শনিবার গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাব কিংস (Punjab Kings) মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে। এই ম্যাচে দুরন্ত ব্যাটিং করে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) দলকে জয় এনে দেন। তবে বোলিং আক্রমণে সুযোগ পেয়ে জ্বলে উঠতে ব্যর্থ হন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। এই তারকা স্পিনার ক্রিকেট মাঠের বাইরেও বিভিন্ন কারণে আলোচনায় উঠে আসেন। তার প্রেমের সম্পর্ক নিয়ে রয়েছে একাধিক গুঞ্জন। এবার পাঞ্জাবের অন্যতম গুরুত্বপূর্ণ এই সদস্য বিতর্কিত কর্মকাণ্ড করে আলোচনায় উঠে এলেন। চাহালের সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
Read Also: ফিন অ্যালেনের আউট ঘিরে বিতর্কের ঝড়, ভুল সিদ্ধান্ত নেওয়ায় আম্পায়ারদের ব্যান করছে BCCI !!
IPL’এ যুজবেন্দ্র চাহাল-

দীর্ঘদিন জাতীয় দলে জায়গা করে নিতে পারছেন না যুজবেন্দ্র চাহাল। তিনি শেষবার ২০২৩ সালে ভারতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন। এছাড়াও সাম্প্রতিক সময়ে শারীরিক অসুস্থতার কারণে ঘরোয়া ক্রিকেটেও সেইভাবে মাঠে নামতে পারেননি। তবে আইপিএলের সুযোগ পেয়েই তিনি পাঞ্জাব কিংসের হয়ে জ্বলে উঠেছেন বারবার। গত বছর দলকে ফাইনালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই তারকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
এক ওভারে ৪ উইকেট তুলে নিয়ে গত বছর আইপিএলে তিনি অনন্য নজির স্থাপন করেন। ১৪ ম্যাচে সংগ্রহ করেন ১৬ টি উইকেট। এখনও পর্যন্ত চাহাল আইপিএলের ইতিহাসে ১৭৭ ম্যাচে তুলে নিয়েছেন ২২৪ টি গুরুত্বপূর্ণ উইকেট। ফলে এই টুর্নামেন্টের ইতিহাসে তিনি সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন।
চাহালের ভিডিও ভাইরাল-

যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) মাঠের বাইরেও মাঝেমধ্যেই চর্চায় উঠে আসেন। ডিভোর্সের পর আরজে মহাভাশের (RJ Mahvash) সঙ্গে তার প্রেমের সম্পর্ক হেডলাইনে উঠে এসেছিল। এই জুটিকে একসাথে একাধিক সামাজিক অনুষ্ঠানে দেখা যেত। কার্যত প্রেমের সম্পর্ক স্বীকার করেছিলেন চাহাল। তবে সাম্প্রতিক সময়ে মহাভাশের সঙ্গে এই তারকা স্পিনারের দূরত্ব বেড়েছে। অন্য কোনো মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কে তিনি জড়িয়ে পড়েছেন কিনা আবার তা নিয়ে চলছে চর্চা।
এর মধ্যেই এবার পাঞ্জাব কিংসের এই সদস্যকে প্রকাশ্য রাস্তায় গাড়ি চালাতে চালাতে সিগারেট খেতে দেখা গেল। এমনকি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় চাহাল দায়িত্বজ্ঞানহীনভাবে জ্বলন্ত সিগারেট চলন্ত গাড়ি থেকে রাস্তায় অসতর্কভাবে ছুঁড়ে ফেলছেন। এই ভিডিও সামনে আসতেই সমালোচনার মুখে পড়েছেন তিনি। এক ক্রিকেট সমর্থক এই ভিডিও পোস্ট করে লিখেছেন, “কোনো সাধারণ জ্ঞান নেই। টাকা থাকলেও কোনো ক্লাস নেই চাহালের।” এমনকি এই কর্মকাণ্ডের জন্য বড়ো দুর্ঘটনা ঘটতে পারতো বলে উল্লেখ করছেন নেটিজেনরা।
দেখুন সেই ভিডিওটি-
🚨 Meet Yuzvendra Chahal, caught smoking a cigarette and carelessly throwing it onto the road.
All that money and still no class, no civic sense. Disgusting pic.twitter.com/joHVrkbGPL
— Wickets Hitting (@offpacedelivery) April 10, 2026