্ষিত রানার দেশের হয়ে ৫ টি টি টোয়েন্টি ম্যাচে মোট ৫ টি উইকেট সংগ্রহে রয়েছে।

Read Also: “হার্দিকের আত্মহত্যা করা উচিত..’, গম্ভীরের অদ্ভুত পরিকল্পনা নিয়ে কটাক্ষ নেটিজেনদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *