বিশ্ব ক্রিকেটে অন্যতম জনপ্রিয় খেলোয়াড় হলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ভারতীয় দলের সাবেক অধিনায়ক ভারতের অন্যতম সফল এবং আইসিসি ট্রফির বিচারে সবথেকে সফল ক্যাপ্টেন তিনিই। এক দশকের বেশি সময় ধরে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে এসেছেন এমএস ধোনি। তার হাতেই একাধিক প্লেয়ার তৈরি হয়েছে। তবে, ভারতীয় দলের সাবেক খেলোয়াড় ইরফান পাঠানের দাবি এমএস ধোনি নাকি তার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছেন। এক সাক্ষাৎকারে ধোনিকে নিয়ে মস্ত বড় বয়ান দিয়েছেন ইরফান পাঠান। পাঠানের দাবি ধোনির জন্য নাকি ক্যারিয়ার শেষ হয়েছে তাঁর।
ভারতীয় ক্রিকেটে ধোনির অবদান প্রবল

প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেটে ধোনি একটি আবেগের নাম। মহেন্দ্র সিং ধোনি – ভারতের অন্যতম সফল অধিনায়ক। তাঁর নেতৃত্বে ভারত ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে। তবে ধোনি নাকি দল নির্বাচন করতেন ‘হুক্কা’ সাজতে পারতেন যারা তাদের নিয়ে। সম্প্রতি ইরফান পাঠানের একটি পুরনো সাক্ষাৎকার বেশ ভাইরাল হয়েছে। ইরফান পাঠান ছিলেন ভারতের এক সম্ভাবনাময় পেস বোলিং অলরাউন্ডার। ২০০৩-০৪ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। শুরু থেকেই নজর কেড়েছিলেন নিজের সুইং ও সাহসী বোলিংয়ে। এমনকি এক সময়ে তাকে কিংবদন্তি কপিল দেবের (Kapil Dev) সঙ্গেও তুলনা করা হতো। দ্বিতীয় ভারতীয় হিসাবে টেস্টে হ্যাটট্রিক করার নজির রয়েছে তাঁর। তাছাড়া, ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ম্যাচসেরা পারফরম্যান্স দিয়ে নিজের ক্যারিয়ারের উজ্জ্বল সূচনা করেছিল তিনি। ২০২০ সালে অবসর নেওয়ার পর বিভিন্ন সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন পাঠান।
Read More: পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে কড়া নির্দেশ BCCI’এর, বিপাকে ভারতীয় ক্রিকেটাররা !!
ইরফানকে দল থেকে ছেঁটে ফেলেন ধোনি

সেখানে তিনি বলেন, ধোনি অধিনায়ক হওয়ার পর তাঁর প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়। পাঠান জানান, ২০০৮ সালের অস্ট্রেলিয়া সফরের সময় মিডিয়ায় এমন খবর ছড়ায় যে ধোনি নাকি তাঁর বোলিং নিয়ে সন্তুষ্ট নন। বিষয়টি নিয়ে সরাসরি ধোনির সঙ্গে কথা বলেছিলেন পাঠান। ধোনি নাকি বলেছিলেন, ‘সব ঠিক আছে।’ ২০০৮ সালের ঘটনা। ধোনির নেতৃত্বে ভারতীয় দলে জায়গা হারান ইরফান। সেই প্রসঙ্গে সাক্ষাৎকারে তিনি বলে বসেন, “আমার কারও ঘরে গিয়ে হুক্কা সাজিয়ে দেওয়ার অভ্যেস নেই। আমি কোনওদিন সেটা করিনি!” পাঠানের এই কথার পরিপ্রেক্ষিতে অনেকেই ভেবে নিয়েছেন পাঠানের ক্যারিয়ার শেষ করেছেন ধোনি। ইরফান ভারতের জার্সিতে ২৯ টেস্টে ৩১.৫৭ গড়ে ১১০৫ রান ও নিয়েছেন ১০০ উইকেট , ১২০ ওডিআই ম্যাচে ২৩.৩৯ গড়ে করেছেন ১৫৪৪ রান ও নিয়েছেন ১৭৩ উইকেট , ২৪ টি-টোয়েন্টিতে বানিয়েছেন ১৭২ রান ও নিয়েছেন ২৮ উইকেট।