১) বিরাট কোহলি-

বিরাট কোহলি (Virat Kohli) ভারত তথা আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম তারকা ব্যাটসম্যান। তিনি নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা। এই তারকা ব্যাটসম্যান ২০১৭ সালের ১১ ডিসেম্বর বলিউডের অভিনেত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ক্রিকেট মাঠের বাইরে শুধুমাত্র স্ত্রীর সঙ্গে কিং কোহলিকে সময় কাটাতে দেখা যায়। সাম্প্রতিক সময় তাদের বিশেষ করে বিভিন্ন ধর্মীয় স্থানে উপাসনা করতে দেখা গেছে। এই জুটি ক্রিকেট মহলে খুবই জনপ্রিয়। ভালো বর হিসেবে বিরাট আলাদা পরিচয় তৈরি করেছেন এবং সোশ্যাল মিডিয়া আলোচনায় থাকেন।