বাদ অভিষেক-বুমরাহ, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের ভারতীয় একাদশ এল প্রকাশ্যে !! 1

এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) এখন শেষ পর্বে এসে পৌঁছেছে। আগামীকাল প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড (South Africa vs Newzealand Match)। এরপর বৃহস্পতিবার ভারত দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের (India vs England Match) বিপক্ষে মাঠে নামবে। তার আগেই একাদশ নিয়ে কিছুটা চিন্তায় রয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।‌

ধারাবাহিকভাবে টপ অর্ডারের ব্যাটিং বিপর্যয় ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies Match) বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও অব্যাহত ছিল। অভিষেক শর্মার (Abhishek Sharma) মতো তারকা আবারও সম্পূর্ণ ব্যর্থ হন। ফলে ইংলিশ বাহিনীদের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন দেখা যাবে বলে এবার খবর সামনে এসেছে।

Read More: পরিবর্তন হতে চলেছে ইডেনের নাম, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে পরিচিত হবে এই মাঠ !!

বাদ অভিষেক-বুমরাহ, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের ভারতীয় একাদশ এল প্রকাশ্যে !! 2
India vs West Indies | Image: Getty Images

প্রথম থেকেই ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে মাঠে নেমেছে। ঘরের মাঠে আরও একটি ট্রফি জয় করে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) দৃষ্টান্ত তৈরি করবে বলেই আশা করছেন ভক্তরা। তবে সেমিফাইনালে পৌঁছানোর লড়াইটা সহজ ছিল না। সুপার ৮’এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাল ব্যবধানে হেরে পিছিয়ে পড়ে ব্লু ব্রিগেডরা (India vs South Africa)। এরপর জিম্বাবুয়ের (India vs Zimbabwe Match) বিপক্ষে এবং শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ায় ভারত। ইডেনের মাটিতে প্রথম ইনিংসে ক্যারিবিয়ান বাহিনী ব্যাট হাতে রীতিমতো জ্বলে ওঠে।

জেসন হোল্ডার (Jason Holder);এবং রোভম্যান পাওয়েল (Rovman Powell) গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েছিলেন। তারা দুজনে মিলে ৩৫ বলে ৭৬ রান সংগ্রহ করেন। ফলে ১৯৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। এই রান তাড়া করতে নেমে ভারতীয় টপ অর্ডার একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায়। একমাত্র সঞ্জু স্যামসন (Sanju Samson) ধৈর্যের সঙ্গে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তিনি ৫০ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন। এর ফলে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে ব্লু ব্রিগেডরা সেমিফাইনালে পৌঁছে যায়।

বাদ অভিষেক ও বুমরাহ-

বাদ অভিষেক-বুমরাহ, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের ভারতীয় একাদশ এল প্রকাশ্যে !! 3
Abhishek Sharma | Image: Getty Images

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অন্যতম বিস্ফোরক ব্যাটার অভিষেক শর্মা (Abhishek Sharma) ছন্দে নেই। প্রথম থেকেই তিনি ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে দলকে চাপের মধ্যে ফেলেছিলেন। প্রাথমিক গ্ৰুপ পর্বে মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে শূন্য রানে আউট হয়ে মাঠ ছাড়েন। এরপর সুপার ৮’এও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড়ো ইনিংস গড়তে ব্যর্থ হন। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময় মাত্র ১০ রানে আউট হয়ে দলকে সমস্যার মুখে ফেলেন।

ফলে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে এই তারকা ব্যাটসম্যান বাদ পড়তে চলেছেন বলে খবর সামনে এসেছে। এর সঙ্গেই সূত্র অনুযায়ী জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) নিয়ে বড়ো সিদ্ধান্ত নিতে চলেছেন গৌতম গম্ভীর। এই তারকা পেসার ক্যারিবিয়ানদের বিপক্ষে ৪ ওভারে ৩৬ রান‌ দিয়ে ২ টি উইকেট সংগ্রহ করেন। তবে টুর্নামেন্ট জুড়ে সেইভাবে এখনও পর্যন্ত জ্বলে উঠতে পারেননি তিনি। অন্যদিকে ধারাবাহিকভাবে ম্যাচে অংশগ্রহণ করা তার চোট সমস্যা বৃদ্ধি করতে পারে। এই বিষয়টিকে মাথায় রেখে ইংল্যান্ডের বিপক্ষে জসপ্রীতকে কর্মকর্তারা বাদ দিতে পারেন বলে খবর সামনে এসেছে।

ভারতের সম্ভাব্য একাদশ-

সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিষান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং

Read Also: “গোদের উপর বিষফোঁড়া”, বিশ্বকাপ থেকে হেরে বিদায় নিয়েও পাকিস্তানী ক্রিকেটারদের ৫০ লক্ষ টাকা করে জরিমানা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *