IPL যেন 'ইনজিয়র্ড প্রিমিয়ার লীগ', চোটে বিধ্বস্ত তারকাদের নিয়ে গড়া ভয়ঙ্কর একাদশ, নাম শুনলেই কাঁপবে প্রতিপক্ষ !! 1

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) মানেই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর। কোটি কোটি ভক্ত অপেক্ষা করে থাকে এই টুর্নামেন্টের জন্য। প্রতি বছরই এই টুর্নামেন্ট ঘিরে তৈরি হয় আলাদা উত্তেজনা তো তৈরি হয়। তার সাথে তৈরি হয় নতুন গল্প, নতুন নায়করাও। কিন্তু আইপিএল ২০২৬-এর চিত্রটা একেবারেই যেন আলাদা।এখনও টুর্নামেন্ট শুরু হয়নি, মাসের একদম শেষ ভাগে অনুষ্ঠিত হবে আইপিএল। তবে আইপিএল শুরু হওয়ার আগেই যেন চোটের পর চোট পাচ্ছেন খেলোয়াড়রা। ২৮শে মার্চ থেকে শুরু হতে যাওয়া এই মরসুমের আগেই দলগুলোর পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আসতে শুরু করেছে। খেলোয়াড়দের চোটের কারণে একাধিক দল তাদের বিকল্প খুঁজতে বাধ্য হচ্ছে। তবে, অনেকেই ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আইপিএল ২০২৬-কে “ইনজুরড প্রিমিয়ার লিগ” বলে আখ্যা দিতে শুরু করেছেন।

একাধিক তারকারা ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে

Harshit Rana, ipl 2026 bumrah, kkr
Harshit Rana | Image: Getty Images

আইপিএল ২০২৬ এর মঞ্চে (IPL 2026) কিছু খেলোয়াড় পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছে। তাদের মধ্যে হর্ষিত রানা (Harshit Rana) উল্লেখযোগ্য। হাঁটুর গুরুতর চোটের কারণে তাঁর অস্ত্রোপচার হয়েছে এবং তার সেরে ওঠার এখন বেশ দেরি রয়েছে। ফলে কলকাতা নাইট রাইডার্স তাঁকে পুরো মরসুমেই পাচ্ছে না। অন্যদিকে, অস্ট্রেলিয়ার অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডস, যিনি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলার কথা ছিল, পায়ের চোটের কারণে পুরো টুর্নামেন্ট জুড়েই অনুপস্থিত থাকবেন।

Read More: বাদ বিরাট-রোহিত, আইপিএলের আগেই ODI বিশ্বকাপের ব্লুপ্রিন্ট প্রস্তুত গৌতম গম্ভীরের !!

ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারান, যিনি রাজস্থান রয়্যালস দলে শামিল হয়েছিলেন ট্রেডিংয়ের মাধ্যমে। তিনিও সম্ভবত কুঁচকির চোটের কারণে ছিটকে গেছেন। ব্যাট ও বল – দুই বিভাগেই তাঁর অবদান দলের ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তবে, তাঁর অলরাউন্ড পারফরম্যান্স মিস করবে রাজস্থান ব্রিগেড। পাশাপশি, ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স দলে তরুণ অলরাউন্ডার আথারভা আনকোলেকার হাঁটুর চোটে পুরো মরসুমেই খেলতে পারবেন না। একইভাবে চেন্নাই সুপার কিংসের ফাস্ট বোলার নাথান এলিস হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। কেকেআরের আকাশ দীপও আইপিএল থেকে ছিটকে গিয়েছেন।

মাঝপথে অংশগ্রহণ করতে পারেন এই তারকারা

Ipl 2025
Pat Cummins and Harshal Patel | Image: Getty Images

আবার কিছু খেলোয়াড় আছেন যারা পুরো টুর্নামেন্টে অংশগ্রহণ না করলেও মাঝ পথে যোগ দিতে পারে বলে জানা গিয়েছে। তার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cunmins), যিনি সানরাইজার্স হায়দ্রাবাদেরও অধিনায়ক। ফিটনেস সমস্যার কারণে শুরুর ম্যাচগুলোতে খেলবেন না। তাঁর অনুপস্থিতি দলকে ঈশান কিষান (Ishan Kishan) নেতৃত্ব দেবেন। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের তারকা পেসার জশ হ্যাজেলউডও (Josh Hazlewood) মাঝের দিকে দলে যোগ দেবেন বলেই জানা গিয়েছে। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কও (Mitchell Starc) মাঝ পথে যোগ দেবেন, তাছাড়া ম্যাথিউ শর্ট ও জস ইংলিশকেও সব ম্যাচে পাওয়া যাবে না। শ্রীলঙ্কার ফাস্ট বোলার মাথিশা পাথিরানাও এখনও পুরোপুরি ফিট নন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়ার পরেই তাঁকে আইপিএলে খেলার অনুমতি দেওয়া হবে। ফলে কেকেআর শুরুর দিকে তাঁকে পাবে না।

আসন্ন আইপিএলের আহত একাদশ

ম্যাথিউ শর্ট, জশ ইংলিস (উইকেটরক্ষক), স্যাম কারান, জ্যাক এডওয়ার্ডস, আথারভা আনকোলেকার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, মাথিশা পাথিরানা, হর্ষিত রানা, নাথান এলিস। ইমপ্যাক্ট প্লেয়ার – আকাশ দীপ

Read Also:  IPL’এর আগেই বিস্ফোরণ! বর্ণবৈষম্যের অভিযোগ তুলে অবসর ঘোষণা কিংবদন্তির

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *