"তোর বাবা আমি....", আইপিএল কমেন্ট্রিতে ভক্তকে নিয়ে কটুক্তি করায় বাদ পড়ছেন হরভজন সিং !! 1

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) পর আইপিএলের (IPL 2026) মতো টুর্নামেন্টে ক্রিকেটের উন্মাদনায় মেতে উঠেছে ক্রিকেট ভক্তরা। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদকে (Sunrisers Haydrabad) হারিয়ে যাত্রা শুরু করেছে। আজ টুর্নামেন্টের দ্বিতীয় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এই ম্যাচ নিয়েও ক্রিকেটের উন্মাদনা অনেকটাই বৃদ্ধি পেয়েছে‌। তার আগেই হরভজন সিং (Harbhajan Singh)’কে এবার ধারাভাষ্যকরের প্যানেল থেকে বাদ দেওয়া হবে বলে খবর সামনে এলো।

Read More: “চিটিং করেই তো ট্রফি জিতেছে…” ক্লাসেন বিতর্কে RCB’কে নিয়ে ফিঞ্চের মন্তব্যে আগুন সমাজমাধ্যমে !!

শুরু হয়েছে আইপিএল-

Ipl
IPL | Image: Twitter

গত বছর প্রথমবারের মতো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএলের ইতিহাসে ট্রফি জয় করে। এই বছরও তারা রজত পাটিদারের (Rajat Patidar) নেতৃত্বে দুরন্ত ছন্দে রয়েছে। উদ্বোধনী ম্যাচেই সানরাইজার্স হায়দ্রাবাদকে ৬ উইকেটে হারিয়েছে তারা। ব্যাট হাতে বিরাট কোহলির (Virat Kohli) দুরন্ত ইনিংস আবার ভক্তদের মন জয় করে নিয়েছেন। অন্যদিকে এই জয় গত বছর পদপিষ্ট হয়ে মৃত ১১ জন সমর্থককে উৎসর্গ করেন অধিনায়ক। তাদের সম্মান জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠান পর্যন্ত বাতিল করেছে বিসিসিআই (BCCI)।

এর মধ্যেই আজ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকে নাইট বাহিনী একাধিক কারণে চর্চার মধ্যে ছিল। মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) মিনি নিলামে দলে নিয়ে বিতর্কের মধ্যে পরে তারা। শেষ পর্যন্ত বাদ দিতে বাধ্য হয়। অন্যদিকে চোট সমস্যা দলের প্রধান মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। হার্দিক পান্ডিয়া‌ও প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে এগিয়ে যেতে প্রস্তুত।

বিতর্কে হরভজন সিং-

Harbhajan Singh, team india,champions trophy 2025, হরভজন সিং
Harbhajan Singh | Image: Getty Images

হরভজন সিং ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ধারাভাষ্যকার হিসেবে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। তার ম্যাচের বিশ্লেষণ এবং ক্রিকেটারদের নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মাঝেমধ্যেই চর্চায় থাকে। এই বছর আইপিএলে তাকে ধারাভাষ্যকার হিসেবে দেখা যাচ্ছে। এবার টুর্নামেন্টের মধ্যেই বিতর্কে জড়ালেন এই প্রাক্তন তারকা স্পিনার। সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করে বসলেন তিনি।

এক ক্রিকেট ভক্ত হরভজন, বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag) এবং আকাশ চোপড়ার (Aakash Chopra) ধারাভাষ্যকরার ছবি পোস্ট করে লেখেন তিন‌জনেই হলেন জোকার।” এই পোস্ট শেয়ার করে হরভজন উত্তর দেন,“এদের মধ্যে একজনকে তোর বাবা হিসেবে বেছে নে।” অন্যদিকে এক ক্রিকেট সমর্থক হরভজন, নভজ্যোত সিং সিধু (Navjyot Singh Sidhu) এবং বীরেন্দ্র সেহবাগের একটি ছবি পোস্ট করে লিখেছিলেন এদের থেকে ইয়ান বিশপ অনেক ভালো ধারাভাষ্যকর।

এই পোস্টের জবাব দিয়ে হারবাজান লেখেন, “রাজা চলে বাজার, কুত্তা ভোকে হাজার। এখান থেকে পালিয়ে যা টমি।” এই ধরনের বিতর্কিত মন্তব্য নেটিজেনদের মেনে নিতে পারছেন না। ফলে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। এই কারণে বিসিসিআই এই তারকা স্পিনারকে ছাটাই করতে পারে বলে মনে করা হচ্ছে।

দেখুন সেই ট্যুইট চিত্র-

Read Also: অনভিজ্ঞ তরুণ প্রতিভা-শ্রেয়সের লড়াই, জানুন PBKS’এর শক্তি, দুর্বলতা ও এক্স ফ্যাক্টর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *