ঈশানকে আউট করেই আগুন ঝরালেন জিশান! অনুশীলন ম্যাচেই তর্ক-বিতর্ক 1

আইপিএল ২০২৬ (IPL 2026) শুরুর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) শিবিরে চিন্তার পাহাড়। আসলে চোটের কারণে দলের অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) চোটের কারণে আইপিএলের প্রথম দিকে কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না। এই পরিস্থিতিতে তার জায়গায় টিম ইন্ডিয়ার তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঈশান কিষান (Ishan Kishan) দলের দায়িত্ব সামলাবেন। ঈশানকে দলের অধিনায়ক এবং অভিষেক শর্মাকে (Abhishek Sharma) দলের ভাইস ক্যাপ্টেন করা হয়েছে। দুই তরুণের উপরেই দলের দায়িত্ব তুলে দিল সানরাইজার্স ম্যানেজমেন্ট।

তবে আইপিএল শুরু হওয়ার আগে উত্তেজনার ঘটনা সামনে এসেছে। ইতিমধ্যেই প্রতিটি দল তাদের অনুশীলন শুরু করে দিয়েছে। শনিবার দলের অনুশীলন ম্যাচে মুখোমুখি হয়েছিল নিজেদেরই দুই দল। সেই ম্যাচের এক পর্যায়ে ব্যাট হাতে দারুণ খেলছিলেন অন্তর্বর্তীকালীন অধিনায়ক ঈশান কিষাণ এবং লিয়াম লিভিংস্টোন। বিশেষ করে ঈশান কিষাণ দলের স্পিনার জিশান আনসারির এক ওভারে বেশ আক্রমণাত্মক ব্যাটিং করেন। কিন্তু সেই ওভারেই কিষাণকে আউট করেন জিশান আনসারি। উইকেট নেওয়ার পর আনসারি একটু বেশি আবেগ দেখিয়ে ফেলেন এবং কিষাণকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত করেন। এতে দু’জনের মধ্যে হালকা কথাকাটাকাটিও হয়।

ঈশানকে সেন্ড অফ দিলেন জিসান

ঈশান কিষান
Kishan Kishan and Zeeshan Ansari | Image: Twitter

ভিডিওটি সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। তবে ঘটনাটা এখানেই শেষ। ঈশান কিষাণ বিষয়টিকে মজার ছলে নিয়েছিলেন। তিনি মাথা গরম না করে মজার ছলেই মাঠ ছেড়েছিলেন। অন্যদিকে বিপরীত দলের অধিনায়ক অভিষেক শর্মাও (Abhishek Sharma) দারুণ ব্যাটিং করেছেন এবং নিজের ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। ঈশান কিষান সম্প্রতি অসাধারণ ছন্দে রয়েছেন। সদ্য সমাপ্ত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারতের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান তিনিই বানিয়েছিলেন।

সব মিলিয়ে, আইপিএল শুরুর আগে এসআরএইচ দল বেশ ভালো প্রস্তুতিতেই আছে। আগামী ২৮ মার্চ তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ খেলবে। গত মৌসুমে সানরাইজার্স দলের অভিযান খুব একটা ভালো ছিল না।  ৬ ম্যাচ জিতে ১৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অভিযান সমাপ্ত করেছিল সানরাইজার্স দল। তবে আসন্ন আইপিএলে শিরোপা জয়ের লড়াইয়ে নিজেদের সেরাটা দিতে চাইবে দল। শুরুর দিকে অবশ্য দলের ক্যাপ্টেন প্যাট কামিন্সকে মিস করবে দল।

Read Also: IPL যেন ‘ইনজিয়র্ড প্রিমিয়ার লীগ’, চোটে বিধ্বস্ত তারকাদের নিয়ে গড়া ভয়ঙ্কর একাদশ, নাম শুনলেই কাঁপবে প্রতিপক্ষ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *