চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) ভারতীয় দল তাদের দাপট বজায় রেখেছে। ইতিমধ্যে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ব্লু ব্রিগেডরা। ফলে আরও একটি ট্রফি জয় লক্ষ্যে এগিয়ে চলেছে তারা। বিসিসিআইয়ের (BCCI) বাছাই করা বিশ্বকাপের দলে তরুণ ক্রিকেটারদের প্রাধান্য দেখতে পাওয়া যাচ্ছে। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) তত্ত্বাবধানে নতুন দিশা পেয়েছেন তারা। সেমিফাইনালের জন্য বর্তমানে কৌশল তৈরি করছেন প্রধান কোচ। এর মধ্যেই বিসিসিআই (BCCI) এবার জাহির খানকে (Zaheer Khan) গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল।
Read More: পরিবর্তন হতে চলেছে ইডেনের নাম, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে পরিচিত হবে এই মাঠ !!
গুরুত্বপূর্ণ দায়িত্বে জাহির খান-

ভারতে প্রতিভাবান ক্রিকেটারদের অভাব নেই। সেন্টার অফ এক্সেলেন্স (COE) তরুণ ক্রিকেটারদের আরো দক্ষ করে তোলার জন্য সারা বছর ধরে কাজ করে চলেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে সিওই’তে ফাস্ট বোলারদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। ট্রয় কুলি (Troy Cooley) এতদিন প্রশিক্ষক হিসাবে এই শিবিরগুলিতে দায়িত্ব সামলাতেন। কিন্তু তার সঙ্গে গত ডিসেম্বরে ৪ বছরের বিসিসিআইয়ের চুক্তি শেষ হয়েছে। ৬০ বছর বয়স হওয়ার কারণে তিনি আর এই দায়িত্বে থাকতে চাইছেন না।
এরপরই সিইও’তে ফাস্ট বোলিং প্রশিক্ষক নেওয়ার জন্য আবেদন নেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই আগ্রহীরা যোগাযোগ করেছেন। কিন্তু এখনও কাউকেই চূড়ান্ত করেনি বিসিসিআই। এর ফলে অস্থায়ীভাবে জাহির খান তরুণ ফাস্ট বোলারদের আরও দক্ষ করে তোলার জন্য এবার দায়িত্ব পেলেন। তার মত একজন পেসারের অভিজ্ঞতায় ক্রিকেটাররা নিজেদের উন্নতি করতে পারবেন বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।
সেমিফাইনালে ভারত-

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রাথমিক গ্রুপ পর্বে ধারাবাহিকভাবে জয় তুলে নিয়ে ভারতীয় দল সুপার ৮’এ প্রবেশ করেছিল। তবে সুপার ৮’এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়ে ব্লু ব্রিগেডরা। প্রোটিয়াদের বিপক্ষে ৭৬ রানে পরাজিত হয়ে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) অনেকটাই পিছিয়ে পড়ে। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে ৭২ রানে জয় তুলে নিয়ে লড়াইয়ে ফেরে হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)।
শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies Match) বিপক্ষে জয় তুলে নিতে না পারলে সেমিফাইনালে পৌঁছাতে পারতো না গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল। এই ম্যাচে ক্যারিবিয়ানরা প্রথম ইনিংসে দুরন্ত লড়াই চালিয়ে ১৯৫ রান সংগ্রহ করে। এই রান তাড়া করতে নেমে ভারতের টপ অর্ডার একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে গিয়েছিল। সম্পূর্ণভাবে ব্যর্থ হন অভিষেক শর্মা (Abhishek Sharma), তিলক বর্মা (Tilak Varma) থেকে সূর্যকুমার যাদব। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে সঞ্জু স্যামসন (Sanju Samson) একাই দায়িত্ব কাঁধে তুলে নেন। ফলে ব্লু ব্রিগেডরা ৫ উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে সেমিফাইনালে প্রবেশ করে।