বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) উৎসবে মেতে রয়েছে ভারতীয় ক্রিকেট ভক্তরা। ২০২৪ সালের রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে এই টুর্নামেন্টের ট্রফি জয় করে ব্লু ব্রিগেডরা নতুন ইতিহাস রচনা করেছিল। এবার সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) হাত ধরে আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি ঘরে তুলতে চাইছে বিসিসিআই (BCCI)। ইতিমধ্যেই সেমিফাইনালে জায়গা করে নিয়ে নিজেদের দাপট বজায় রেখেছে হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি বর্তমানে নতুন রূপ নিয়েছে। ইরানের সঙ্গে ইসরাইল এবং আমেরিকার যুদ্ধ বিশ্ব জুড়ে উদ্বেগ বাড়িয়েছে। রোহিত শর্মার স্ত্রী এই বিষয়ে পোস্ট করার পর এবার তাকে কটাক্ষ ছুঁড়ে দিলেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)।
Read More: পরিবর্তন হতে চলেছে ইডেনের নাম, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে পরিচিত হবে এই মাঠ !!
ঋতিকাকে কটাক্ষ চাহালের-

রোহিত শর্মা টেস্ট ক্রিকেট এবং টি-টোয়েন্টি ক্রিকেট থেকে ইতিমধ্যেই অবসর ঘোষণা করেছেন। শুধুমাত্র ওডিআই ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন এই তারকা। ভারতীয় এই সফল অধিনায়কের স্ত্রী ঋতিকা সাজদেহও (Ritika Sajdeh) সোশ্যাল মিডিয়া বিশেষভাবে পরিচিত। তাকে স্টেডিয়ামে উপস্থিত থেকে ভারতীয় দলকে অনেক সময় সমর্থন করতে দেখা যায়। সম্প্রতি তিনি নিজের সোশ্যাল মিডিয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে একটি পোস্ট করেন।
‘অল আইস অন রাফা’ লেখা পোস্টার তাকে পোস্ট করতে দেখা যায়। রাফা ফিলিস্তিনের একটি অংশ যেখানে গত কয়েক মাস ধরে যুদ্ধের আঁচ এসে পড়েছে বারবার। এই পোষ্টের পরেই যুজবেন্দ্র চাহাল ইঙ্গিতপূর্ন একটি পোস্ট করেন। ভারতীয় এই তারকা স্পিনারের পোস্টে লেখা ছিল, “আপনি যে দেশে বাস করেন সেই দেশকে সমর্থন করুন। না হলে যে দেশকে সমর্থন করছেন সেখানে গিয়ে বাস করুন।” এই পোস্টটি সম্পূর্ণভাবে ঋতিকাকে কটাক্ষ করে করা হয়েছে বলে উল্লেখ করছেন নেটিজেনরা।
নতুন রূপে চাহাল-

যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ভারতের অন্যতম তারকা স্পিনার। তিনি আন্তর্জাতিক মঞ্চে দলের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের অবদান রেখেছেন। কিন্তু সাম্প্রতিক সময় দেশের জার্সিতে কামব্যাক করতে পারছেন না। ফলে গত বছর আইপিএলে (IPL 2026) পাঞ্জাব কিংসের হয়ে বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন। এরপর শারীরিক অসুস্থতার কারণে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করতে পারেননি। বর্তমানে বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ায় এবার চাহালকে ধারাভাষ্যকার হিসেবে দেখা যাচ্ছে।
তার কথা বলার মধ্যে হালকা চলে মজার মন্তব্য ইতিমধ্যেই ভক্তদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। অন্যদিকে আরজে মাহভাশের (RJ Mahvash) সঙ্গে প্রেমের সম্পর্ক ভাঙার পর আবারও নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন বলে জল্পনা তৈরি হয়েছে। শেফালি বাগ্গার (Shefali Bagga) সঙ্গে তাকে এক রেস্তোরাঁর বাইরে দেখা গিয়েছিল যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। উল্লেখ্য এখনও পর্যন্ত চাহাল দেশের হয়ে ৮০ টি টি-টোয়েন্টি ম্যাচে মোট ৯৬ টি উইকেট সংগ্রহ করেছেন।