গত বছর মহিলা বিশ্বকাপে (Women’s WC 2025) হরমনপ্রীত কৌররা (Harmanpreet Kaur) ঐতিহাসিকভাবে ট্রফি ছিনিয়ে নিয়ে নতুন প্রজন্মকে বার্তা দিয়েছে। এরপর ভারতে স্বাভাবিকভাবেই অনেকটাই বৃদ্ধি পেয়েছে মহিলা ক্রিকেটের জনপ্রিয়তা। আগামীকাল শেষ হওয়া ডব্লিউপিএলেও (WPL 2026) ভারতীয় একাধিক তারকা ক্রিকেটারদের জ্বলে উঠতে দেখা গেল। আবারও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এই টুর্নামেন্টে শিরোপা জয় করে ভক্তদের স্বপ্ন আবারও বাস্তবের রূপান্তর করল। কিন্তু ফাইনালে ম্যাচ জয়ী বাউন্ডারি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। রাধা যাদব (Radha Yadav) এই বলে হিট উইকেট হয়ে গিয়েছিলেন বলে জল্পনা তৈরি হয়েছে।
Read More: “বোমা দিয়ে উড়িয়ে…” টি-20 বিশ্বকাপ বিতর্কে ‘সন্ত্রাসী’ যোগ, ICC-BCCI’এর বিরুদ্ধে পাকিস্তানি ইউটিউবারের সরাসরি হুমকি !!

গতকাল ডব্লিউপিএলের ফাইনালে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস (RCB W vs DC W)। প্রথমে টসে জিতে আরসিবি বোলিং করার সিদ্ধান্ত নেয়। দিল্লির হয়ে প্রথম ইনিংসে জেমিমা রড্রিগেজ (Jemimah Rodrigues) ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। তিনি ৩৭ বলে ৫৭ রানের ইনিংস খেলেন। অধিনায়কের ব্যাট থেকে আসে ৮ টি চার। এছাড়াও দলের হয়ে লরা ওলভার্ড (Laura Wolvaardt) ২৫ বলে ৪৪ রানের ইনিংস খেলেন। এই রানের ওপর ভর করে ডিসি প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২০৩ রানে পৌঁছায়।
দ্বিতীয় ইনিংসে এই রান তাড়া করতে নেমে ব্যাট হাতে আবারও ভরসা হয়ে ওঠেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিয়ে যান। ৪১ বলে ৮৭ রানের প্রশংসনীয় ইনিংস খেলে দলকে কার্যত জয়ের কাছাকাছি পৌঁছে দেন তিনি। তার ব্যাট থেকে ১২ টি চার এবং ৩ টি ছয়। অন্যদিকে জর্জিয়া ভল (Georgia Voll) ৫৪ রানে করেন ৭৯ রান। তিনি ১৪ টি চার হাঁকিয়ে বিপক্ষ বোলারদের চাপের মুখে ফেলে দিয়েছিলেন। এর ফলে আরসিবি শেষ পর্যন্ত ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে ট্রফি নিজেদের দখলে করে।
রাধা যাদবকে নিয়ে বিতর্ক-

ফাইনাল ম্যাচ গতকাল টানটান উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছিল। স্মৃতি মান্ধানা এবং জর্জিয়া ভল দুজনে মিলে ৯২ বলে ১৬৫ রানের পার্টনারশিপ গড়েন। কিন্তু তারা আউট হয়ে যাওয়ার পর আরসিবি অনেকটাই চাপের মুখে পড়ে যায়। শেষ ওভারে জয়ের জন্য তাদের বাকি ছিল ১০ রান। ১৯.৪ ওভারে দুরন্ত একটি চার মেরে রাধা যাদব (Radha Yadav) দলকে জয় এনে দেন। কিন্তু এই শট খেলার সঙ্গে সঙ্গে স্ট্যাম্পের আলো জ্বলে ওঠে।
ফলে রাধা যাদব শেষ বলে হিট উইকেট হয়ে গিয়েছিলেন বলে সোশ্যাল মিডিয়ায় জল্পনা তৈরি হয়। আরসিবি চুরি করে ম্যাচ জিতেছে বলেও নেটিজেনরা উল্লেখ করেন। তবে বাস্তবে ব্যাঙ্গালুরুর ব্যাটার হিট উইকেট হননি। তিনি যখন ম্যাচ জয়ী বাউন্ডারি মারেন তখন দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার লিজেল লি (Lizelle Lee)’এর হাতের স্পর্শে স্ট্যাম্পের আলোটি জ্বলে উঠেছিল। ফলে রাধা যাদবের বাউন্ডারিটি নিয়মবহির্ভূত নয়।
দেখুন সেই ভিডিওটি-