"ধোনি ছাড়া হাতে হ্যারিকেন..", RCB'এর বিপক্ষে বিশাল ব্যবধানে হার CSK'এর, সোশ্যাল মিডিয়ায় কঠিন ক্লাস ভক্তদের !! 1

রবিবার দ্বিতীয় হাইভোল্টেজ ম্যাচে এম চিন্নাস্বামী স্টেডিয়ামের মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এই ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন টিম ডেভিড (Tim David)। তার সঙ্গে দেবদত্ত পাড্ডিকাল (Devdutt Padikkal) সহ রজত পাটিদার (Rajat Patidar) দুরন্ত ছন্দে লড়াই শুরু করেছিলেন। ফলে ২৫১ রানের বিশাল লক্ষ্যমাত্রা দিয়েছিল আরসিবি। এই রান তাড়া করতে নেমে চেন্নাই সুপার কিংসের টপ অর্ডার একেবারেই বিপর্যয়ের মুখে পড়ে। সরফরাজ খান (Sarfaraz Khan) এবং প্রশান্ত ভীর (Prashant Singh) লড়াই চালিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি শেষ পর্যন্ত বিশাল ব্যবধানে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেল সিএসকে।

Read Also: “গালি দিতে ইচ্ছা করছে…” CSK-এর পারফরম্যান্স ক্ষুব্ধ অশ্বিন, করলেন এই মন্তব্য !!

CSK’এর লজ্জাজনক হার-

"ধোনি ছাড়া হাতে হ্যারিকেন..", RCB'এর বিপক্ষে বিশাল ব্যবধানে হার CSK'এর, সোশ্যাল মিডিয়ায় কঠিন ক্লাস ভক্তদের !! 2
RCB vs CSK | Images: Getty Images

আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ওপেনিং করতে নেমে বিরাট কোহলি (Virat Kohli) ১৮ বলে ২৮ রান করে মাঠ ছাড়েন। তবে ফিল সল্ট (Phil Slat) ৩০ বলে ৪৬ রান করে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। এর সঙ্গেই ২৯ বলে দুরন্ত অর্ধশতরান করেন দেবদত্ত পাড্ডিকাল (Devdutt Padikkal)। তবে প্রথম ইনিংসে সবচেয়ে বেশি প্রভাব ফেলেন টিম ডিভিড (Tim David)। তিনি ২৫ বলে অপরাজিত ৭০ রান করে জ্বলে উঠেছিলেন। এছাড়াও রজত পাটিদার ১৯ বলে অপরাজিত ৪৮ রান করে দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেন।

অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাঙ্গালুরুর দেওয়া ২৫১ রান সংগ্রহ করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে চেন্নাই সুপার কিংস‌। সঞ্জু স্যামসন (Sanju Samson) ৯ রান করে এবং অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) মাত্র ৭ রান করে মাঠ ছাড়েন। গত ম্যাচে দুরন্ত ফর্মে থাকা আয়ুশ মাহাত্রে (Ayush Mhatre) মাঠ ছাড়েন মাত্র ১ রান করে। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ২৫ বলে ৫০ রান করে জ্বলে ওঠেন সরফরাজ খান। তিনি ৮ টি চার এবং ২ টি ছয় হাঁকিয়েছিলেন।

অন্যদিকে প্রশান্ত ভীর ২৯ বলে ৪৩ রান করে দলকে লড়াইয়ে টিকিয়ে রাখেন। এই তরুণ তারকা করেন ৬ টি চার এবং ১ টি ছয়। এরপর জেমি ওভারটন (Jamie Overton) ১৬ বলে ৩৭ রান করে লড়াই চালালেও শেষ রক্ষা হয়নি। চেন্নাই ১৯.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয়ে যায়। এর ফলে ৪৩ রানে বিশাল জয় ছিনিয়ে নেয় আরসিবি। উল্লেখ্য বেঙ্গালুরুর হয়ে ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ৪১ রান দিয়ে সংগ্রহ করেন ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট‌‌। এছাড়াও জেকব ড্যাফি (Jacob Duffy), অভিনন্দন সিং (Abhinandan Singh) এবং ক্রনাল পান্ডিয়া (Krunal Pandya) ২ টি করে উইকেট সংগ্রহ করেন।

এর ফলে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছে চেন্নাই সুপার কিংস। “সঞ্জু স্যামসন সবচেয়ে জালি ক্রিকেটার। রুতুরাজ গায়কোয়াড নাম ডোবাচ্ছেন। চেন্নাই এই বছর ফাইনালেও যেতে পারবে না।” বলে কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন নেটিজেনরা। “ধোনি এলেও এই দলকে জেতাতে পারবে না। পুরো ঝরঝরে মার্কা দল। সব দলকে ২ পয়েন্ট করে দিয়ে বেড়াচ্ছে”, বলে উল্লেখ করেছেন অনেকে।

দেখুন ট্যুইট চিত্র-

Read More: “প্লিজ খেলতে আসুন…”, ভারতের কাছে হাতে পায়ে ধরার অবস্থা বাংলাদেশের, প্রকাশ্যে সিরিজের দিনক্ষণ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *