টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) সেমিফাইনালে কোন দলগুলি জায়গা করে নেবে তা নিয়ে চলছে তুমুল চর্চা। ইতিমধ্যেই গ্রুপ-১ থেকে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ বিশাল ব্যবধানে একটি করে জয় তুলে নিয়ে দুরন্ত ফর্মে রয়েছে। ফলে ভারতের সেমিফাইনাল জায়গা করে নেওয়ার রাস্তা যথেষ্ট কঠিন বলেই মনে করছেন অনেকে। এছাড়াও দলের দুর্বল ব্যাটিং লাইনআপ বর্তমানে সমালোচনার মুখে পড়েছে। জিম্বাবুয়ের (India vs Zimbabwe Match) বিপক্ষে একাদশে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন করবেন গৌতম গম্ভীর (Gautam Gambhir) বলে খবর সামনে আসছে। তবে রান রেট নিয়ে চিন্তার কোনো কারণ নেই এই সমীকরণে সহজেই সেমিফাইনালে পৌঁছাবে ব্লু ব্রিগেডরা।
Read More: “সুযোগ নেই ভারতের..”, পাকিস্তানের সঙ্গে বিশ্বকাপের ফাইনাল খেলবে এই দেশ বলে ঘোষণা এবি ডিভিলিয়ার্সের !!
চাপের মুখে ভারতীয় দল-

সুপার ৮’এর প্রথম ম্যাচেই জয় তুলে নিয়ে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) এগিয়ে যাবেন বলেই ভক্তরা আশা করেছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার দাপটের সামনে মাথা নত করে ব্লু ব্রিগেডরা। ডেভিড মিলারের (David Miller) লড়াকু ইনিংসে ভর করে প্রোটিয়ারা প্রথম ইনিংসে ১৮৮ রান সংগ্রহ করেছিল। এই রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটিং অর্ডার একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায়।
হাল ধরতে ব্যর্থ হন অভিষেক শর্মা (Abhishek Sharma) থেকে তিলক বর্মা (Tilak Varma)। নিচের দিকে ব্যাট করতে নেমে একমাত্র শিবম দুবে (Shivam Dube) লড়াই চালিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ৭৬ রানে জয় ছিনিয়ে নেয় প্রোটিয়ারা। অন্যদিকে এই গ্ৰুপে ওয়েস্ট ইন্ডিজও বর্তমানে দুরন্ত ফর্মে রয়েছে। গতকাল জিম্বাবুয়েকে (West Indies vs Zimbabwe Match) তারা ১০৭ রানে পরাজিত করে জ্বলে ওঠে। এরপরই ব্লু ব্রিগেডদের সেমিফাইনালে জায়গা করে নেওয়া যথেষ্ট কঠিন হয়ে পড়েছে।
এই সমীকরণেই মিলবে সমাধান-

ভারতীয় দলের বর্তমানে নেট রান রেট রয়েছে -৩.৮০০। অন্যদিকে রান রেটের দিক থেকে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ অনেকটাই এগিয়ে গেছে। তবে এটা কোনো সমস্যার বিষয় হবে না। দক্ষিণ আফ্রিকা যদি পরবর্তী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে (South Africa vs West Indies Match) পরাজিত করে তাহলে সমীকরণে অনেকটাই পরিবর্তন আসতে পারে। এই ক্ষেত্রে ভারতীয় দল জিম্বাবুয়কে এবং ওয়েস্ট ইন্ডিজকে (India vs West Indies) পরাজিত করলে সহজেই তারা সেমিফাইনালে প্রবেশ করবে।
তখন নেট রান রেটের দিকে গৌতম গম্ভীরদের (Gautam Gambhir) তাকিয়ে থাকতে হবে না। উল্লেখ্য আগামী বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ব্লু ব্রিগেডরা জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে। এই ম্যাচের আগেই একই দিনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ। ফলে বৃহস্পতিবারেই অনেকটা ছবি স্পষ্ট হয়ে যাবে। ফলে এখনও ভারতীয় দলের ওপরেই ভরসা রাখছেন ভক্তরা।