এশিয়া কাপে (Asia Cup 2025) পাকিস্তানের (India vs Pakistan Match) বিপক্ষে জয় তুলে নিয়ে শেষ চারের লড়াইয়ে যাত্রা শুরু করেছে ভারতীয় দল। এই পর্বে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের (India vs Bangladesh Match) বিপক্ষে মাঠে নামতে চলেছে তারা। বুধবার দুবাইয়ের মাটিতে আরও একটি দুরন্ত জয় তুলে নেওয়ার জন্য অপেক্ষা করছেন সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)।
তবে বাংলাদেশ সম্প্রতি আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলকে হারিয়ে রীতিমতো চমক দিয়েছে। ফলে পরিসংখ্যানে দিক থেকে এগিয়ে থাকলেও ব্লু ব্রিগেডরা প্রতিপক্ষকে সহজভাবে নিচ্ছে না। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে একাদশে একাধিক সমস্যা দেখা দিয়েছিল। বল হাতে সম্পূর্ণ ব্যর্থ হন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ফলে বাংলাদেশের বিপক্ষে ভারতীয় একাদশে ঘটতে পারে একাধিক পরিবর্তন।
Asia Cup 2025 ম্যাচের সময়সূচি-

ভারত (India) বনাম বাংলাদেশ (Bangladesh)
ম্যাচ নং: ১৬ (সুপার ফোর)
তারিখ: ২৪/০৯/২০২৫
ভেন্যু: দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম
সময়: রাত ৮ টা (ভারতীয় সময়)
Read More: অভিষেক শর্মা’র উত্থানে অন্ধকারে এই তারকার কেরিয়ার, চিরতরে বন্ধ হয়েছে জাতীয় দলের দরজা !!
ভারত বনাম বাংলাদেশ ম্যাচের পিচ রিপোর্ট (IND vs BAN Pitch Report)-
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শেষ ম্যাচে এই মাঠে ভারত মুখোমুখি হয়েছিল পাকিস্তানের (India vs Pakistan Match) বিপক্ষে। এই ম্যাচে দুই ইনিংসেই ব্যাটসম্যানরা প্রথম দিকে বিশেষ সুবিধা পেয়েছিল। স্পিনারদের থেকে পেসারদের বেশি উইকেট পেতে দেখা গেছে। তবে মাঝের ওভারগুলিতে স্পিনাররাও দাপট দেখাতে পারেন। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত এই স্টেডিয়ামে মোট ৭ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে ৫ ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল জয়লাভ করেছে। ফলে টসে জয়ী দল বুধবার ম্যাচে প্রথমে বোলিং করা সিদ্ধান্ত নিতে পারে। এখনও পর্যন্ত দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মোট ৯৯ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে প্রথমে ব্যাটিং করা দল ৪৭ ম্যাচে এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল ৫২ ম্যাচে জয়লাভ করেছে।
ভারত বনাম বাংলাদেশের হেড টু হেড (IND vs BAN Head to Head)-

এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারত এবং বাংলাদেশ ১৭ টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ব্লু ব্রিগেডরা ১৬ টি ম্যাচেই জয়লাভ করে পরিসংখ্যানের দিক থেকে অনেকটাই এগিয়ে আছে।
ভারতীয় দলের শক্তিশালী দিক-
পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে ভারতের হয়ে ওপেনিং করতে নেমে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। তিনি সালমান আলী আঘাদের (Salman Ali Agha) বিপক্ষে ৩৯ বলে ৭৪ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে এসেছিল ৫ টি ছয় এবং ৬ টি চার। এই তরুণ তারকা এখনও পর্যন্ত টুর্নামেন্টে ৪ ম্যাচে ১৭৩ রান সংগ্রহ করে সর্বোচ্চ রান সংগ্রহকারী। ফলে তিনি বাংলাদেশের বিপক্ষেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। দুবাইয়ের পিচে শেষ ম্যাচে যখন দল চাপের মুখে পড়ে গিয়েছিল শিবম দুবে (Shivam Dube) বল হাতে বুদ্ধিমত্তার সঙ্গে বোলিং করে চমক দিয়েছেন। ৪ ওভারে ৩৩ রান দিয়ে তুলে নেন ২ টি উইকেট। ফলে দুবাইয়ের পিচে টাইগারদের বিপক্ষে এই তারকা গুরুত্বপূর্ণ হতে পারেন।
ভারতের সম্ভাব্য একাদশ (India Prediction 11 vs Bangladesh)-
ওপেনার- অভিষেক শর্মা, শুভমান গিল
মিডল অর্ডার- সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার)
ফিনিশার- হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং
বোলার- আদর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব
বাংলাদেশের সম্ভাব্য একাদশ (Bangladesh Predicted 11)-
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান