আইপিএল ২০২৬ (IPL 2026)-এর কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসের হাইভোল্টেজ ম্যাচটিতে দেখা গেল বরুণ দেবের প্রকোপ। কেবলমাত্র ৩.৪ ওভার খেলা সম্ভব হয়েছিল গতকাল ম্যাচে। বৃষ্টি পরিস্থিতিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল নাইট রাইডার্স। তবে দলের শুরুটা একেবারেই ভালো ছিল না। দুই টপ অর্ডার ব্যাটসম্যানকে হারিয়েছিল কেকেআর। গতকাল ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যেতে পয়েন্ট তালিকায় পরিবর্তন দেখা গেল। অবশেষে খাতাও খুললো কেকেআর। প্রথমে মুম্বাই, তারপর হায়দ্রাবাদের কাছে হেরেছিল কেকেআর।
যদিও, পাঞ্জাবের ম্যাচটি ভেস্তে যেতে কিছুটা হলেও রেহাই পেয়েছে নাইট রাইডার্স দল। গতকাল, বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে পাঁকাব ও কেকেআরের লড়াই, যে কারণে উভয় দলকে একটি করে পয়েন্ট দেওয়া হয়েছে। গতকাল ১ পয়েন্ট নিয়ে ৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে পাঞ্জাব কিংস দল। অন্যদিকে প্রথম দুই ম্যাচেই দাপুটে পারফরম্যান্স দেখিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আরসিবি। এখনও আইপিএল ২০২৬’এর মঞ্চে অপরাজিত রয়েছে রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালস।
১২ ম্যাচ পরে IPL 2026-এর পয়েন্ট তালিকা
| ক্রম | দল | ম্যাচ | জিত | হার | নেট রান রেট (NRR) | পয়েন্ট |
| ১ | পাঞ্জাব কিংস (PBKS) | ৩ | ২ | ০ | 0.637 | ৫ |
| ২ | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) | ২ | ২ | ০ | 2.501 | ৪ |
| ৩ | রাজস্থান রয়্যালস (RR) | ২ | ২ | ০ | 2.233 | ৪ |
| ৪ | দিল্লি ক্যাপিটালস (DC) | ২ | ২ | ০ | 1.17 | ৪ |
| ৫ | সানরাইজার্স হায়দরাবাদ (SRH) | ৩ | ১ | ২ | 0.275 | ২ |
| ৬ | মুম্বাই ইন্ডিয়ান্স (MI) | ২ | ১ | ১ | -0.206 | ২ |
| ৭ | লখনউ সুপার জায়ান্টস (LSG) | ২ | ১ | ১ | -0.542 | ২ |
| ৮ | কলকাতা নাইট রাইডার্স (KKR) | ৩ | ০ | ২ | -1.964 | ১ |
| ৯ | গুজরাট টাইটান্স (GT) | ২ | ০ | ২ | -0.424 | ০ |
| ১০ | চেন্নাই সুপার কিংস (CSK) | ৩ | ০ | ৩ | -2.517 | ০ |
অরেঞ্জ ক্যাপ এখন রিজভীর মাথায়

অন্যদিকে আইপিএল শুরুতেই ভারতীয় খেলোয়াড়দের ব্যাট থেকে রানের বন্যা দেখা যাচ্ছে। দীর্ঘ ১৯ বছরের আইপিএলে প্রথম বারের জন্য অরেঞ্জ ক্যাপ ধারণ করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। তবে মাত্র কয়েক মিনিটের মধ্যে রোহিতকে ছাপিয়ে যায় তাঁরই এক ভক্ত – সমীর রিজভী। দিল্লির হয়ে এই মৌসুমে প্রথম দুই ম্যাচেই অসাধারণ ব্যাটিং প্রদর্শন দেখিয়েছেন রিজভী। লখনৌএর বিরুদ্ধে ৪৭ বলে অপরাজিত ৭০ এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৫১ বলে ৯০ রানের ইনিংস জুড়ে দিয়েছিলেন। দুই ম্যাচেই তিনি ম্যাচ সেরা হয়েছেন এবং অরেঞ্জ ক্যাপও তাঁর মাথায় রয়েছে। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে ক্লাসেন ও রোহিত ছন্দ দেখিয়েছেন। আরসিবির হয়ে দুই ম্যাচেই হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন দেবদত্ত পাদিক্কাল। কেকেআরের রঘুবংশী প্রথম দুই ম্যাচে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। তিনিও এই তালিকায় শামিল রয়েছেন। অন্যদিকে ছক্কা মারার দৌড়ে ১১টি ছক্কা হাঁকিয়ে শীর্ষে রিজভী এবং ৯টি করে ছক্কা এসেছে টিম ডেভিড ও রজত পতিদার।
Read More: আইপিএলের ফাঁকেই গার্লফেন্ডের সঙ্গে ডেটিং আর্শদীপ সিংয়ের, সুন্দরীকে নিয়ে চর্চা ক্রিকেট মহলে !!
১২ ম্যাচ পর IPL 2026’এর অরেঞ্জ ক্যাপ বিজেতা
| ক্রম | ব্যাটার | ম্যাচ | ইনিংস | রান | গড় |
| ১ | সমীর রিজভি | ২ | ২ | ১৬০ | ১৬০.০০ |
| ২ | হেনরিখ ক্লাসেন | ৩ | ৩ | ১৪৫ | ৪৮.৩৩ |
| ৩ | রোহিত শর্মা | ২ | ২ | ১১৩ | ৫৬.৫০ |
| ৪ | দেবদত্ত পাডিক্কল | ২ | ২ | ১১১ | ৫৫.৫০ |
| ৫ | অংক্রিশ রঘুবংশী | ৩ | ৩ | ১১০ | ৫৫.০০ |
পার্পেল ক্যাপ এখন বিষ্ণুর মাথায়

বোলারদের দিকে তাকালে, এবারের আইপিএলে ইতিমধ্যেই ৫ ম্যাচে বোলাররা সেরা হয়েছেন। রাজস্থানের হয়ে খেলে রবি বিষ্ণু গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৪ উইকেট তুলেছেন। মোট ৫ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন, সমসংখ্যক উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বিজয়কুমার বৈশাখ, জেকব ডাফি এবং অংশুল কম্বোজ। তাছাড়া ৪টি করে উইকেট পেয়েছেন ৮জন তারকা। আইপিএলে পিচে বোলারদের জন্য সেভাবে কোনো সাহায্য নেই, তবুও বোলাররা যেভাবে প্রত্যাবর্তন করছেন তাতে এবারের আইপিএলে বেশ কিছু চমক দেখতে পাওয়া যাবে। আপাতত ১২ ম্যাচ সমাপ্তির সাথে সাথে একেরপর এক চমক দেখাতে শুরু করেছে দল। ৪১ রান দিয়ে রবি বিষ্ণু এবং ব্লেজিং মুজারবানি উভয়ই ৪টি করে উইকেট নিয়েছেন যেটি এই আইপিএলে আপাতত শীর্ষে রয়েছে।
১২ ম্যাচ পর IPL 2026’এর পার্পেল ক্যাপ
| ক্রম | বোলার | ম্যাচ | ওভার | উইকেট | গড় |
| ১ | রবি বিষ্ণোই | ২ | ৭.০ | ৫ | ১১.৪০ |
| ২ | বিজয়কুমার বৈশাখ | ৩ | ৮.০ | ৫ | ১৪.৪০ |
| ৩ | জ্যাকব ডাফি | ২ | ৮.০ | ৫ | ১৬.০০ |
| ৪ | অংশুল কাম্বোজ | ৩ | ১০.৪ | ৫ | ২৪.৪০ |
| ৫ | টি নটরাজন | ২ | ৭.০ | ৪ | ১৩.২৫ |