ভারতীয় ক্রিকেটে এমন কিছু নাম আছে, যাদের উপস্থিতি মানেই আলাদা উত্তেজনা তৈরী করে, আর সেই তালিকার একেবারে শীর্ষে রয়েছেন সাবেক ভারত ও চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও তাঁর জনপ্রিয়তা একটুও কমেনি। আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল এবং ধারাবাহিক দলগুলির মধ্যে অন্যতম চেন্নাই সুপার কিংস (CSK) । আর এই সাফল্যের মূল কারিগর নিঃসন্দেহে মহেন্দ্র সিং ধোনি। ২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬ শুরু হওয়ার আগেই আবারও এক নতুন বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। ভারতের প্রাক্তন ওপেনার ও বিশ্লেষক আকাশ চোপড়া (Aakash Chopra) সাফ জানিয়েছেন, ধোনি যদি খেলেন, তাহলে তাঁকেই আবার অধিনায়ক করা উচিত।
আইপিএলের অন্যতম সফল অধিনায়ক ধোনি

আইপিএল ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক হলেন এমএস ধোনি (MS Dhoni)। তাঁর নেতৃত্বে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে সুপার কিংস দল। তবে, আগামী দিনের কথা ভেবে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন ধোনি। তবে, দায়িত্ব ছেড়ে কোনোরকম লাভ হয়নি, গত দুই মৌসুমে ঋতুরাজ গায়কোয়ার্ড দলকে নেতৃত্ব দিলেও দলের কোনো ভালো ফলাফল আসেনি। যে কারণে সাবেক ভারতীয় ওপেনার আকাশ চোপড়া মন্তব্য করে বলেছেন, “মাঠে ২২ জন খেলোয়াড়ের মধ্যে ধোনির মতো কৌশলী অধিনায়ক আর নেই। সিএসকে যদি ঘুরে দাঁড়ানোর জন্য ধোনির কাছ থেকে সেরাটা পেতে চায়, তাহলে তাকেই অধিনায়ক হতে হবে।” ২০২৪ সালে ঋতুরাজ গায়কোড-কে অধিনায়ক করা হয়। এটি ছিল একটি সাহসী সিদ্ধান্ত। তরুণ এই ব্যাটারের হাতে ভবিষ্যতের দল গড়ার দায়িত্ব তুলে দেওয়া হয়। তবে নেতৃত্বের এই পরিবর্তনের মধ্যেও ধোনির প্রভাব কমেনি। তিনি এখন একপ্রকার ‘মেন্টর’—যিনি পর্দার আড়ালে থেকে দলকে পরিচালনা করেন।
Read More: আসন্ন IPL থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরাহ, মাঠে নামার আগে বিপর্যয় মুম্বাইয়ের !!
ধোনিকে নিয়ে বড় দাবি আকাশ চোপড়ার

২০২৫ সালের আইপিএল ছিল চেন্নাইয়ের জন্য হতাশাজনক। দল লিগ টেবিলের একেবারে নিচে শেষ করে। এই পরিস্থিতিতে ধোনির অভিজ্ঞতা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এদিকে, দলে নতুন মুখ যোগ হওয়ায় ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিতও স্পষ্ট। যেমন সঞ্জু স্যামসান -এর মতো উইকেটকিপার-ব্যাটারের উপস্থিতি দলের কম্বিনেশনে নতুন মাত্রা যোগ করতে পারে। তার বর্তমান ফর্ম চেন্নাইয়ের কাছে লক্ষীলাভ। সাথে তিনি ওপেনিং ও মিডিল অর্ডার দুই জায়গাতেই ব্যাটিং করতে পারেন। ধোনিকে নিয়ে আরেকটি চমকপ্রদ গুঞ্জন শোনা যাচ্ছে, তিনি নাকি ৬০ বছর বয়স পর্যন্ত খেলতে পারেন! যদিও এটি অনেকটাই রসিকতার ছলে বলা, তবে ধোনির ফিটনেস এবং মানসিক দৃঢ়তা দেখে অনেকেই মনে করেন, তিনি চাইলে আরও কয়েক বছর সহজেই খেলতে পারবেন। তবে এবার দেখার বিষয় সুপার কিংস দলের নেতৃত্বে আবার এমএস ধোনিকে দেখতে পাওয়া যায় কিনা।