হাতে গোনা আর কয়েকদিন পরই টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) মহাযুদ্ধ শুরু হবে। তবে এই টুর্নামেন্টকে ঘিরে বিতর্ক কিছুতেই কাটতে চাইছে না। তবে সব কিছু পিছনে ফলে দুরন্ত জয় দিয়ে যাত্রা শুরু করতে চাইছে ব্লু ব্রিগেডরা। শনিবার প্রথম ম্যাচেই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দল। তার আগেই নিউজিল্যান্ড (India vs New Zealand T20 Series) বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুরন্ত ফর্মে ছিল ভারত।
এই সিরিজে ৪-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে দৃষ্টান্ত তৈরি করেছে হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। ফলে ব্লু ব্রিগেডরা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ফেভারিট। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভারতের একাদশ কেমন হতে চলেছে জানালেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)।
Read More: “নির্লজ্জ BCCI যা পারিনি..”, পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তে বোর্ডকে কটাক্ষ জনপ্রিয় নেত্রীর !!
বিশ্বকাপে ভারত-

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী মরসুমে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর দীর্ঘ ১৭ বছর পর ২০২৪ সালে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে আবারও এই শিরোপা ঘরে তোলে ব্লু ব্রিগেডরা। এই বিশ্বকাপের পরে ভারতীয় কুড়ি ওপরের দলে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। রোহিত শর্মা, বিরাট কোহলি (Virat Kohli) এবং রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) মতো তারকা টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেন।
ফলে সূর্যকুমার যাদবের নেতৃত্বে তরুণ ব্রিগেডদের নিয়ে গৌতম গম্ভীর (Gautam Gambhir) নতুন দল সাজিয়েছেন। উল্লেখ্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্ৰুপ ‘এ’তে ভারত নামিবিয়া, নেদারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের সঙ্গে অবস্থান করছে। ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্লু ব্রিগেডরা মার্কিন যুক্তরাষ্ট্রের (IND vs USA Match) বিপক্ষে মাঠে নামবে।
সঞ্জু স্যামসন পাবেন সুযোগ-

নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় ব্যাটিং অর্ডার দুরন্ত ফর্মে ছিল। কিন্তু সঞ্জু স্যামসন (Sanju Samson) ওপেনার হিসেবে সুযোগ পেয়ে ধারাবাহিকভাবে ব্যর্থ হন। একটি ম্যাচেও বড়ো ইনিংস গড়তে পারেননি এই তারকা। ৫ ম্যাচে মাত্র ৪৭ রান সংগ্রহ করেন। কিন্তু তার পরেও একাদশে এই ব্যাটসম্যান বিশ্বকাপের প্রথম ম্যাচে সুযোগ পাবেন বলেই মনে করছেন যুজবেন্দ্র চাহাল।
অন্যদিকে ঈশান কিষাণ (Ishan Kishan) নিউজিল্যান্ডের বিপক্ষে দলে কামব্যাক করে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। শেষ ম্যাচে তার ব্যাট থেকে ৪৩ বলে ১০৩ রান এসেছিল। সিরিজে ৪ ম্যাচে ২১৫ রান সংগ্রহ করেন এই তারকা। কিন্তু তিলক বর্মা (Tilak Varma) ফিরে আসায় ঈশান ভারতের একাদশে জায়গা পাবেন না বলেই উল্লেখ করেছে যুজবেন্দ্র চাহাল।
USA’এর বিপক্ষে ভারতের একাদশ-
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ