“অনেক হয়েছে, এবার তরুণদের সুযোগ দিন…” ধোনির জায়গা নিয়ে বড় প্রশ্ন তুললেন ইরফান পাঠান !! 1

আইপিএল মানেই উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা এবং বড় বড় সিদ্ধান্ত। আর সেই সিদ্ধান্তের কেন্দ্রেই এবার উঠে এসেছে মহেন্দ্র সিং ধোনি-র ভবিষ্যৎ। আইপিএল ২০২৬ মরশুমকে সামনে রেখে বাড়ছে উত্তেজনা। অনেক ভক্ত ইতমধ্যেই ধোনির এই খেলে যাওয়ার প্রবণতাকে কটাক্ষ করছেন। এবার এমএস ধোনির আইপিএল ভবিষ্যত নিয়ে বড় মন্তব্য করে বসেছেন ইরফান পাঠান (Irfan Pathan), তাঁর এই মন্তব্য ইতিমধ্যেই ক্রিকেট মহলে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। ইরফান পাঠানের মতে, চেন্নাই সুপার কিংস-এর সম্ভাব্য সেরা একাদশে হয়তো আর দেখা যাবে না ধোনিকে।

আইপিএলের ইতিহাসে চেন্নাই সুপার কিংস মানেই ধোনি, আর ধোনি মানেই চেন্নাই। ২০০৮ সালে লিগ শুরু হওয়ার পর থেকেই তিনি এই দলের নেতৃত্ব দিয়েছেন এবং দলকে বহুবার চ্যাম্পিয়ন করেছেন। তাঁর নেতৃত্বে চেন্নাই শুধু একটি শক্তিশালী দলই নয়, বরং একটি সুসংগঠিত দলে পরিণত হয়েছে। ধোনির ঠান্ডা মাথা, ম্যাচ পড়ার ক্ষমতা এবং ম্যাচের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা তাঁকে “ক্যাপ্টেন কুল” হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অসংখ্য ম্যাচে তিনি অসম্ভবকে সম্ভব করেছেন, যা তাঁকে আইপিএলের ইতিহাসে এক কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

Read More: TOP 5: এমন ৫ জন ক্রিকেটার যারা তাদের স্ত্রীদের কারণে খবরের শিরোনামে থাকেন !!

দলে জায়গা হয়না এমএস ধোনির

Ms dhoni, csk
MS Dhoni | Image: Getty Images

কিন্তু বয়সের ছাপ ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। ৪০ পার করা ধোনি আগের মতো আর নিয়মিত ব্যাট করতে পারছেন না। শেষ কয়েকটি মরশুমে দেখা গেছে, তিনি অনেক নিচের দিকে ব্যাট করতে নামছেন প্রায় শেষের দিকে, যখন ম্যাচের ফল অনেকটাই নির্ধারিত। ইরফান পাঠান তাঁর বক্তব্যে একেবারে খোলাখুলি বলেছেন, “ধোনি যদি মাত্র ২ ওভার ব্যাট করেন, সেটা দর্শকদের ভালো লাগতে পারে, কিন্তু দলের কী লাভ?” পাশাপাশি, এমএস ধোনির ফিটনেস নিয়েও প্রশ্ন উঠেছে। উইকেটকিপিংয়ে তিনি এখনও সেরার সেরা হলেও, দীর্ঘ সময় মাঠে থাকা এবং ব্যাটিংয়ে ধারাবাহিকতা বজায় রাখা ক্রমশ কঠিন হয়ে উঠছে তাঁর পক্ষে।

অন্যদিকে ইরফান পাঠান তাঁর বক্তব্যে বিশেষভাবে উল্লেখ করেছেন সরফরাজ খান-এর নাম। তাঁর মতে, সারফরাজ খান এই দলে ছয় নম্বরে ব্যাটিং করার জন্য সেরা বিকল্প হতে পারে। সারফরাজের সবচেয়ে বড় শক্তি হলো তাঁর ইনিংস গড়ার ক্ষমতা। তিনি দীর্ঘ সময় ক্রিজে থাকতে পারেন এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী নিজের খেলা সাজাতে পারেন। টি-২০ ক্রিকেটে এই ধরনের ব্যাটসম্যান খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও, সারফরাজ সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে দুরন্ত ব্যাটিং দেখিয়ে এসেছেন। তবে অন্যদিকে, ধোনিকে বাদ দেওয়ার কথা ভাবাটাই অনেক ভক্তের কাছে প্রায় অসম্ভব। দেখার বিষয় এখন ম্যানেজমেন্ট আসন্ন আইপিএলের জন্য কি সিদ্ধান্ত নেয়।

Read Also: লিঙ্গ পরিবর্তনের পর এবার মাতৃত্বের স্বাদ, যৌনাঙ্গ পরিবর্তনের মাধ্যমে মা হচ্ছেন অনয়া বাঙ্গার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *