আইপিএল ২০২৬ শুরু হতে হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। আর তার আগেই সানরাইজার্স হায়দরাবাদ বড় সমস্যার মুখে। কারণ দলের বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) চোটের কারণে আইপিএল ২০২৬-এর মঞ্চে (IPL 2026) অনিশ্চিত। ফলে হায়দ্রাবাদ শিবিরে এই পরিস্থিতিতে দলের নেতৃত্ব কার হাতে তুলে দেওয়া হবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে। তাঁর নেতৃত্বে সানরাইজার্স দল ২০২৪ সালে রানার্স আপ হয়েছিল এবং ২০২৫ সালে টেবিলে ষষ্ঠ স্থানে সমাপ্ত করেছিল।
তবে, কামিন্স- এর অনুপস্থিতিতে ঈশান কিষান (Ishan Kishan) এই দৌড়ে সবচেয়ে এগিয়ে। তাঁর সঙ্গে আলোচনায় রয়েছেন অভিষেক শর্মা -ও (Abhishek Sharma)। দুজনেই টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অংশ এবং দুজনেরই ব্যাটিং দক্ষতা অসাধারণ। তবে প্রশ্ন হল – কে বেশি উপযুক্ত অধিনায়ক? ঈশান কিশনের সবচেয়ে বড় শক্তি তাঁর ধারাবাহিকতা এবং ম্যাচের বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা। ওপেনার হিসেবে যেমন তিনি সফল, তেমনই তিন নম্বরেও তিনি দলের ভরসা। শুধু তাই নয় তাঁর নেতৃত্বে ঝাড়খণ্ড এবার সৈয়দ মোস্তাক আলী ট্রফি জয়লাভও করেছে।
READ MORE: মুস্তাফিজুর পর্ব ভুলে এবার তাসকিনকে নিয়ে আসছে KKR, হর্ষিতের পরিবর্তে নিচ্ছেন এন্ট্রি !!
সানরাইজার্সের অধিনায়ক হিসাবে এগিয়ে দুই তারকা

আইপিএলের মঞ্চে তাঁর রেকর্ডও চমৎকার। ১১৯ ম্যাচে ২৯৯৮ রান, স্ট্রাইক রেট ১৩৭-এর বেশি – এই পরিসংখ্যানই বলে দেয় তিনি কতটা কার্যকর ব্যাটার। গত মরসুমে ১৪ ম্যাচে ৩৫৪ রান করে তিনি সানরাইজার্স দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছিলেন। তাছাড়া এবারের বিশ্বকাপে ভারতের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান তিনিই ছিলেন। তার সাথে তিনি উইকেট কিপিংও করে থাকেন। একজন উইকেটকিপার অধিনায়ক হলে মাঠে সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়, কারণ তিনি পুরো খেলার ওপর নজর রাখতে পারেন। অন্যদিকে, ওপেনার ব্যাটসম্যান অভিষেক শর্মাও কোন দিক থেকে পিছিয়ে নেই।
তিনি একজন আগ্রাসী ওপেনার। বিশ্বকাপের শুরুতে সেভাবে ছন্দ দেখাতে পারেননি তিনি। শুরুর তিন ম্যাচে খাতা খুলতে পারেননি অভিষেক। তবে, মেগা ফাইনালে অসাধারণ হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। অন্যদিকে, আইপিএলে তাঁর ব্যাটিং বহুবার দলকে দ্রুত রান তুলতে সাহায্য করেছে। যদি দল ভবিষ্যতের কথা ভেবে সিদ্ধান্ত নেয়, তাহলে অভিষেককে অধিনায়ক করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সানরাইজার্স শিবিরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে এবং খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এখন কার কাঁধে উঠবে নেতৃত্বের ভার সেটাই দেখার বিষয়। আপাতত বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যান তিনি, তাছাড়া তিনি আইপিএলের মঞ্চে ৭৭ ম্যাচে ২৭.০৯ গড় এবং ১৬২.৯৩ স্ট্রাইক রেটে ১১১৪ রান বানিয়েছেন।