পাক ঘূর্ণির ঘায়ে নড়বড়ে ভারত, ঈশানের আগুনে ইনিংসে ভারতের চ্যালেঞ্জিং স্কোর !! 1

IND vs PAK: ভারত ও পাকিস্তানের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর হাইভোল্টেজ ম্যাচটি আজ অনুষ্ঠিত হচ্ছে শ্রীলংকার কলম্বোতে। রুদ্ধশ্বাস এই লড়াই নিয়ে সংবাদমাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছিল। আসলে পাকিস্তান প্রথমে এই ম্যাচ খেলতে অস্বীকার জানিয়ে দিয়েছিল। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। তবে শেষমেষ আইসিসির সঙ্গে সমঝোতার পরে খেলতে রাজি হয় পাকিস্তান দল।

বিশ্বকাপের হাইভোল্টেজ লড়াইয়ে ভারত–পাকিস্তান ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলেছে ভারত। শুরুতেই ধাক্কা খেলেও মাঝের ওভারে ইশান কিষানের ঝড়ো ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। মাত্র ৪০ বলে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন উইকেটরক্ষক ব্যাটার ইশান কিষান। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৩টি ছক্কা, স্ট্রাইক রেট ১৯২.৫। অন্য প্রান্তে শুরুতেই আভিষেক শর্মা শূন্য রানে ফিরলেও তিলক ভার্মা ২৪ বলে ২৫ রান করে ইনিংস সামলানোর চেষ্টা করেন। সূর্যকুমার যাদবও ২৯ বলে ৩২ রানের গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শেষ দিকে শিভম দুবে ১৭ বলে ২৭ রানের কার্যকর ইনিংস খেলেন। রিঙ্কু সিং মাত্র ৪ বলে ১১ রান করে অপরাজিত থাকেন, যা ভারতের সংগ্রহকে ১৭৫-এ পৌঁছে দেয়। হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল রান করতে পারেননি। পাকিস্তানের বোলারদের মধ্যে সাইম আইয়ুব ছিলেন সবচেয়ে সফল। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। এছাড়া শাহিন আফ্রিদি, সালমান আগা ও উসমান তারিক একটি করে উইকেট শিকার করেন। এখন দেখার, এই ১৭৫ রান রক্ষা করতে বোলাররা কতটা সফল হন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *