২) মহম্মদ শামি-

ভারতীয় ক্রিকেটের অন্যতম তারকা পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। সাম্প্রতিক সময় তিনি চোট সারিয়ে কামব্যাক করেছেন। কিন্তু জাতীয় দলের জায়গা করে নিতে পারছেন না। শামি ২০১৪ সালে হাসিন জাহানের (Hasin Jahan) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে এই সম্পর্ক দীর্ঘদিন স্থায়ী হয়নি। ২০১৮ সাল থেকে তারা আলাদা রয়েছেন। হাসিন মহম্মদ শামির পরিবারের বিরুদ্ধে মানসিক এবং শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছেন। বর্তমানে ভারতের তারকা পেসার খোরপোশ হিসাবে প্রতি মাসে ৪ লক্ষ টাকা করে দেন। তারপরেও শামির বিরুদ্ধে মাঝেমধ্যেই বিতর্কিত মন্তব্য করে আলোচনায় উঠে আসে হাসিন।