IPL 2026: আইপিএল এখন শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, বরং একটি বিশাল বাণিজ্যিক ব্র্যান্ড। আর সেই ব্র্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ রাজস্থান রয়্যালস, যারা ২০২৬ মরশুমের আগেই মালিকানা পরিবর্তনের মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছেছে।কাল সোমানির নেতৃত্বে কনসোর্টিয়াম ১.৬৩ বিলিয়ন ডলারে দলটি কিনে নেওয়ার পর থেকেই শুরু হয় নানা জল্পনা। বিশেষ করে অধিনায়কত্ব নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। ২০০৮ সালে যখন আইপিএল শুরু হয়, তখন মাত্র ৬৭ মিলিয়ন ডলারে রাজস্থান রয়্যালস বিক্রি হয়েছিল। আজ সেই দলের মূল্য ২৩ গুণ বেড়ে যাওয়া-একটি অবিশ্বাস্য সাফল্যের গল্প। তবে মালিকানা পরিবর্তনের পর সবচেয়ে বেশি আলোচনা হয়েছে দলের নেতৃত্ব নিয়ে।
রিয়ান পরাগকে ক্যাপ্টেন ঘোষণা করেছে রাজস্থান

রিয়ান পরাগ, যিনি বর্তমানে অধিনায়ক, তাকে সরিয়ে যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) দায়িত্ব দেওয়ার গুঞ্জন ওঠে। এক সূত্র জানায়, রাজস্থানের নতুন মালিকানা নাকি জয়সওয়ালকেই অধিনায়ক হিসাবে চাইছে। পরাগের থেকে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিজ্ঞতাটা বেশি। তাছাড়া ব্যাটিংয়ের দিক থেকেও এগিয়ে যশস্বী। তবে এই সমস্ত দাবি ভিত্তিহীন বলে জানানো হয়েছে। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, আইপিএল ২০২৬-এ রিয়ান পরাগই অধিনায়ক থাকবেন। তবে এই বিতর্কের পেছনে রয়েছে বাস্তব কিছু কারণ।
Read More: IPL 2026: রাজস্থান বিক্রি হতেই কোটি-কোটি টাকা পাচ্ছে শেন ওয়ার্নের পরিবার, তারকার বুদ্ধি দেখে তাজ্জব ক্রিকেট মহল !!
যশস্বী জয়সওয়াল একজন জনপ্রিয় এবং ধারাবাহিক পারফর্মার। তার আক্রমণাত্মক ব্যাটিং তাকে দলের মুখ করে তুলেছে। অন্যদিকে, রিয়ান পরাগ এখনও নিজেকে অধিনায়ক হিসেবে প্রমাণ করার পর্যায়ে রয়েছেন। তার নেতৃত্বে দল গত মরশুমে খুব একটা ভালো ফল করতে পারেনি। তবুও তার ব্যাটিং পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। নিলামের আগে স্কোয়াডে বড় পরিবর্তন এসেছে। সঞ্জু স্যামসনের বিদায়ের মাধ্যমে দলে বেশ কিছু বদল দেখতে পাওয়া যাচ্ছে। সঞ্জুর বদলে এসেছে জাদেজা এবং স্যাম কারানের মতো অভিজ্ঞ ক্রিকেটার, যারা নেতৃত্বে পরাগকে সহায়তা করতে পারেন।
সমস্ত জল্পনার অবসান ঘটালো রাজস্থান রয়্যালস

এই পরিস্থিতিতে রাজস্থান রয়্যালসের নেতৃত্বের প্রশ্নটি এখনই সমাধান হয়ে গেলেও, ভবিষ্যতে এটি একটি বড় আলোচনার বিষয় হতে পারে। আইপিএল ২০২৬ (IPL 2026) মরশুমে দলের পারফরম্যান্স অনেকটাই নির্ধারণ করবে পরাগের ভবিষ্যৎ। যদি তিনি দলকে সফল করতে পারেন, তাহলে তার নেতৃত্ব দীর্ঘস্থায়ী হতে পারে। অন্যদিকে, যদি দল প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারে, তাহলে যশস্বী জয়সওয়ালকে সামনে আনা হতে পারে। আইপিএল ২০২৬-এ রাজস্থান রয়্যালসের যাত্রা শুরু হবে ৩০ মার্চ, যেখানে তারা মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস-এর। এরপর গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স-এর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। এই ম্যাচ থেকেই শুরু হবে নতুন যুগের যাত্রা।