IPL 2026: ট্রফির আনন্দ থেকে ট্র্যাজেডি! চিন্নাস্বামীর ১১টি খালি আসনে বেঁচে থাকবে RCB ভক্তদের স্মৃতি 1

IPL 2026: ক্রিকেট মানেই আবেগ, আর আইপিএল মানেই উন্মাদনা। কিন্তু কখনো কখনো সেই উন্মাদনাই পরিণত হয় শোকের কারণ। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-র প্রথম শিরোপা জয়ের পরেই সেই আনন্দ করুণ স্মৃতিতে পরিণত হয়ে ওঠে। ১৮ তম আইপিএলে প্রথম শিরোপা জিতেছিল আরসিবি দল। প্রথম ট্রফি জয়ের আনন্দ পরিণত হয় মহা শোকে। ৪ জুন ২০২৫, চিন্নাস্বামী স্টেডিয়াম-এর বাইরে জমায়েত হয়েছিল অগণিত সমর্থক। তাদের মধ্যে অনেকেই ছিলেন তরুণ, যারা প্রিয় দলের জয়কে নিজের জীবনের অংশ হিসেবে উদযাপন করতে এসেছিলেন। কিন্তু হঠাৎই ভিড়ের চাপ বাড়তে থাকে, নিয়ন্ত্রণ হারিয়ে যায় পরিস্থিতি, এবং শুরু হয় এক ভয়াবহ পদপিষ্টের ঘটনা। এই দুর্ঘটনায় প্রাণ হারান ১১ জন, যা পুরো দেশকে শোকস্তব্ধ করে দেয়।

IPL জয় হয়ে উঠেছিল নিরানন্দের

two-ksca-officials-resign-in-rcb-stampede-case
RCB Fans | Image: Twitter

আহত হন আরও বহু মানুষ, যারা আজও সেই দিনের ট্রমা বহন করছেন। এই ঘটনার পর আরসিবি এবং কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন একত্রে যে সিদ্ধান্ত নিয়েছে, তা ক্রীড়াজগতের ইতিহাসে এক অনন্য উদাহরণ। স্টেডিয়ামের ভেতরে ১১টি আসন স্থায়ীভাবে খালি রাখা হবে – যা প্রতিটি ম্যাচে সেই সমর্থকদের স্মরণ করিয়ে দেবে। এই উদ্যোগের পেছনে রয়েছেন কর্ণাটক ক্রিকেট বোর্ড প্রধান ভেঙ্কটেশ প্রসাদ, মন্তব্য করে তিনি বলেন, “আমরা কোনো বেদনাকে উস্কে দিতে চাই না, বরং সেই স্মৃতিকে সম্মান জানাতে চাই।” তিনি আরও বলেন, “আমরা চাই এই স্মৃতি আমাদের আরও দায়িত্বশীল করে তুলুক।

Read More: ভারতের সঙ্গে খেলতে মরিয়া বাংলাদেশ, চূড়ান্ত হল দ্বিপাক্ষিক সিরিজের দিনক্ষণ !!

ভক্তদের সম্মান জানালো KCA

Venkatesh Prasad
Venkatesh Prasad | Image : Getty Images

এই সিদ্ধান্ত অনেকটা অনুপ্রাণিত হিলসবরো মেমোরিয়াল থেকে, যেখানে ১৯৮৯ সালে ৯৭ জন লিভারপুল সমর্থক প্রাণ হারিয়েছিলেন। সেই ঘটনার স্মৃতিতে আজও এনফিল্ড স্টেডিয়াম-এ রয়েছে একটি স্মৃতিফলক, যা ফুটবল ইতিহাসের এক করুণ অধ্যায়কে স্মরণ করিয়ে দেয়। চিন্নাস্বামী স্টেডিয়ামের এই ১১টি খালি আসনও ঠিক সেই ধারারই একটি অংশ। এটি শুধুমাত্র একটি স্মারক নয়, এটি একটি প্রতিশ্রুতি যা ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সবরকম ব্যবস্থা নেওয়া হবে। আগামী ২৮ মার্চ, যখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর ম্যাচে আরসিবি মুখোমুখি হবে সানরাইজ হায়দ্রাবাদ-এর, তখন এই ১১টি খালি আসন হয়ে উঠবে এক নীরব বার্তা। যে খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি মানুষের আবেগ, দায়িত্ব এবং স্মৃতির এক গভীর মেলবন্ধন। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কথা বলতে গেলে তারা ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে এবং ট্রফি ডিফেন্ড করার জন্য প্রস্তুত।

Read Also: “PSL থেকে হিন্দুদের বাদ দাও..”, ইনজামাম উল হকের বিস্ফোরক মন্তব্য ঘিরে ক্রিকেট মহলে সমালোচনার ঝড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *