বুমরাহর লোকসান পুষিয়ে দিতে বদলাচ্ছে বেতন কাঠামো, সিদ্ধান্ত বদল BCCI'এর !! 1

ভারতীয় ক্রিকেটে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তারকা পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে অসাধারণ প্রদর্শন দেখানোর সাথে সাথে টুর্নামেন্টে সবথেকে বেশি উইকেট নিয়েছিলেন তিনিই। সামনেই ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত হতে চলেছে, আর আইপিলের মঞ্চে মুম্বাই ইন্ডিয়ান্স দলকে প্রতিনিধিত্ব করতে প্রস্তুত বুমরাহ। ভারতীয় ক্রিকেটে বেতন কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। তবে সম্প্রতি বুমরাহ -এর বেতন কমে যাওয়ার ঘটনা সেই আলোচনাকে আরও তীব্র করেছে।

ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) সম্প্রতি তাদের বেতন কাঠামোতে বড় পরিবর্তন এনেছে। আগে যেখানে চারটি ক্যাটেগরি ছিল- এ+, এ, বি, সি। এই কাঠামো অনুযায়ী এ+ গ্রেডের ক্রিকেটাররা বছরে ৭ কোটি টাকা পেতেন। এ গ্রেডে ৫ কোটি, বি গ্রেডে ৩ কোটি এবং সি গ্রেডে ১ কোটি টাকা নির্ধারিত ছিল। সেখানে এখন এ+ গ্রেড তুলে দেওয়া হয়েছে। ফলে সর্বোচ্চ বেতন এখন ৫ কোটি টাকায় সীমাবদ্ধ। এই পরিবর্তনের ফলে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন বুমরাহ। কারণ তিনি একমাত্র ভারতীয় ক্রিকেটার যিনি তিন ফরম্যাটেই ধারাবাহিকভাবে খেলছেন এবং সাফল্য এনে দিচ্ছেন। তবুও তাঁর বেতন ৭ কোটি থেকে কমে ৫ কোটি হয়ে গেছে। অর্থাৎ, তাঁর বেতন সরাসরি ২ কোটি টাকা কমে গেছে।

Read More; ‘সুগার ড্যাডি’র সাথে MMS ভাইরাল যশ দয়ালের স্ত্রী শ্বেতার, মুখ লুকোনোর জায়গা নেই RCB তারকার !!

বুমরাহকে ঘিরে বেতন বিতর্ক

বুমরাহ
Jasprit Bumrah | Image: Getty Images

রোহিত শর্মা এবং বিরাট কোহলি টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর ফলে বিসিসিআই এ+ ক্যাটাগরিটি তুলে দিয়েছিল, কারণ বোর্ডের মতে দলে এই কোটায় বেতন পাওয়ার মতন খেলোয়াড় বা সেই মানদন্ড পার করেননা কেউ।  কিন্তু সমস্যা হল, বুমরাহ যে এখনও তিন ফরম্যাটেই দলের মূল স্তম্ভ। তাই তাঁর বেতন কমে যাওয়া অনেকের কাছেই অবিচার বলে মনে হয়েছে। শুধু বুমরাহ নয়, টি-টোয়েন্টি দলের ভাইস ক্যাপ্টেন অক্ষর প্যাটেলের বেতন নিয়েও উঠেছে প্রশ্ন। তিনি টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক, নিয়মিত পারফর্মার, অথচ সি গ্রেডে থেকে বছরে মাত্র ১ কোটি টাকা পাচ্ছেন।

বোর্ডের ভেতরে এখন আলোচনা চলছে, একজন তিন ফরম্যাটের ম্যাচ উইনার কি অন্যদের মতো একই বেতনে থাকতে পারেন? তাই নতুন একটি বেতন কাঠামো আনার পরিকল্পনা চলছে, যেখানে আরও বেশি নমনীয়তা থাকবে। অন্যদিকে বোর্ডের এক সূত্র জানিয়েছে, “বুমরাহকে ক্ষতিপূরণ কী ভাবে দেওয়া যায় সেটাই ভাবছে বোর্ড। বুমরাহের বেতন ২ কোটি কমিয়ে দেওয়া ঠিক হয়নি। আরও কয়েক জন আছে, যারা ভাল খেলার পরেও কম বেতন পাচ্ছে। সেই কারণেই বেতন কাঠামোয় বদল হতে পারে।

Read Also: “ছিনা*#@কে খুঁজে পেল…” ইউটিউবার শ্বেতা পুন্দিরকে বিয়ে করতেই সমাজ মাধ্যমে ট্রোল যশ দয়াল !!

Tagged:

FAQS

বুমরাহ আইপিএলে কোন দলে খেলেন?

মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে খেলেন।

বুমরাহর জার্সি নম্বর কত?

তার জার্সি নম্বর ৯৩।

বুমরাহর স্ত্রী কে?

সঞ্জনা গণেশন, যিনি একজন ক্রীড়া সঞ্চালক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *