"ছেড়ে দে মা কেঁদে বাঁচি..", রোহিতদের সামনে নাজেহাল KKR, প্রথম ম্যাচে লজ্জার হারে ট্রোল নেটিজেনদের !! 1

আজ আইপিএলের (IPL 2026) দ্বিতীয় ম্যাচে ক্রিকেটের টানটান উত্তেজনায় মেতে উঠেছিল ক্রিকেট ভক্তরা। এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের (KKR vs MI Match) বিপক্ষে মাঠে নামে। প্রথম ইনিংসের নাইট বাহিনী আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) এবং অঙ্গকৃষ রঘুবংশী‌র (Angkrish Raghuvanshi) বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে বিশাল রানের লক্ষ্যমাত্রা দেয়। এই রান তাড়া করতে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন রোহিত শর্মা (Rohit Sharma) ও র‌্যায়ান রিকেলটন (Ryan Rickelton) বিধ্বংসী ব্যাটিং শুরু করেন। ফলে নাইট বোলিং আক্রমণ ঘুরে দাঁড়াতেই পারেনি‌। ওয়াংখেড়ে স্টেডিয়ামে জয় তুলে নিয়ে যাত্রা শুরু করল মুম্বাই।

Read More: “চিটিং করেই তো ট্রফি জিতেছে…” ক্লাসেন বিতর্কে RCB’কে নিয়ে ফিঞ্চের মন্তব্যে আগুন সমাজমাধ্যমে !!

মুম্বাই ইন্ডিয়ান্সের দুরন্ত জয়-

"ছেড়ে দে মা কেঁদে বাঁচি..", রোহিতদের সামনে নাজেহাল KKR, প্রথম ম্যাচে লজ্জার হারে ট্রোল নেটিজেনদের !! 2
MI vs KKR | Images: Getty Images

আজ প্রথম ইনিংসে ওপেনিং করতে নেমে ব্যাট হাতে বিধ্বংসী শুরু করেন আজিঙ্কা রাহানে। নাইট অধিনায়কের ব্যাট থেকে আসে ৪০ বলে করেন ৬৭ রান। তিনি এই ইনিংসটি সাজিয়েছিলেন ৫ টি ছয় এবং ৩ টি চার দিয়ে। ফলে কলকাতা শক্তিশালী জায়গায় পৌঁছে গিয়েছিল। এরপর নিচের দিকে ব্যাটিং করতে নেমে অঙ্গকৃষ রঘুবংশী‌ ও রিঙ্কু‌ও (Rinku Singh) দুরন্ত ছন্দে ছিলেন‌‌। অঙ্গকৃষ ২৯ বলে ৫১ রান করে জ্বলে ওঠেন।

তিনি ৬ টি চার এবং ২ টি ছক্কা হাঁকিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। অন্যদিকে রিঙ্কুর ব্যাট থেকে আসে ২১ বলে অপরাজিত ৩৩ রানে। তিনি ৪ টি চার হাঁকান। ফলে কলকাতা ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২০ রানে পৌঁছে যায়।‌ এই রান তাড়া করতে নেমে ব্যাট জ্বলে ওঠেন মুম্বাইয়ের দুই ওপেনার। রোহিত শর্মা এবং রিকেলটন গুরুত্বপূর্ণ জুটি বাঁধেন। হিটম্যান আজ পুরোনো ছন্দে ফিরে গিয়েছিলেন। তার ব্যাট থেকে মাত্র ৩৮ বলে ৭৮ রান আসে। তিনি ৬ টি ছক্কা এবং ৬ টা চার মারেন।

আজ পিছিয়ে ছিলেন না রিকেলটন‌ও। এই তারকা ব্যাটসম্যান ৪৩ বলে করেন ৮১ রান। ৮ টি ছক্কা এবং ৪ টি চার হাঁকিয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ফলে ৬ উইকেটে কলকাতাকে পরাজিত করে মুম্বাই প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে। নাইট বাহিনীদের বোলিং আক্রমণ একেবারেই ছন্দে ছিল না। অভিজ্ঞ বোলার বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) ৪ ওভারে ৪৮ রান খরচ করে উইকেট শূন্য ছিলেন‌। সুনীল নারিন (Sunil Narine) ৩ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট পান।

ফলে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন তারা। “সুনীন নারিনকে ওপেনার হিসেবে সরিয়ে দেওয়া হয়েছে‌। তিনি বোলিং করতে পারছেন না। ফলে ক্যারিয়ার শেষ। বরুণ চক্রবর্তী‌রও আর কোনো মিস্ট্রি নেই।” বলে লিখছেন ভক্তরা। এক সমর্থক উল্লেখ করেছেন, “রোহিত শর্মা যখন জ্বলে ওঠেন বিপক্ষ দলের কিছু করার থাকে না। পুরো টুর্নামেন্ট জুড়েই তিনি আগুন ঝরাবেন।” “এই বছরও প্লে অফে কলকাতা উঠবে না।”, বলেও কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন নেটিজেনরা।

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: অনভিজ্ঞ তরুণ প্রতিভা-শ্রেয়সের লড়াই, জানুন PBKS’এর শক্তি, দুর্বলতা ও এক্স ফ্যাক্টর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *