আইপিএল ২০২৬-এর (IPL 2026) উদ্বোধনী ম্যাচ শুরু হওয়ার আগেই পরিস্থিতি উত্তপ্ত। কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্স দুই দলই নানা সমস্যায় জর্জরিত। মুম্বইয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল তাদের স্কোয়াডের অনিশ্চয়তা। ইতিমধ্যে মিচেল স্যান্টনার, উইল জ্যাকস এবং জসপ্রিত বুমরার অনুপস্থিতি বা অনিশ্চয়তা দলকে বড় ধাক্কা দিয়েছে। এই তিনজনই ম্যাচ উইনার, এবং তাদের না থাকলে দল অনেকটাই দুর্বল হয়ে পড়ে। স্যান্টনার শুধুমাত্র একজন স্পিনার নন, তিনি একজন কৌশলী বোলার। টি-টোয়েন্টি ক্রিকেটে মাঝের ওভারগুলোতে রান আটকে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই জায়গাতেই স্যান্টনারের দক্ষতা অসাধারণ।
শুরুতেই বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে

গত মৌসুমে মুম্বাই ইন্ডিয়ানসের ভাগ্য তিনিই বদলে দিয়েছিলেন। তার বলের ভ্যারিয়েশন, লাইন-লেংথ এবং ম্যাচ পড়ার ক্ষমতা তাকে বিশেষ করে তোলে। তিনি থাকলে মুম্বইয়ের বোলিং ইউনিট অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। তার অনুপস্থিতিতে মুম্বইকে নতুন পরিকল্পনা করতে হবে। যদিও, তরুণ আফগান স্পিনার আল্লাহ গাজানফারকে সুযোগ দেওয়া হতে পারে। তবে আইপিএলের মঞ্চে তিনি নতুন এবং তিনি কিছুটা হলেও চাপ অনুভব করবেন।
Read More: IPL 2026: অনভিজ্ঞ তরুণ প্রতিভা-শ্রেয়সের লড়াই, জানুন PBKS’এর শক্তি, দুর্বলতা ও এক্স ফ্যাক্টর !!
অন্যদিকে উইল জাকস যিনি এই ম্যাচে উপস্থিত থাকবেন না, তিনি একজন অলরাউন্ডার হিসেবে দলকে দুই দিক থেকেই সাহায্য করেন। তার অনুপস্থিতিতে ব্যাটিং লাইনআপে চাপ বাড়বে, বিশেষ করে শেষের ওভারগুলোতে। জ্যাকসের পরিবর্তে শেরফেন রাদারফোর্ডকে খেলানো হলে ব্যাটিংয়ে কিছুটা শক্তি পাওয়া যেতে পারে, তবে ধারাবাহিকতার প্রশ্ন থেকেই যায়। জ্যাকস যেখানে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন, রাদারফোর্ড সেখানে কখনও কখনও ব্যর্থ হন। আবার জ্যাকসের বর্তমান ফর্ম অসাধারণ। টি-টোয়েন্টি বিস্বকাপের মঞ্চে ইংল্যান্ডের হয়ে অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে চারবার ম্যান অফ দা ম্যাচের পুরস্কারও জিতেছেন।
চোটে জর্জরিত কেকেআরও

এদিকে কলকাতা নাইট রাইডার্সও চোট সমস্যায় জর্জরিত। যদিও তাদের নির্দিষ্ট খেলোয়াড়দের নাম এখনও স্পষ্টভাবে সামনে আসেনি, তবুও দলটি পূর্ণ শক্তিতে নামতে পারবে না বলেই ধারণা করা হচ্ছে। যদিও তাদের স্কোয়াডে বেশ কিছু তরুণ এবং প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, তবুও ম্যাচের চাপ সামলানো সহজ হবে না। মুম্বই ইন্ডিয়ান্স বরাবরের জন্য তাদের ঘরের মাঠে বেশ শক্তিশালী। বিশেষ করে মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল ইতিহাসে সর্বাধিক ম্যাচ কেকেআরের বিরুদ্ধেই জিতেছে। এই পরিস্থিতিতে আজকের ম্যাচটিতে মুম্বাইয়ের বিরুদ্ধে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে কেকেআরের পক্ষে।