রাজস্থানের একাদশে মেলেনি সুযোগ-অভিমানে ছাড়েন ক্রিকেট, তিনি‌ই হলেন RCB'এর নতুন মালিক !! 1
Aryaman Birla | Images: Twitter

গত বছর আইপিএলে (IPL 2026) প্রতিপক্ষদের এক অংশ জমিও ছেড়ে দেয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru)। প্রথমবারের মতো তারা রজত পাটিদারের (Rajat Patidar) নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়। প্রথমবারের মতো এই টুর্নামেন্টের ট্রফি ছুঁয়ে দেখার সুযোগ পান বিরাট কোহলি (Virat Kohli)। সেই আবেগঘন মুহূর্ত এখনও ক্রিকেট ভক্তদের মনে উজ্জ্বল হয়ে আছেন।

অন্যদিকে এই ট্রফি জয়ের উদযাপনে ঘটে যায় মর্মান্তিক এক দুর্ঘটনা। তবে সেই বিতর্ক ভুলে এবার নতুন রূপে ফিরতে চলেছে বেঙ্গালুরু। গতকাল বিপুল টাকার বিনিময়ে মালিকানা পরিবর্তন হয়েছে এই দলের। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে একাদশে সুযোগ না পাওয়া ক্রিকেটার এবার হলেন কোহলিদের মালিক‌।

Read More: চোট হ্যাজেলউডের-ধারাবাহিক নন ভেঙ্কটেশ, জানুন RCB’এর দুর্বলতা, শক্তি এবং এক্স ফ্যাক্টর !!

ট্রফি ধরে রাখতে মরিয়া RCB-

Rcb
RCB | Image: Getty Images

আইপিএলের ইতিহাসে অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে প্রতি বছর‌ই মাঠে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু তারা কিছুতেই ট্রফি জয় করে প্রত্যাশা পূরণ করতে পারছিল না। দীর্ঘদিনের অধরা সাফল্য গত বছর ছুঁয়ে দেখারস্বাদ পায় এই ফ্র্যাঞ্চাইজি। ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে পরাজিত করে এই দল। বিরাট কোহলির ব্যাট থেকে এসেছিল ১৫ ম্যাচে ৬৫৭ রান। বল হাতে জ্বলে উঠেছিলেন জশ হ্যাজেলউড (Josh Hazlewood)।

এই তারকা পেসার চোটের কারণে এই বছর কবে বেঙ্গালুরু দলের সঙ্গে যোগ দেবেন তা এখনও নিশ্চিত হয়নি। অন্যদিকে ব্যক্তিগত কারণে আসন্ন মরসুমে খেলবেন না যশ দয়াল (Yash Dayal)। তবে সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে নিজেদের শিরোপা ধরে রাখতে মরিয়া আরসিবি। ইতিমধ্যেই পুরো দমে প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা। অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন বিরাট কোহলি, রজত পাটিদাররা (Rajat Patidar)।

ব্যর্থ ক্রিকেটার হলেন দলের মালিক-

রাজস্থানের একাদশে মেলেনি সুযোগ-অভিমানে ছাড়েন ক্রিকেট, তিনি‌ই হলেন RCB'এর নতুন মালিক !! 2
Aryaman Birla | Images: Twitter

আসন্ন মরসুমের আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সম্পূর্ণ দলটি ১৬ হাজার ৬৬০ কোটি টাকার বিক্রি হয়ে গেল। আদিত্য বিড়লা গ্ৰুপ, টাইমস অফ ইন্ডিয়া গ্ৰুপ, বোল্ট ভেঞ্চারস এবং ব্ল্যাকস্টোন একসঙ্গে ফ্রাঞ্চাইজিটি কিনেছে‌‌। এরপরই আর্যমান বিড়লা (Aryaman Birla) আরসিবি দলের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি মধ্যপ্রদেশের প্রাক্তন ক্রিকেটার এবং একসময় রাজস্থান রয়্যালস দলের অংশ ছিলেন। রজত পাটিদার সহ ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) মতো ক্রিকেটারের সঙ্গে তার ড্রেসিংরুম শেয়ারের অভিজ্ঞতা রয়েছে।

২০১৭ সালে আর্যমান ওড়িশার বিরুদ্ধে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেছিলেন। তবে ঘরোয়া ক্রিকেটের তার ক্যারিয়ার বেশি দীর্ঘ নয়। ৯ টি মাত্র প্রথম শ্রেণির ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। অন্যদিকে ২০১৮ সালে আইপিএলে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) তাকে মাত্র ৩০ লক্ষ টাকার বিনিময়ে দলে নেয়। কিন্তু বেঞ্চে বসেই কেটেছে আর্যমানের। একটি একাদশেও সুযোগ পাননি। ২০২০ আইপিএলের আগে রাজস্থান তাকে ছেড়ে দেয়। এরপর মানসিকভাবে অনেকটাই ভেঙ্গে পড়েছিলেন এবং ক্রিকেট ছেড়ে সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে গড়ে তোলেন।

Read Also: আসন্ন IPL থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরাহ, মাঠে নামার আগে বিপর্যয় মুম্বাইয়ের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *