"পাকিস্তানের বিপক্ষেই নাক কাটতে হল..", ব্যর্থ অভিষেক শর্মাকে আক্রমণ সোশ্যাল মিডিয়ায় !! 1

অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) সমস্ত বিতর্ককে পিছনে ফেলে মাঠে নামল ভারত এবং পাকিস্তান (India vs Pakistan Match)। এই ম্যাচ ঘিরে দীর্ঘদিন ধরেই ভক্তদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছিল। আজ টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন সালমান আলি আঘা‌ (Salman Ali Agha)। অন্যদিকে ভারতীয় একাদশে দুটি গুরুত্বপূর্ণ পরবর্তন করা হয়েছে। ফিরেছেন অভিষেক শর্মা (Abhishek Sharma) ও কুলদীপ যাদব (Kuldeep Yadav)। পিচ ধীর গতির হ‌ওয়ার কারণে ব্লু ব্রিগেডরা কিছুটা সাবধানে শুরু করবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু প্রথম ওভারেই আউট হয়ে মাঠ ছাড়লেন অভিষেক। ফলে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন এই তারকা ব্যাটসম্যান।

Read More: টিম হোটেলে হার্দিক-মহিকার রোমান্টিক ভিডিও ভাইরাল, BCCI’কে বুড়ো আঙুল দেখিয়ে বিতর্কে তারকা !!

হতাশ করলেন অভিষেক-

অভিষেক শর্মা
Abhishek Sharma | Image: Twitter

অসুস্থতার কারণে নামিবিয়ার (India vs Namibia Match) বিপক্ষে ভারতীয় একাদশে ছিলেন না অভিষেক শর্মা। তাকে পেটে ইনফেকশনের কারণে হাসপাতালে পর্যন্ত ভর্তি করা হয়েছিল। ফলে তিনি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। সব জল্পনা কাটিয়ে আজ অভিষেক ঈশান কিষাণের (Ishan Kishan) সঙ্গে ওপেনিং করতে মাঠে নামেন। কিন্তু তিনি খাতাই খুলতে পারেননি। প্রথম ওভারেই সালমান আলি আঘার পরপর ৩ বলে পরাস্ত হন।

এরপর চাপের মুখে দাঁড়িয়ে প্রথম ওভারের শেষ বলে ছক্কা হাঁকানোর চেষ্টা করেন। কিন্তু শাহীন আফ্রিদিকে (Shaheen Afridi) ক্যাচ দিয়ে ফেরেন এই তারকা। উল্লেখ্য চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের (India vs USA Match) বিপক্ষেও শূন্য রানে মাঠ ছেড়েছিলেন। ফলে স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন এই বিস্ফোরক ব্যাটসম্যান।‌ তার ম্যাচে দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং ক্রিকেট ভক্তরা মেনে নিতে পারছেন না।

এক সমর্থক লিখেছেন, “একেবারেই চাপের মুখে রান করতে পারেন না। এশিয়া কাপের (Asia Cup 2026) ফাইনালে ব্যর্থ হয়েছিলেন। আজ‌‌ও খাতাই খুলতে পারলেন না। এর বদলে সঞ্জু স্যামসনকে (Sanju Samson) খেলানো উচিত ছিল।” “বোকার মতো ব্যাটিং করে। একদম ধৈর্য্য নেই। একে কীভাবে সেরা ব্যাটসম্যান বলা যায়।” বলে উল্লেখ করেছেন অনেকে। এক সমর্থক লিখেছেন, “অসুস্থ অবস্থায় চাপ দিয়ে খেলতে পাঠানো হয়েছে। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) এই সিদ্ধান্ত একেবারেই সঠিক নয়।”

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: রিয়ান অধিনায়ক হ‌ওয়ায় খুশি নন যশস্বী, হতাশা প্রকাশ করলেন রাজস্থান তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *