৫) মহেন্দ্র সিং ধোনি-

মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক। তার নেতৃত্বে ভারত প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং দ্বিতীয়বারের মতো ওডিআই বিশ্বকাপ জয় করেছিল। ধোনির সঙ্গে ২০১০ সালে সাক্ষী সিং রাওয়াতের (Sakshi Dhoni) বিবাহ হয়েছিল। তাদের মধ্যে মিষ্টি সম্পর্ক মাঝেমধ্যেই চর্চায় উঠে আসে। এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল চলাকালীন ইংল্যান্ডের এক ব্যাটসম্যানের একটি বল মাটিতে লেগে জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) হাতে আসে। সাক্ষী ভেবেছিলেন এটি সরাসরি ক্যাচ হয়েছে। তিনি আনন্দে লাফিয়ে ওঠেন। এই মজার ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।