মাহিকা নয় এই RCB ক্রিকেটার জয় করলেন হার্দিকের মন, ভিডিও বার্তা পাঠিয়ে প্রশংসা তারকার !! 1

হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ক্রিকেট মাঠে ব্যাট হাতে তুফান তুলে বিপক্ষদের চাপের মুখে ফেলে দেন। বল হাতেও হয়ে উঠেন ম্যাচের নায়ক। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে এই অলরাউন্ডার নিজেকে বর্তমানে প্রস্তুত করছেন। তবে মাঠের বাইরেও তিনি বিভিন্ন কারণে চর্চায় উঠে আসেন। বিবাহ বিচ্ছেদ হওয়ার পর তার সঙ্গে একাধিক মহিলার সম্পর্কের জল্পনা সামনে উঠে এসেছিল। সাম্প্রতিক সময় মাহিকা শর্মার (Mahika Sharma) সঙ্গে হার্দিককে প্রকাশ্যে একাধিক জায়গায় দেখতে পাওয়া গেছে। তবে এর মধ্যেই এবার নতুন এক মহিলাকে ভিডিও বার্তা পাঠিয়ে আলোচনায় উঠে এলেন এই ভারতীয় তারকা।

Read More: টি-২০ বিশ্বকাপে বাংলাদেশকে লাস্ট ওয়ার্নিং দিল ICC, ছিটকে গেলে এই নতুন দল পাবে এন্ট্রি !!

ভক্তকে বার্তা হার্দিক পান্ডিয়ার-

গম্ভীর
Hardik Pandya | Image: Getty Images

মডেল মাহিকা শর্মার সঙ্গে হার্দিক পান্ডিয়ার প্রেমের সম্পর্ক সম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া চর্চায় ছিল। ভারতীয় এই তারকা অলরাউন্ডার মাহিকার অশ্লীল অ্যাঙ্গেল থেকে ছবি তোলার জন্য পাপারাজ্জিদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ পর্যন্ত করে ছিলেন। এর মধ্যেই তরুণী এক ক্রিকেটারের সঙ্গে নাম জড়িয়ে পড়ল হার্দিকের। আরসিবির (RCB) হয়ে দুরন্ত ফর্মে থাকা গৌতমী নায়েককে (Gautami Naik) তিনি সম্প্রতি ভিডিও বার্তা পাঠান।

ডব্লিউপিএলে (WPL 2026) দুরন্ত ফর্মে থাকা এই তরুণীকে ভিডিও বার্তায় ভারতীয় অলরাউন্ডার বলেন, “আমি জানতে পেরেছি তুমি আমাকে আদর্শ হিসেবে মানো‌। আমি যে আগামী প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রেরণা হয়ে উঠতে পারছি তা জানতে পেরে খুবই ভালো লাগছে। তোমার প্রথম অর্ধশতরানের জন্য আমার শুভেচ্ছা রইল। আশা করি তুমি আগামী দিনে নিজের ফ্রাঞ্চাইজি এবং দেশের হয়ে ভালো পারফর্ম্যান্স করবে। ক্রিকেটকে ভালোবেসে নিয়ম মেনে নিজেকে এগিয়ে নিয়ে যাও।”

দুরন্ত ফর্মে গৌতমী-

মাহিকা নয় এই RCB ক্রিকেটার জয় করলেন হার্দিকের মন, ভিডিও বার্তা পাঠিয়ে প্রশংসা তারকার !! 2
Gautami Naik | Image: Twitter

১০ লক্ষ টাকার বিনিময়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে এসেছিলেন গৌতমী নায়েক। প্রথমদিকে খুব একটা প্রভাব ফেলতে না পারলেও সোমবার দলের হয়ে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। তিনি চতুর্থ স্থানে ব্যাট করতে নেমে ৫৫ বলে ৭৩ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ৭ টি চার এবং ১ টি ছয়। এই রানের ওপর ভর করে বেঙ্গালুরু ৬১ রানে বিশাল জয় ছিনিয়ে নেয়। ধারাবাহিকভাবে ৬ ম্যাচে জয় তুলে নিয়ে মহিলাদের প্রিমিয়ার লিগে নতুন ইতিহাস রচনা করে ফ্র্যাঞ্চাইজিটি।

ম্যাচের সেরা নির্বাচিত হয়ে গৌতমী বলেছিলেন, “আমি হার্দিকের (Hardik Pandya) মতো খেলতে চাই। বিশেষ করে তিনি যখন গুরুত্বপূর্ণ সময় ম্যাচের হাল ধরেন সেইরকমভাবে আমি নিজেকে তৈরি করতে চাই।” অন্যদিকে এই ক্রিকেটারকে পাঠানো হার্দিকের ভিডিও বার্তাটি ডব্লিউপিএলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয়েছে।

Read Also: “শাহরুখের মতোই জেহাদি..”, বিতর্কিত ভিডিও পোস্ট করায় রিঙ্কু সিং’এর বিরুদ্ধে FIR দায়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *