প্রথম ম্যাচেই আম্পায়ারের বাড়তি সুবিধা পেল RCB, আউট না হয়েও প্যাভিলিয়নে ফিরতে হলো ক্লাসেনকে !! 1

RCB: টস জিতে প্রথমে ব্যাটিং করতে এসে সানরাইজার্স দলের শুরুটা খুব একটা ভালো ছিল না। পাওয়ার প্লের ভিতরেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল সানরাইজার্স দল। কঠিন সময়ে দল সামলানোর দায়িত্ব ছিল ক্যাপ্টেন ঈশান কিষান (Ishan Kishan) এবং হেনরিখ ক্লাসেনের মধ্যে। দুই তারকার মধ্যে ৫৩ বলে ৯৭ রানের পার্টনারশিপ তৈরি হয়েছিল। এই পার্টনারশিপে ঈশান কিষান বেশি আগ্রাসী ব্যাটিং করেন। তিনি ৩১ বলে ৬৬ রান বানান, তবে অন্যদিকে ক্লাসেনও ২২ বলে ৩১ রান বানান।

ক্লাসেন ও ঈশান জুটি মাঝের ওভারগুলোতে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় ফিল সল্টের দুর্দান্ত ক্যাচ ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ১৩.১ ওভারে রোমারিও শেফার্ডের বলে আউট হন ক্লাসেন। তাঁর ইনিংসে ছিল দুটি চার ও একটি ছয়, স্ট্রাইক রেট ছিল ১৪০.৯০। সল্টের দ্রুত প্রতিক্রিয়া ও নিখুঁত ক্যাচ সঙ্গে সঙ্গেই দর্শকদের নজর কাড়ে। এই উইকেটের পর ১২৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে এবং তাদের চাপের মুখে দেখা যায়।

Read More: মুখোমুখি হচ্ছেন না বিরাট-ধোনি, IPL শুরুর আগেই স্বপ্নভঙ্গ ভক্তদের !!

আম্পায়ারের সিদ্ধান্তে খুশি নন ক্লাসেন

Rcb
Heinrich Klaasen | Image: Twitter

ক্লাসেনের উইকেট নিয়ে উঠেছে প্রশ্ন। সমাজ মাধমে ভক্তরা এই ক্যাচ নিয়ে প্রশ্ন তুলেছে। আসলে ক্যাচ ধরার পর সল্ট মাটিতে পড়ে যান এবং বাউন্ডারির এতটাই কাছে তিনি পৌঁছে গিয়েছিলেন যে অনেকেই ভেবে নিয়েছিল এটা ওভার বাউন্ডারি। থার্ড আম্পায়ার যখন ক্লাসেনকে আউট বলে ঘোষণা করেন তখন তিনি বাউন্ডারির ধারে ফোর্থ আম্পায়ারের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন এবং সেইসময় ক্লাসেনকে একটু অখুশি দেখাচ্ছিল। আর এই পরিস্থিতিতে ভিডিওটি সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে।

Read Also: “এবার IPL’এও ছড়ালেন..”, RCB’এর বিপক্ষে ব্যর্থ হয়ে নেটিজেনদের কটাক্ষের মুখে অভিষেক শর্মা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *