"এখানেই সম্পর্ক শেষ..", যুবরাজের বিষয়ে হ্যাজেল কিচের বিস্ফোরক মন্তব্য ভাইরাল !! 1

ক্রিকেটারদের বৈবাহিক জীবনের টানাপোড়েন বেশিরভাগ সময় ভক্তদের চর্চায় থাকে। যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) থেকে শিখর ধাওয়ান (Shikhar Dhawan), মহম্মদ শামি (Mohammed Shami) বিবাহ বিচ্ছেদের মামলায় জড়িয়ে আলোচনায় উঠেছিলেন। ডিভোর্সের পর আবার নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন চাহাল, হার্দিকরা। অন্যদিকে গত বছর তারকা ব্যাটসম্যান স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) বিয়ে নিয়ে অজ্ঞাত কারণে শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। এই আবহে এবার যুবরাজ সিং (Yuvraj Singh) এবং হ্যাজেল কিচের (Hazel keech) বিবাহ বিচ্ছেদের জল্পনা সামনে উঠে এসেছে। যুবি পত্নীর একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Read More: “ওদের পিছনে দম নেই..”, পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের বিষয়ে আজিঙ্কা রাহানের বিস্ফোরক মন্তব্য চর্চায় !!

যুবি-হ্যাজেলের সম্পর্কে টানাপোড়েন-

"এখানেই সম্পর্ক শেষ..", যুবরাজের বিষয়ে হ্যাজেল কিচের বিস্ফোরক মন্তব্য ভাইরাল !! 2
Yuvraj Singh and Hazel keech | Image: Twitter

যুবরাজ সিং ভারত তথা বিশ্বের অন্যতম সফল অলরাউন্ডার। তিনি অবসর ঘোষণা করার পর কোচ হিসেবে নিজের পরিচয় তৈরি করার চেষ্টা করছেন। এই ভারতীয় তারকা ২০১৬ সালে বলিউড অভিনেত্রী এবং মডেল হ্যাজেল কিচ’কে বিবাহ করেন। তাদের একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান রয়েছে। দীর্ঘদিনের এই বিবাহ সম্পর্ক ছিন্ন হতে চলেছে বলে সম্প্রতি সময় সোশ্যাল মিডিয়ায় জল্পনা তৈরি হয়েছে।

হ্যাজেল কিচের একটি ভিডিও ভাইরাল হতেই বিতর্কের সূত্রপাত হয়। ভিডিও’তে তিনি বলেন, “অনেক হয়েছে আর নয়। এবার ইউভি’এর সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ। আমি যেখানে যাই ও আমার পিছনে পিছনে আসে সেটা ঘরের বাইরে হোক বা ঘরের ভিতর।” ফলে এই তারকা জুটির সম্পর্ক শেষ হতে চলেছে বলেই মনে করছিলেন নেটিজেনরা।

ঘটনার পিছনে আসল সত্য-

Yuvraj Singh and Hazel Keech
Yuvraj Singh and Hazel Keech | Image: Twitter

এই বিষয়ের ধোঁয়াশা হ্যাজেল কিচ নিজেই স্পষ্ট করেছেন। তিনি আসলে ইউভি বলতে আল্ট্রাভায়োলেট রশ্মির কথা বলেছিলেন। একটি সান ক্রিমের বিজ্ঞাপনের জন্য এই অভিনব পন্থা নিয়েছেন যুবারজ (Yuvraj Singh) পত্নী। আর একটি ভিডিও বার্তা দিয়ে জানান যে তাদের সম্পর্ক অটুট রয়েছে এই বিষয়ে চিন্তা করার কিছু নেই। অন্যদিকে ভারতের বিশ্বকাপ জয়ী তারকা এর মধ্যেই নিজের অবসরের বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেন।

তিনি সানিয়া মির্জাকে (Sania Mirza) দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “সেই সময় ক্রিকেট থেকে আনন্দ পাচ্ছিলাম না। মনে হচ্ছিল যখন খেলা উপভোগ করতে পারছি না তখন টেনে নিয়ে যাওয়ার দরকার নেই। এর সঙ্গেই সমর্থন পাচ্ছিলাম না‌। নিজেকে অসম্মানিত মনে হচ্ছিল‌। এগুলো যখন আমার থেকে দূরে চলে গেছে তখন খেলা চালিয়ে যাব কেন?”

Read Also: “ওকে ঘরে পাঠিও দাও..”, শ্রেয়স আইয়ার একাদশে সুযোগ না পাওয়ায় বিস্ফোরক ভারতের প্রাক্তন তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *