IPL থেকে অবসর নিচ্ছে ধোনি, CSK-তে নতুন ভূমিকায় ‘ক্যাপ্টেন কুল’ !! 1

আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL 2026)। লীগের প্রথম ম্যাচটি ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে চেন্নাই সুপার কিংসের (CSK) সাবেক অধিনায়ক ও উইকেট কিপার ব্যাটসম্যান এমএস ধোনিকে (MS Dhoni) নিয়ে বড় আপডেট সামনে এসেছে। টিম ইন্ডিয়ার হয়ে ২০১৯ সালে শেষবার দেখা গিয়েছিল ধোনিকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০১৯’এর বিশ্বকাপ সেমিফাইনালে দেখা গিয়েছিল। ধোনি জাতীয় দলের হয়ে না খেললেও আইপিএলে খেলা চালিয়ে যাচ্ছেন। সুপার কিংসের তারকা এই খেলোয়াড় বিগত কয়েক বছর ধরেই লাগাতার ম্যাচ খেলে যাচ্ছেন। এর আগে তাঁর ক্যাপ্টেন্সিতে মোট ৫টি আইপিএল খেতাব জিতেছে চেন্নাই সুপার কিংস।

আসন্ন আইপিএলের আগে বড় সিদ্ধান্ত MS ধোনির

CSK
MS Dhoni | Image: Getty Images

তবে ধোনি ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে সুপার কিংস প্লে-অফে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। যদিও গত মৌসুমে ধোনির নেতৃত্বেও সুপার কিংস (CSK) পয়েন্ট তালিকায় একদম শেষে অভিযান শেষ করেছিল। আসন্ন মৌসুমের আগে ধোনি তাঁর প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। ধোনি ইতিমধ্যেই নেটে অনুশীলনে ব্যস্ত হয়ে পড়েছেন। তবে, ধোনিকে নিয়ে এবার বড় খবর প্রকাশ্যে এসেছে। সূত্রের দাবি, এবারের আইপিএলে এমএস ধোনিকে চেন্নাইয়ের খেলোয়াড় হিসেবে দেখতে পাওয়া যাবে না। ধোনিকে এবার নাকি সুপার কিংসের মেন্টর হিসাবে দেখতে পাওয়া যাবে। ধোনির বদলি হিসাবে এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস সঞ্জু স্যামসনকে (Sanju Samson) স্কোয়াডে শামিল করেছে।

READ MORE: নেই হ্যাজেলউড, IPL’এর আগে RCB’এর সর্বকালের সেরা একাদশ বাছাই করলেন বিরাট কোহলি !!

রাজস্থান রয়্যালস ছেড়ে চেন্নাই সুপার কিংসের (CSK) জার্সিতে এবার খেলতে দেখা যাবে সঞ্জু স্যামসনকে। যে কারণেই দলে একজন পরিপক্ক উইকেট কিপার ব্যাটসম্যান চলে এসেছেন এবং তিনি দলকে নেতৃত্ব দিতেও সক্ষম। অন্যদিকে বিগত কয়েক বছর ধরেই এমএস ধোনির হাঁটুতে সমস্যা দেখা গিয়েছে, যে কারণে তাকে উপরে ব্যাটিং করতে আসতে দেখা যায়নি। সূত্রের দাবি, এমএস ধোনিকে এবার চেন্নাইয়ের হয়ে খেলতে দেখতে পাওয়া যাবে না, বরং তাকে দলের মেন্টরের ভূমিকা পালন করতে দেখ যাবে। ধোনি চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল ও সিএল টি-টোয়েন্টি মিলিয়ে ২৭২ ম্যাচে ৩৮.২৩ গড়ে ও ১৪০’এর কাছাকাছি স্ট্রাইক রেটে ৫৩১৪ রান বানিয়েছেন।

READ ALSO: চেন্নাই’তে ধোনির জনপ্রিয়তাকে কাজে লাগাচ্ছে BJP, সরকার আসতে ‘থালা’কে দিচ্ছে ভোটের টিকিট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *