"জুতো দিয়ে পিটবো..." উইন্ডিজদের বিরুদ্ধে ব্যর্থ হতেই অভিষেক শর্মার ক্লাস নিলেন মেন্টর যুবরাজ !! 1

গত কয়েক মাসে ভারতীয় ক্রিকেটে অন্যতম আলোচিত নাম অভিষেক শর্মা (Abhishek Sharma)। আগ্রাসী ব্যাটিং, পাওয়ারপ্লে-তে বড় রান তোলার ক্ষমতা এবং ম্যাচ ঘুরিয়ে দেওয়ার দক্ষতা তাঁকে আলাদা জায়গায় পৌঁছে দিয়েছিল। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে এসে সেই ঝলক যেন হারিয়ে গিয়েছে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও ব্যর্থ হয়েছেন তিনি। টিম ইন্ডিয়া সেমিফাইনালে উঠলেও তাঁর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থামছে না। বিশ্বকাপের শুরুর দিকে সঞ্জু স্যামসনকে (Sanju Samson) বসিয়ে অভিষেককে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু সুযোগ পেতেই তিনি দেখালেন, কেন বড় ম্যাচে অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। অভিষেক শর্মা যেন তাড়াহুড়োয় ভুগছেন।

বিশ্বকাপের মঞ্চে বারবার ব্যর্থ অভিষেক শর্মা

বিশ্বকাপ অভিষেক শর্মা
IND vs PAK | Image: Getty Images

পাওয়ারপ্লেতে দ্রুত রান তুলতে গিয়ে উইকেট হারিয়ে ফেলছেন বারবার। দ্বিপাক্ষিক সিরিজে যেভাবে তিনি ব্যাটিং করেছেন তা এই টুর্নামেন্টে একেবারে দেখতে পাওয়া যাচ্ছে না। জিম্বাবুয়ের বিরুদ্ধে ৫৫ রানের ইনিংস ব্যাতিত সেভাবে ছন্দে দেখা যায়নি অভিষেককে। এর আগে অবশ্য এশিয়া কাপের মঞ্চে সেরা খেলোয়াড় ছিলেন এই অভিষেক।বিশ্বকাপের আগে তাঁকে ঘিরে প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। অনেকেই বলছিলেন, তিনি থাকলে ৩০০ রানও সম্ভব। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। তিন ম্যাচে শূন্য দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করেছিলেন অভিষেক। তাঁর ধারাবাহিকতা নেই বললেই চলে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুধু ব্যাট নয় ফিল্ডিংয়েও বেশ সমস্যায় দেখা গিয়েছিল অভিষেককে। তাঁর সামনে এখন আত্মবিশ্বাস এবং পরিপক্কতা দেখানোর প্রয়োজন। ওয়াংখেড়ের সেমিফাইনাল হয়তো তাঁর কেরিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারে। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে অভিষেক তাঁর ফর্মে থাকার প্রমানও দিয়েছিলেন।

Read More: ফিরছেন রোহিত-বিরাট, বিশ্বকাপের পরেই আফগানিস্তানের বিপক্ষে ভারতের সিরিজের সূচি প্রকাশ !!

অভিষেকের ক্লাস নিলেন যুবরাজ

Yuvraj Singh, যুবরাজ সিং
Yuvraj Singh | Image: Getty Images

যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) থেকেই প্রশিক্ষণ পেয়েছেন অভিষেক আন্তর্জাতিক ক্রিকেটে তার সাফল্যের পিছনে যুবরাজ সিংয়ের অনেক বড় হাত রয়েছে। সম্প্রতি অভিষেক শর্মা জিম্বাবুয়ের বিরুদ্ধে ৫৫ রান বানানোর পর ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করেছিলেন। তবে সেখানে যুবরাজ কমেন্টে একটি জুতোর ইমোজি ব্যাবহার করেছিলেন। অনেকের মতে যুবরাজ নাকি সস্তায় আউট হওয়া যুবরাজকে জুতো দিয়ে মারার হুমকি দিয়েছেন, আবার অনেকের মতে অভিষেককে পায়ের ব্যাবহার করে সিঙ্গেল ডবলসের দিকে মনোযোগ দিতে বলেছেন। অভিষেক শর্মার ফর্ম ছাড়াও ভারত বিশ্বকাপ সেমিফাইনাল পৌঁছিয়েছে। অভিষেক শর্মা ফর্মে ফিরে আসেন তাহলে তাঁকে আটকানো খুবই কঠিন হবে।

Read Also: “অভিষেককে সেহবাগের সঙ্গে তুলনা করা লজ্জা..”, ব্যর্থ তারকাকে নিয়ে বিস্ফোরক সৌরভ গাঙ্গুলী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *