রিয়ান অধিনায়ক হ‌ওয়ায় খুশি নন যশস্বী, হতাশা প্রকাশ করলেন রাজস্থান তারকা !! 1

প্রতি বছর আইপিএলে (IPL 2026) দরন্ত পারফর্ম্যান্স করা ক্রিকেটাররা জাতীয় দলে জায়গা করে নেওয়ার বিষয়ে অনেকটাই এগিয়ে থাকেন। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও (T20 WC 2026) ভারতীয় দলে যারা জায়গা করে নিয়েছেন তাদের শেষ আইপিএলে জ্বলে উঠতে দেখা গিয়েছিল। ঈশান কিষাণ (Ishan Kishan) সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunriseris Haydrabad) হয়ে শতরান করে বার্তা দেন। তারপর ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা দেখিয়ে আবারও কামব্যাক করেছেন।

তিনি বর্তমানে অভিষেক শর্মার (Abhishek Sharma) সঙ্গে ওপেনার হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) আইপিএলের মধ্যে ধারাবাহিকতা দেখালেও ২০ ওভারের ক্রিকেটে জাতীয় দলের জার্সিতে সুযোগ পাচ্ছেন না। এবার রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অধিনায়ক হিসেবে দায়িত্ব না পাওয়ার পর হতাশা প্রকাশ করলেন এই তারকা।

Read More: ফের বঞ্চনা, যশস্বী-জাদেজাকে উপেক্ষা করে রাজস্থানের নতুন অধিনায়ক ঘোষণা !!

নেতৃত্বের দায়িত্ব পেলেন না যশস্বী-

Ipl 2025
Riyan Parag | Image: Getty Images

রাজস্থান রয়্যালসের (RR) হয়ে অধিনায়ক হিসেবে প্রভাব ফেলতে পারছিলেন না সঞ্জু স্যামসন (Sanju Samson)। এই বছর নিলামের আগে এই তারকা চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) চলে যান। এরপরেই রাজস্থানের নতুন অধিনায়ক কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়। ‌এই দৌড়ে অনেকটাই এগিয়ে ছিলেন যশস্বী জয়সওয়াল। এই তরুণ ব্যাটসম্যান ভারতের টেস্ট এবং ওয়ানডে দলের হয়ে ধারাবাহিকভাবে অংশগ্রহণ করছেন। ফলে অভিজ্ঞতা দিক থেকে অনেকটা এগিয়েছিলেন।

কিন্তু তার পরেও রিয়ান পরাগকে (Riyan Parag) শেষ পর্যন্ত কর্মকর্তারা তাদের নতুন অধিনায়ক হিসেবে বেছে নিল। ২৪ বছর বয়সী এই তারকা রাজস্থানের কনিষ্ঠতম অধিনায়ক হয়ে রেকর্ড গড়লেন। তিনি দায়িত্ব পাওয়ার পর বলেন, “প্রথম থেকে রাজস্থান আমার নিজের বাড়ির মতো। এই দল আমার সব সময় পাশে থেকেছে। আমাকে তৈরি করেছে এবং এগিয়ে যেতে সাহায্য করেছে। এই দলের হয়ে নেতৃত্ব দেওয়ার অনুভূতি বলে বোঝান সম্ভব নয়। পুরোপুরি এই দায়িত্ব পেয়ে ভালো লাগছে।”

মন খারাপ যশস্বীর –

রিয়ান অধিনায়ক হ‌ওয়ায় খুশি নন যশস্বী, হতাশা প্রকাশ করলেন রাজস্থান তারকা !! 2
Yashasvi Jaiswal | Image: Getty Images

শেষ আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ১৪ ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ৫৫৯ রান। অন্যদিকে রিয়ান পরাগ (Riyan Parag) ব্যাট হাতে দলের হয়ে হাল ধরতে পারেননি। ১৪ ম্যাচে এই তারকা করেন ৩৯৩ রান। এছাড়াও স্ট্যান্ড বাই অধিনায়ক হিসেবেও তিনি প্রভাব ফেলতে ব্যর্থ হন। তারপরেও রিয়ানকে স্থায়ী অধিনায়ক হিসেবে বেছে নেওয়ায় অনেকেই মেনে নিতে পারছেন না।

এর মধ্যেই যশস্বী জয়সওয়াল‌ও এই বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। যশস্বীর প্রথম রিয়াকশন কেমন ছিল সেই বিষয়ে রিয়ান পরাগের মন্তব্য সামনে এসেছে। তিনি এই বিষয়ে বলেন, “প্রথম বিষয় হল যশস্বী জয়সওয়াল বলেছিলেন ‘ভাই তোমাকে অভিনন্দন জানাচ্ছি। চল এইবার ট্রফি জিতি।” এই বার্তায় অভিমান জড়িয়ে আছে বলেই মনে করছেন নেটিজেনরা।

Read Also: বাদ বুমরাহ-স্যামসন, এন্ট্রি নিলেন অভিষেক-সিরাজ, প্রকাশ্যে পাকিস্তানের বিরুদ্ধে ভারত একাদশ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *