আইপিএল (IPL 2026) তরুণ ক্রিকেটারদের আত্মপ্রকাশের অন্যতম মঞ্চ হিসাবে নিজের গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। প্রতি বছর এই টুর্নামেন্টে ভারতের অসংখ্য প্রতিভাবান ক্রিকেটার অংশগ্রহণ করে থাকেন। তাদের মধ্যে অনেকেই জাতীয় দলে নিজের জায়গা করে নিয়ে তারকা হয়ে উঠেছেন। আগামী মাসের ২৬ মে থেকে শুরু হতে চলেছে ভারতের অন্যতম সফল ফ্রাঞ্চাইজি লিগের নতুন মরসুম। তার আগেই রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) তাদের নতুন অধিনায়কের নাম প্রকাশ করেছে। পূর্ণ সময়ের জন্য নেতৃত্বের দায়িত্বে এসেছেন রিয়ান পরাগ (Riyan Parag)। এরপরই যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তৈরি করে দল ছাড়তে চলেছেন বলে খবর সামনে এসেছে।
Read More: অ্যাডমিট কার্ড পেয়েও মাধ্যমিক দেওয়া হল না বৈভব সূর্যবংশীর, চাপের মুখে বিশ্বকাপ জয়ী তারকা !!
বঞ্চিত যশস্বী জয়সওয়াল-

আইপিএলে দল পরিবর্তন একটি স্বাভাবিক ঘটনা। এই বছর মিনি নিলামের আগে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ছেড়ে চেন্নাই সুপার কিংসে যোগ দেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। ফলে রাজস্থানের নতুন অধিনায়ক কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এই পদের জন্য দৌড়ে এগিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। এই তরুণ ক্রিকেটার সম্প্রতিক সময় দলের হয়ে দুরন্ত ফর্মে ছিলেন। তার কাছে জাতীয় দলের দীর্ঘদিনের অভিজ্ঞতাও রয়েছে। কিন্তু রিয়ান পরাগের (Riyan Parag) কাঁধে এই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।
গত বছর আইপিএলে বেশ কয়েকটি ম্যাচে রিয়ান স্ট্যান্ড বাই অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পূর্ণ সময়ের জন্য অধিনায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর এই তরুণ তারকা বলেন, “প্রথম থেকেই এই দল আমার নিজের বাড়ির মতো। রাজস্থান সব সময় আমার পাশে থেকেছে। আমাকে তৈরি করেছে এবং এগিয়ে যেতে সবসময় সাহায্য করেছে। এই দলের হয়ে নেতৃত্ব দেওয়ার অনুভূতি বলে বোঝান সম্ভব নয়। পূর্ণ সময়ের জন্য দায়িত্ব পেয়ে সত্যই ভালো লাগছে।”
KKR’এ যাচ্ছেন যশস্বী-

শেষ আইপিএলে রাজস্থান রয়্যালস ভালো পারফর্ম্যান্স করতে না পারলেও দলের হয়ে দুরন্ত ফর্মে ছিলেন যশস্বী জয়সওয়াল। ১৪ ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল মোট ৫৫৯ রান। এই তরুণ তারকা ২০২০ সাল থেকে ধারাবাহিকভাবে আইপিএলে রাজস্থানের হয়ে অংশগ্রহণ করছেন। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে ৬৭ ম্যাচে ২১৬৬ রান সংগ্রহ করেছেন এই তারকা। কিন্তু সূত্র অনুযায়ী নেতৃত্বের দায়িত্ব না পাওয়ার পর খুশি নন যশস্বী।
ফলে তিনি দল ছড়াতে চলেছেন বলে খবর সামনে এসেছে। তিনি কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) আসতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman) কেকেআর থেকে বাদ পড়ার পর এই দলে এখনও একটি স্লট ফাঁকা রয়েছে। যদি যশস্বী কলকাতায় আসেন তাহলে তাকে ওপেনার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে দেখা যাবে।