"কলা গাছে ফাঁ*সি দাও..", পাকিস্তানের বিপক্ষে ২০০ রানে গন্ডি ছুঁতে না পারায় সমালোচনার মুখে ভারতীয় দল !! 1

আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) হাইভোল্টেজ ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan Match) ম্যাচ প্রথম থেকেই জমে উঠেছে। দুই দলের ক্রিকেটের লড়াইয়ে চোখ রেখেছেন ভক্তরা। ম্যাচে প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাক বাহিনী। ভারত প্রথম ইনিংসে দুরন্ত শুরু করার চেষ্টা করলেও চাপের মুখে পড়ে গিয়েছিল। এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ঈশান কিষাণ (Ishan Kishan) ব্যাট হাতে ঝড় তোলেন। এরপর অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav);হাল ধরার চেষ্টা করলেও সেইভাবে প্রভাব ফেলতে পারিননি। ব্যর্থ হন তিলক বর্মা (Tilak Varma), হার্দিক পান্ডিয়া‌ও (Hardik Pandya)। ফলে ২০০ রানের গন্ডি ছুঁতে পারল না ভারত।

Read More: টিম হোটেলে হার্দিক-মহিকার রোমান্টিক ভিডিও ভাইরাল, BCCI’কে বুড়ো আঙুল দেখিয়ে বিতর্কে তারকা !!

ভারতের হতাশাজনক ব্যাটিং-

"কলা গাছে ফাঁ*সি দাও..", পাকিস্তানের বিপক্ষে ২০০ রানে গন্ডি ছুঁতে না পারায় সমালোচনার মুখে ভারতীয় দল !! 2
IND vs PAK | Image: Getty Images

আজ প্রথম ইনিংসে অভিষেক শর্মার (Abhishek Sharma) সঙ্গে ওপেনিং করতে আসেন ঈশান কিষাণ। তবে প্রথম ওভারেই শূন্য রানে আউট হয়ে মাঠ ছাড়েন অভিষেক। তিনি সালমান আলি আগার (Salman Ali Agha) বলে শাহীন আফ্রিদিকে (Shaheen Afridi) ক্যাচ দিয়ে বসেন। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যাট হাতে জ্বলে ওঠেন ঈশান কিষাণ। তিনি তিলক বর্মার (Tilak Varma) সঙ্গে জুটি বেঁধে কার্যত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। এই তারকা ব্যাটসম্যান ৪০ বলে ৭৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ১০ টি চার এবং ৩ টি ছক্কা।

এরপর আর কেউ বড়ো ইনিংস গড়তে পারেননি। তিলক বর্মা ২৪ বলে ২৫ রান করেন। সূর্যকুমার ২৯ বলে ৩২ রান করে লড়াই চালান। অন্যদিকে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) শূন্য রানে আউট হলেও শিবম দুবে (Shivam Dube) ১৭ বলে ২৭ রান করে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন। শেষে রিঙ্কুর (Rinku Singh) ৪ বলে অপরাজিত ১১ রানে ভর করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করেছেন ব্লু ব্রিগেডরা। এরপরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে।

এক ক্রিকেট ভক্ত লিখেছেন, “আমরা অনেক রান কম নিয়ে মাঠ নামছি। ঈশান কিষাণ না থাকলে ভারত ১৫০ রানেও পৌঁছাতে পারত না।” “তিলক বর্মাকে এবার বেঞ্চে বসিয়ে রাখার সময় এসেছে গেছে। দায়িত্ব নিয়ে খেলতে পারছে না।”, বলেও উল্লেখ করছেন অনেকে। “হার্দিক পান্ডিয়া‌কে কে প্রথম বলে ছক্কা মারতে বলেছিল। বোকার মতো ব্যাটিং করছেন সূর্যকুমার‌ও। ভারতের জন্য লজ্জা।”, বলে কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন নেটিজেনরা।

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: রিয়ান অধিনায়ক হ‌ওয়ায় খুশি নন যশস্বী, হতাশা প্রকাশ করলেন রাজস্থান তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *