ভারতীয় ক্রিকেটে গৌতম গম্ভীর (Gautam Gambhir) অন্যতম একটি নাম। তিনি ক্রিকেটার হিসাবে জাতীয় দলকে ট্রফি এনে দিয়েছেন। সাম্প্রতিক সময় প্রধান কোচ হিসেবেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার তত্ত্বাবধানে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) মাঠে নেমেছিল সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। তৃতীয়বারের মতো ভারত ২০ ওভারের ক্রিকেটে বিশ্বকাপ জয় করেছে। সমস্ত বিতর্ক ভুলে নিজেকে কোচ হিসাবেও অনন্য উচ্চতায় নিয়ে গেছেন গম্ভীর। এবার তিনি মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) কোচ হিসেবে দেখতে চান বলে ইচ্ছা প্রকাশ করলেন। তার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় আলোচনায় উঠে এসেছে।
Read More: মুস্তাফিজুর পর্ব ভুলে এবার তাসকিনকে নিয়ে আসছে KKR, হর্ষিতের পরিবর্তে নিচ্ছেন এন্ট্রি !!
গম্ভীরের বিশ্বকাপ জয়-

ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে আসার পর থেকেই বিভিন্ন কারণে গৌতম গম্ভীর (Gautam Gambhir) আলোচনায় উঠে এসেছিলেন। তার সময়কালে টেস্ট ক্রিকেট থেকে হঠাৎ করে অবসর গ্রহণ করেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli)। এমনকি সাম্প্রতিক সময় হিটম্যানকে ওডিআই ক্রিকেটের অধিনায়ক থেকে সরিয়ে দেওয়া হয়। ধারাবাহিকভাবে সাম্প্রতিক সময় ভারতীয় দল ঘরের মাঠে একাধিক গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ হেরেছে। তবে তিনি নিজেকে শেষ পর্যন্ত সফল কোচ হিসেবে প্রমাণ করে জ্বলে উঠেছেন।
গত বছর ভারতীয় দল সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে এশিয়া কাপ জয় করেছিল। এই বছর গম্ভীরের তত্ত্বাবধানে টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করে ব্লু ব্রিগেডরা। সুপার ৮’এ দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে হারের সম্মুখীন হয়ে হার্দিক পান্ডিয়ারা পিছিয়ে পড়েছিল। এইরকম পরিস্থিতিতে গম্ভীর সঞ্জু স্যামসনকে (Sanju Samson) একাদশে এনে চমক দিয়েছিলেন। এই স্ট্র্যাটেজি দলের জন্য সত্যিই কাজে এসেছিল। একের পর এক দুরন্ত ইনিংস খেলে শেষ পর্যন্ত দলকে ট্রফি এনে দেন সঞ্জু। তৃতীয়বারের মতো ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী হয়।
ধোনিকে নিয়ে গম্ভীরের মন্তব্য-

ধোনিকে নিয়ে একাধিকবার বিতর্কিত মন্তব্য করে চঞ্চল সৃষ্টি করেছিলেন গৌতম গম্ভীর। তবে এই বছর বিশ্বকাপ জয়ের পর ছবিটা অনেকটাই পাল্টে গেছে। ব্লু ব্রিগেডরা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর ধোনি পোস্ট করে লিখেছিলেন, “কোচ স্যার এভাবেই হাসিখুশি থাকো সবসময়। তোমার মুখে হাসি দেখতে খুবই ভালো লাগে। ইনটেনসিটির সঙ্গে হাসি একেবারে কিলার কম্বো মনে হয়। খুবই দারুণ কাজ করেছে তুমি।” এবার ধোনিকে প্রধান কোচ হিসেবে দেখতে চান বলে গম্ভীর স্পট জানালেন।
তিনি সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই বিষয়ে বলেন, “আমি খুব খুশি যে ধোনি বিশ্বকাপ ফাইনাল দেখতে এসেছিল। তারপরে হাসতে বলেছিল আমাকে। আমি মনে করি একদিন প্রধান কোচের পদে ধোনিও আসবে। আর আমি তখন ওকে একই কথা বলব। আশা করব ধোনিও ডাগআউটে বসে মুখে হাসি রাখবে।”