"ক্ষমা চাইছি..", বাবার জন্য এবার ধোনি এবং কপিল দেবের কাছে মাথা নত করলেন যুবরাজ সিং ‌!! 1

বর্তমানে আইপিএলের (IPL 2026) আনন্দে মেতে উঠেছে ক্রিকেট ভক্তরা। ভারত তথা বিশ্বের অসংখ্য তারকা ক্রিকেটার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন। অন্যদিকে এর আগে এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে নতুন ইতিহাস তৈরি করেছে ভারতীয় দল। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে সেরার শিরোপা ছিনিয়ে নেয় ব্লু ব্রিগেডরা। তবে সাম্প্রতিক সময় টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় দল ফর্মে থাকলেও ওডিআই বিশ্বকাপ ঘরে তুলতে ব্যর্থ হয়েছে। শেষ এই ফরম্যাটে আজকের দিনেই ২০১১ সালে বিশ্বকাপ জয় করেছিল ব্লু ব্রিগেডরা। এই ট্রফি জয়ী দলের অন্যতম তারকা যুবরাজ সিং (Yuvraj Singh) এবার মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এবং কপিল দেবের (Kapil Dev) কাছে ক্ষমা চাইলেন।

Read More: “পর্যাপ্ত টাকা পাচ্ছিলাম না…” IPL ছেড়ে PSL’এ যোগ দিতেই ভোল বদল অজি তারকার, করলেন এই মন্তব্য !!

আজকের দিনেই এসেছিল বিশ্বকাপ-

Ms dhoni and gautam gambhir, world cup 2024
MS Dhoni and Gautam Gambhir | Image: Getty Images

২০১১ সালের ওডিআই বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দুরন্ত ফর্মে ছিল ভারতীয় দল। সেমিফাইনালে পাকিস্তানকে (India vs Pakistan Match) হারিয়ে ফাইনালে পৌঁছেছিল ব্লু ব্রিগেডরা। এই ম্যাচে শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) ৮৫ রান করে দলকে সাহায্য করেছিলেন। অন্যদিকে ফাইনালে ভারতের শক্তিশালী প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা (India vs Srilanka Match)। এই দলের দেওয়া ২৭৪ রান তাড়া করতে নেমে ধোনি বাহিনী চাপের মুখে পড়ে যায়। ওপেনিং জুটি ব্যর্থ হয়ে ফিরে গেলে ভক্তরা কার্যত আশা ছেড়ে দিয়েছিলেন।

এইরকম জায়গা থেকে দলকে ম্যাচে ফেরান গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও অধিনায়ক। ১২২ বলে ৯৭ করেন গম্ভীর। অন্যদিকে ধোনি ৭৯ বলে অপরাজিত ৯১ রান করে মাঠে দাঁড়িয়ে থেকে দলকে জয় এনে দিয়েছিলেন। যুবরাজ সিং ছিলেন ২১ রানে অপরাজিত। এই অলরাউন্ডার ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই গভীর ছাপ ফেলেন এবং টুর্নামেন্টের সেরা নির্বাচিত হন। তিনি ৯ ম্যাচে ৩৬২ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে তুলে নিয়েছিলেন ১৫ টি উইকেট।

ক্ষমা চাইলেন যুবরাজ-

"ক্ষমা চাইছি..", বাবার জন্য এবার ধোনি এবং কপিল দেবের কাছে মাথা নত করলেন যুবরাজ সিং ‌!! 2
Yuvraj Singh and Yograj Singh | Image: Twitter

একদিনের বিশ্বকাপ জয়ের পর যুবরাজ সিং’এর ক্যান্সার ধরা পড়ে। তিনি এই ভয়ঙ্কর রোগ থেকে লড়াই করে আবারও ক্রিকেট মাঠে ফিরেছিলেন। কিন্তু সুস্থ হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার তার দীর্ঘ হয়নি। এর পিছনে মহেন্দ্র সিং ধোনির ষড়যন্ত্র ছিল বলে বারবার উল্লেখ করেছেন যুবির বাবা যোগরাজ সিং (Yograj Singh)। এছাড়াও তিনি কপিল দেবের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাননি বলে গুরুতর অভিযোগ করেছেন একাধিকবার।

এবার এই বিষয়গুলি নিয়ে যুবরাজ সিং মুখ খুললেন। সম্প্রতি এক পডকাস্টে ভারতের এই তারকা অলরাউন্ডার বলেন, “আমি বাবাকে বলেছি এটা ঠিক নয়। যদি কোনো মন্তব্যে খারাপ লেগে থাকে আমি কপিল দেব এবং এম‌এস ধোনির কাছে ক্ষমা চাইছি।” এই মন্তব্য এবার ক্রিকেট মহলের রীতিমত চর্চায় উঠে এসেছে। যুবরাজের এই ধরনের মনোভাব প্রশংসিত হচ্ছে ভক্ত মহলে। অন্যদিকে যোগরাজ সিং’এর দিকে কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন নেটিজেনরা।

Read More: সামির-স্টাবসের দুরন্ত লড়াই, লখন‌উকে হারিয়ে IPL’এর যাত্রা শুরু দিল্লির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *