ফিট ছিল না অভিষেক! পাকিস্তানের হুঁশিয়ারিকে চ্যালেঞ্জ করে বড় ভুল করলো টিম ইন্ডিয়া 1

ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে বহু অপেক্ষার অবসান ঘটার পর শুরু হয়েছে বিশ্বকাপের মেগা ম্যাচ। চলতি বিশ্বকাপে এই ম্যাচ নিয়ে বেশ জল্পনা তৈরি হয়েছিল। ভারতীয় দলের বিরুদ্ধে খেলতে অস্বীকার জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। তবে শেষমেশ তারা এই ম্যাচ খেলতে অস্বীকার জানিয়েছিল। আজকের এই হাইভোল্টেজ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। টস জেতার পর ক্যাপ্টেন সূর্যকুমার জানিয়ে দেন ভারতীয় দলে দুটি পরিবর্তন রয়েছে। সঞ্জু স্যামসন ও অর্ষদীপ সিংয়ের বদলে এই ম্যাচে ফিরেছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma) ও কুলদীপ যাদব (Kuldeep Yadav)।

ভারতের টি-টোয়েন্টি দলের ওপেনার অভিষেক শর্মা আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-এর ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ইনিংসের সূচনা করতে এসে তিনি খাতা খুলতেই ব্যর্থ হন। ভারতের ইনিংসের প্রথম ওভারের শেষ বলে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন অভিষেক। বড় শট খেলতে গিয়ে তার ক্যাচটি তালুবন্দি করেন শাহিন শাহ আফ্রিদি। প্রথম ওভারেই বোলিং করতে আসেন পাকিস্তান দলের অধিনায়ক সালমান আলী আগা।

পাকিস্তানের বিরুদ্ধে সম্পূর্ণ ব্যর্থ অভিষেক

ফিট ছিল না অভিষেক! পাকিস্তানের হুঁশিয়ারিকে চ্যালেঞ্জ করে বড় ভুল করলো টিম ইন্ডিয়া 2
Abhishek Sharma | Image: Twitter

পাকিস্তানের বিরুদ্ধে এই শূন্য রানে আউট হওয়াটা ছিল চলতি আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অভিষেক শর্মার দ্বিতীয় ডাক। আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্যাচে গোল্ডেন ডাক হয়েছিলেন অভিষেক। তারপর দ্বিতীয় ম্যাচে তিনি অনুপলব্ধ হয়ে পড়েন। পেটের গোলযোগের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিষেক। এমনকি অভিষেকের খেলা নিয়ে বেশ সংশয় তৈরি হয়েছিল। গতকাল সাংবাদিক সম্মেলনে পাকিস্তান দলের অধিনায়ক সালমান আলী আগা জানিয়ে দিয়েছিলেন পাকিস্তান দল অভিষেক শর্মার বিরুদ্ধে খেলতে প্রস্তুত।

এমনকি অভিষেক যাতে সুস্থ হয়ে ওঠেন তারই প্রার্থনা করছিলেন পাক অধিনায়ক। অন্যদিকে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব নামিবিয়া ম্যাচের দিন জানিয়েছিলেন অভিষেকের সুস্থ হতে দুই ম্যাচ লাগবে। তবে সালমান আলী আগার কথা শুনে স্কাই জবাব দেন যে – যদি পাকিস্তানি অধিনায়ক অভিষেকের বিরুদ্ধে খেলতে চায় তাহলে তাকে খেলানো হবে। আর এই পরিস্থিতিতে অভিষেককে খেলানো হয় এবং পাকিস্তানের বিরুদ্ধে সম্পূর্ণ ব্যর্থ অভিষেক।

Read Also: “পাকিস্তানের বিপক্ষেই নাক কাটতে হল..”, ব্যর্থ অভিষেক শর্মাকে আক্রমণ সোশ্যাল মিডিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *