কোচের সঙ্গে হাতাহাতি সূর্যকুমারের-দূরত্ব বাড়াচ্ছেন বুমরাহ, চাপের মুখে দলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে !! 1

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) ভারতের মতো দলকে নিয়ে স্বাভাবিকভাবেই ভক্তদের মধ্যে প্রত্যাশা রয়েছে। প্রাথমিক গ্রুপ পর্বের দুরন্ত ফর্মে থাকলেও ব্যাটিং অর্ডারের একাধিক সমস্যা দলকে চিন্তার মধ্যে রেখেছিল। সুপার ৮’এ দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে বিপর্যয়ের অন্যতম কারণ হয় সেই ধারাবাহিকভাবে ব্যাটিং ব্যর্থতা। অভিষেক শর্মা (Abhishek Sharma) থেকে তিলক বর্মা (Tilak Varma) একেবারেই ফর্ম নেই।

বর্তমানে ভারতীয় দলের সেমিফাইনালে পৌঁছানোর রাস্তা খুবই কঠিন হয়ে গেছে। এরমধ্যেই দলের দ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে এল। কোচের সঙ্গে বিবাদে জড়ালেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। দলের সঙ্গে দূরত্ব তৈরি করছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও অক্ষর প্যাটেল (Axar Patel) বলেও খবর সামনে এসেছে।

Read More: “সুযোগ নেই ভারতের..”, পাকিস্তানের সঙ্গে বিশ্বকাপের ফাইনাল খেলবে এই দেশ বলে ঘোষণা এবি ডিভিলিয়ার্সের !!

ভারতের লজ্জাজনক হার-

ভারত, টিম ইন্ডিয়া
IND vs SA | Image: Twitter

এই মুহূর্তে ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী টি-টোয়েন্টি দল। ফলে তারা চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ট্রফি জয়ের অন্যতম দাবীদার বলে মনে করছিলেন বিশেষজ্ঞরা। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার ৮’এ লজ্জাজনক হার সমস্ত সম্ভাবনাকে বর্তমানে প্রশ্নের মুখে ফেলেছে। রবিবার প্রোটিয়াদের হয়ে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন ডেভিড মিলার (David Miller)। তিনি ৩৫ বলে ৬৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ৩ টি ছয় এবং ৭ টি চার।

শেষে ট্রিস্টান স্টাবসের (Tristan Stubbs) ২৪ বলে অপরাজিত ৪৪ রানে ভর করে ১৮৮ রানের লক্ষ্যমাত্রা দেয় প্রোটিয়ারা। এই রান তাড়া করতে নেমে ব্যাট হাতে ভারতের হয়ে তেমন কেউ ভরসা দিতে পারেননি। শিবম দুবে (Shivam Dube) ৩৭ বলে ৪২ রানের ইনিংস খেললেও তা দলকে ভরসা দিতে ব্যর্থ হয়। ১১১ রানে অলআউট হয়ে যায় ব্লু ব্রিগেডরা। ৭৬ রানে জয় ছিনিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত।

দলের মধ্যেই উতপ্ত পরিস্থিতি-

Ind vs aus
Team Management with Gautam Gambhir | Image: Twitter

দক্ষিণ আফ্রিকা ভারতীয় দলকে বিশাল ব্যবধানে হারানোর পর গতকাল ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়েকে (West Indies vs Zimbabwe) ১০৭ রানে পরাজিত করেছে। ফলে বর্তমানে ভারতীয় দলের সেমিফাইনালে পৌঁছানোর সমীকরণ যথেষ্ট জটিল হয়ে গেছে। এর মধ্যেই এবার সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) দলের কোচিং সদস্যের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা গেল। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচ শেষে দেখা যায় গুরুগম্ভীরভাবে কোচিং সদস্যদের সঙ্গে আলোচনা করছেন অধিনায়ক।

তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বারবার মাথা নাড়াতে দেখা যায় সূর্যকুমারকে। অন্যদিকে সোমবার ভারতীয় দল পরবর্তী ম্যাচের জন্য চেন্নাইয়ে উড়ে গেছে। কিন্তু দলের সঙ্গে জসপ্রীত বুমরাহ এবং অক্ষর প্যাটেলকে বিমানবন্দরে পৌঁছাতে দেখা যায়নি। তাদের জন্য আলাদা স্পেশাল গাড়ির ব্যবস্থা করা হয়েছিল। ফলে দলের সঙ্গে এই দুই তারকাদের দূরত্ব তৈরি হয়েছে বলে খবর সামনে এসেছে‌।

Read Also: “সেমিফাইনালেই ভারত পৌঁছাবে না..”, মহম্মদ আমিরের যুক্তিসঙ্গত ভবিষ্যদ্বাণী নিয়ে চিন্তায় ভক্তরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *