"তুই কে, তোর যোগ্যতা কী?" IPL'এর আগে আশ্বিনকে বেনজির আক্রমণ যোগরাজের !! 1

আইপিএল (IPL 2026) শুরু হওয়ার আগেই এই টুর্নামেন্টকে নিয়ে বিশেষজ্ঞদের বিভিন্ন মত সামনে উঠে আসছে। আগামী শনিবার শুরু হতে চলেছে এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ১৯ তম মরসুম। বিসিসিআই সফলভাবে লিগটিকে আয়োজন করার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। চালু করেছে একাধিক নতুন নিয়ম। তরুণ ক্রিকেটাররা‌ও প্রস্তুত তাদের সেরাটা তুলে ধরার জন্য।

শচীন তেন্ডুলকারের (Sachin Tendulkar) পুত্র অর্জুন তেন্ডুলকরকে এবার লখন‌উ সুপার জায়ান্টসে (Lucknow Super Giants) খেলতে দেখা যাবে। তাকে ঘিরে রবিচন্দ্রন আশ্বিনের (Ravichandran Ashwin) মন্তব্যকে নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিলেন যোগরাজ সিং (Yograj Singh)। তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

Read More: রাজস্থানের একাদশে মেলেনি সুযোগ-অভিমানে ছাড়েন ক্রিকেট, তিনি‌ই হলেন RCB’এর নতুন মালিক !!

"তুই কে, তোর যোগ্যতা কী?" IPL'এর আগে আশ্বিনকে বেনজির আক্রমণ যোগরাজের !! 2
Arjun Tendulkar | Image: Twitter

এই বছর আইপিএলের আগের মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) থেকে ট্রেড হয়ে লখন‌উ সুপার জায়ান্টসে গেছেন অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। দীর্ঘদিন মুম্বাই দলে থাকলেও তিনি একাদশের সুযোগ পাচ্ছিলেন না। এখনও পর্যন্ত মাত্র ৫ টি আইপিএল ম্যাচ খেলেছেন। ফলে লখন‌উ দলে যাওয়ার পর আসন্ন আইপিএলে অর্জুনকে এই দলের একাদশে ধারাবাহিকভাবে দেখতে পাওয়া যাবে বলে ভক্তরা আশা করছেন। এর মধ্যেই রবিচন্দ্রন আশ্বিনের এক মন্তব্য ঘিরে তৈরি হল বিতর্ক।

আসলে এই প্রাক্তন ক্রিকেটার বলেছিলেন, “অর্জুন তেন্ডুলকার খেলবেন না। তাই তার কথা না বলাই ভালো। কারণ ওকে একাদশে নেওয়া সত্যিই কঠিন বিষয়। পেস বোলিং লাইন‌আপে মায়াঙ্ক যাদব (Mayank Yadav), মহসিন খান (Mohsin Khan), আবেশ খান (Avesh Khan) এবং মহম্মদ শামি (Mohammed Shami) রয়েছেন। এতজন ফাস্ট বোলার ফলে ও কীভাবে খেলবে? সুযোগ পাবে তখন‌ই যখন একসাথে দলে অনেক ক্রিকেটার আহত হবেন।”

যোগরাজের জবাব-

"তুই কে, তোর যোগ্যতা কী?" IPL'এর আগে আশ্বিনকে বেনজির আক্রমণ যোগরাজের !! 3
Arjun Tendulkar | Image: Twitter

রবিচন্দ্রন আশ্বিনের এই বিতর্কিত মন্তব্য মেনে নিতে পারেননি যোগরাজ সিং। যুবরাজ সিং’এর বাবা এবং ক্রিকেট কোচ জবাব দিয়ে তীব্র আক্রমণ করেন। তিনি উল্লেখ করেছেন অর্জুন তেন্ডুলকার বিশ্বের সেরা ব্যাটসম্যান হয়ে উঠতে পারেন। যোগরাজ বলেন, “সে ফালতু কথা বলেছে। রবিচন্দ্রন আশ্বিন লোকটা সে যেই হোক না কেন। কার সম্পর্কে কী বলতে হয় তার জানা উচিত। কেউ একজন টেলিভিশনের পর্দায় এসে বলছে ও এটা করতে পারবে না, এ এটা করতে পারবে না।

আমি বলি তুই কে এসব বলার।” যোগরাজ আরও বলেন, “অর্জুন যখন এখানে ছিল আমি যুবরাজকে বলেছিলাম তোমরা তাকে ভুল দিকে নিয়ে যাচ্ছ। সে বোলার নয়। সে যখন গোয়া দলের সঙ্গে ছিল তার কোচকেও বলেছিলাম। ছেলেটি যখন ব্যাট করছিল চার-ছক্কা হাঁকাচ্ছিল। তাই আমি বলেছিলাম আপনারা যদি না পারেন আমায় ছেড়ে দিন আমি ওকে ছয় মাসে বিশ্বের সেরা ব্যাটসম্যান করে দেখাব।”

Read Also: যোগী আদিত্যনাথের দেওয়া চাকরি ফিরিয়ে দিলেন রিঙ্কু, নাইট তারকার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *