ধর্ষণের তদন্তের মধ্যেই বিয়ে করলেন যশ দয়াল, এবার ফাঁসালেন জনপ্রিয় এই লাস্যময়ীকে !! 1

আইপিএল (IPL 2026) আধুনিক ক্রিকেটকে আরও সমৃদ্ধ করেছে। এই টুর্নামেন্টে অনেক তরুণ ক্রিকেটাররা অংশগ্রহণ করে খুব কম সময়ের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন। আবার খুব কম সময়ের মধ্যে বিপুল পরিমাণ অর্থ উপার্জন এবং জনপ্রিয়তা এই ক্রিকেটারদের ভুল পথে চালিত করে। ক্রিকেটে থেকে মনোযোগ সরে গিয়ে বিভিন্ন বেআইনি কাজেও জড়িয়ে পড়েন তারা।

সাম্প্রতিক সময় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) তারকা পেসার যশ দয়ালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে এসেছিল। এই বিষয়ে তদন্ত চলছে এবং জেল হ‌ওয়ার সম্ভাবনা রয়েছে তারকা ক্রিকেটারের। এর মধ্যেই এবার অন্য এক মহিলাকে বিয়ে করে চর্চায় উঠে এলেন যশ দয়াল।

Read Also: অবশেষে হল বড়ো খোলসা, এই কারণে KKR’এর নাম শুনলে নাক সিটকন সৌরভ গাঙ্গুলী !!

ধর্ষণের অভিযোগ যশের বিরুদ্ধে-

yash-dayal-denies-rape-allegations
Yash Dayal | Image: Getty Images

গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএলে চ্যাম্পিয়ন হয়ে ভক্তদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে। এই দলের গুরুত্বপূর্ণ সদস্য যশ দয়াল। আরসিবির হয়ে ট্রফি জয়ের পর তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন গাজিয়াবাদের এক তরুণী। এই নাবালিকা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দপ্তরের পর্যন্ত অভিযোগ পত্র জমা দিয়েছিলেন। এরপরই তদন্ত শুরু করে পুলিশ। তরুণীর অভিযোগ ছিল ৫ বছর সম্পর্কে থাকার সময় তার ওপর মানসিক এবং শারীরিক নির্যাতন চালিয়েছেন যশ দয়াল।

এছাড়া তার কাছ থেকে টাকা ধার নেয়। এই ধরনের কর্মকাণ্ড তিনি আরও অনেক মহিলা সঙ্গে করেছেন বলেও জানিয়েছেন অভিযোগকারিণী। সমস্ত চ্যাট, ভিডিও তদন্তকারী অফিসারদের হাতে তুলে দেওয়া হয়েছিল। গত বছর জয়পুর মেট্রোপলিটন কোর্টের বিচারক স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তাদের কাছে যে প্রমাণ রয়েছে তাতে কোনভাবেই প্রমাণিত হয় না যশ দয়ালকে অন্যায় ভাবে ফাঁসানো হয়েছে।

সাত পাকে বাঁধা পড়লেন যশ-

ধর্ষণের তদন্তের মধ্যেই বিয়ে করলেন যশ দয়াল, এবার ফাঁসালেন জনপ্রিয় এই লাস্যময়ীকে !! 2
Yash Dayal with Wife | Images: Twitter

নিম্ন আদালতে আগাম জামিন বাতিল হওয়ার পর আরসিবির তারকা রাজস্থানের হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন। হাইকোর্টে জামিন মঞ্জুর হলেও তদন্ত এখনও চলছে। এর মধ্যেই সাত পাকে বাঁধা পড়লেন যশ দয়াল। সূত্র অনুযায়ী ৪ ফেব্রুয়ারি নয়ডায় গোপনে বিয়ে সেরে ফেলেছেন তিনি। পাত্রীর নাম শ্বেতা পুন্দির। বিয়ের পর দীর্ঘদিন খবর গোপন রেখেছিলেন তারকা পেসার। তবে সম্প্রতি বিয়ের ভিডিও পোস্ট করেছেন শ্বেতা।

তিনি পেশায় একজন কনটেন্ট ক্রিয়েটর। ইনস্টাগ্রামে তার ৬ লক্ষের বেশি ফলোয়ার রয়েছে। ফেসবুকে আছে ১ লক্ষের বেশি ফলোয়ার। তার একটি পোস্টে যশ লাভ রিয়্যাক্ট করেছিলেন সেখান থেকে সম্পর্কের শুরু হয়েছিল। তবে এখনও পর্যন্ত যশের পক্ষ থেকে কোনরকম বিয়ের ছবি পোস্ট করা হয়নি।

Read More: “RCB’এর অকাত বুঝিয়ে দিল..”, জার্সি উন্মোচনে বিরাট কোহলির দলকে ট্রোল করলো KKR !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *