"আরও ২-৪টে বিয়ে করবো..." গার্লফ্রেন্ড প্রসঙ্গে মুখ খুললেন চাহাল, করলেন এই মন্তব্য !! 1

ভারতীয় ক্রিকেটে যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) মানেই উইকেট টেকার ও একজন মজার ব্যক্তিত্ব। কিন্তু সাম্প্রতিক সময়ে ক্রিকেট নয়, তাঁর ব্যক্তিগত জীবনই বেশি আলোচনার কেন্দ্রবিন্দু। ধনশ্রী ভার্মার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে চাহাল যেন সোশ্যাল মিডিয়ার নিয়মিত মুখ। বিবাহ বিচ্ছেদের পর চাহালের নাম প্রথম উঠে আসে জনপ্রিয় আরজে, মাহভাশের সঙ্গে। দু’জনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দ্রুত ডেটিংয়ের গুঞ্জনে রূপ নেয়। যদিও কোনও নিশ্চিত প্রমাণ সামনে আসেনি। এমনকি দুজনের কেউই তাদের সম্পর্কের কথা বাইরে প্রকাশ করেনি। তবে এই জল্পনা চূড়ান্ত রূপ নেয় যখন ভক্তরা লক্ষ্য করেন, তাঁরা একে অপরকে আনফলো করেছেন। সম্পর্ক ভাঙার গুঞ্জন তখন আরও জোরালো হয়, যদিও কোনও পক্ষই মুখ খোলেননি।

একেরপর এক সম্পর্কে জড়িয়ে পড়ছেন চাহাল

চাহাল
Yuzvendra Chahal and Shefali Bagga | Image: Twitter

তারই মাঝে হঠাৎ করেই সামনে উঠে আসলো শেফালি বাগ্গার নাম। এমনকি, মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় চাহাল ও শেফালির একসঙ্গে উপস্থিতি ক্যামেরায় ধরা পড়ে। এই দৃশ্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নতুন জল্পনা। কেউ বলেন, এটি নিছক বন্ধুত্ব, আবার কেউ একে নতুন সম্পর্কের ইঙ্গিত হিসেবে দেখেন। এই সব জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একাধিক AI–নির্ভর পোস্টার। ‘কিস কিসকো পেয়ার করুণ ৩’ নামের একটি কল্পিত ছবির পোস্টারে চাহালকে তিন নারীর সঙ্গে দেখানো হয়। এই পোস্টারগুলি নিছক রসিকতা হলেও নেটিজেনদের মধ্যে প্রবল সাড়া ফেলে। চাহাল নিজেও বিষয়টিকে হালকা ভাবে নেন এবং ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। তাঁর করা মন্তব্য—’এখনও ২-৩ জন বাকি রয়েছে, পরের বার ভালোভাবে রিসার্চ করুন।‘ তাঁর রসবোধ আবারও প্রমাণ করে, ট্রোলিং সামলাতে তিনি যথেষ্ট দক্ষ। তবে বিতর্কের সবচেয়ে সংবেদনশীল দিকটি আসে ধনশ্রী ভার্মার বক্তব্য থেকে।

Read More: ৬,৬,৬,৬,৬,৬… কিউই বোলারদের পিটিয়ে ছাতু বানালেন ঈশান কিষান, করলেন ৪২ বলে সেঞ্চুরি !!

আইপিএলকে পাখির চোখ করতে চাইবেন চাহাল

Yuzvendra Chahal
Yuzvendra Chahal | Image: Getty Images

একটি রিয়েলিটি শোতে তিনি দাবি করেন, বিয়ের প্রথম বছরেই নাকি বিশ্বাসভঙ্গের ঘটনা ঘটেছিল। এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। চাহাল পাল্টা জবাবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। ২০২০ সালে শুরু হওয়া সম্পর্কের পরিণতি ২০২৫ সালে বিচ্ছেদে গড়ালেও, সেই সম্পর্কের রেশ এখনও কাটেনি। বারংবার ক্রিকেট জীবনের থেকেও ব্যক্তিগত জীবনের কথা উঠে আসে নেট দুনিয়ার মাধ্যমে। চাহলের কথা বলতে গেলে, আপাতত তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক দূরেই রয়েছেন সহজে ভারতীয় দলে তার পক্ষে সুযোগ পাওয়া সহজ হবে না। ভারতের জার্সিতে এক সময়ে সাদা বলের ফরম্যাটে নিয়মিত সদস্য ছিলেন তিনি। ৭২টি ওডিআই ম্যাচে তিনি ১২১ উইকেট ও ৮০টি টোয়েন্টি ম্যাচে ৯৬ উইকেট নিয়েছেন। আসন্ন আইপিএলে, চাহলকে আবার পাঞ্জাব কিংসের হয়ে মঞ্চ মাতাতে দেখতে পাওয়া যাবে।

Read Also: “বাবরের থেকেও বড়ো জালি ব্যাটার..”, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থ সঞ্জু’কে নিয়ে সমালোচনা ভক্তদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *