WI vs SCO: বিশ্বকাপের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে অঘটন ঘটাতে প্রস্তুত স্কোটল্যান্ড, বিস্তারিত জানুন এক ক্লিকে !! 1

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) প্রতিটি দল তাদের সেরা পারফর্ম্যান্স দেওয়ার জন্য মাঠে নামছে। স্কটল্যান্ড এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের জন্য প্রথমে যোগ্যতা অর্জন করতে পারেনি। কিন্তু বাংলাদেশ বিশ্বকাপের মহাযুদ্ধ থেকে বাদ পড়ার পর ভাগ্য খুলে যায় তাদের। শনিবার দ্বিতীয় ম্যাচে স্কোটল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের (Scotland vs West Indies Match) বিপক্ষে মাঠে নামবে। ইডেন গার্ডেন্সে শক্তিশালী ক্যারিবিয়ান দের হারিয়ে যাত্রা শুরু করতে চাইছে অরেঞ্জ বাহিনী। অন্যদিকে সাই হোপরাও (Shai Hope) জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে চাইছে।

টি২০ বিশ্বকাপের ম্যাচের সময়সূচি-

ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড

West Indies, t20 world cup 2024
West Indies Team | Image: Getty Images

ম্যাচ সংখ্যা: ০২

তারিখ: ০৭/০২/২০২৬

ভ্যেনু: ইডেন গার্ডেন্স, কলকাতা

সময়: দুপুর ৩:০০ (ভারতীয় সময়)

Read More: “বোমা দিয়ে উড়িয়ে…” টি-20 বিশ্বকাপ বিতর্কে ‘সন্ত্রাসী’ যোগ, ICC-BCCI’এর বিরুদ্ধে পাকিস্তানি ইউটিউবারের সরাসরি হুমকি !!

পিচ রিপোর্ট-

complaint-lodged-against-cab-officials
Eden Gardens | Image: Getty Images

ইডেন গার্ডেন্স ভারতের অন্যতম ঐতিহ্যবাহী স্টেডিয়াম। ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ডের ব্যাটসম্যানরা এই মাঠের পিচ থেকে সাহায্য নিয়ে জ্বলে উঠতে পারেন। এই স্টেডিয়ামের আউটফিল্ড অত্যন্ত দ্রুত। কালো মাটির পিচে শুরুতে সাহায্যকারী ব্রাউন্স এবং স্যুইং নিয়ে প্রভাব ফেলতে পারেন পেসাররা। ম্যাচের সময় এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পিচ থেকে সাহায্য নিয়ে স্পিনাররা‌ও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ইডেন গার্ডেন্সে এখনও পর্যন্ত মোট ১৪ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে প্রথমে ব্যাটিং করা দল তার মধ্যে প্রথমে ব্যাটিং করা দল ৯ টি ম্যাচে জয়লাভ করেছে। ৫ টি ম্যাচ জয় পেয়েছে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার দল। এই মাঠের প্রথম ইনিংসে টি-টোয়েন্টি ক্রিকেটে গড় রান ১৮০।

আবহাওয়ার পূর্বাভাস-

পাকিস্তান বনাম নেদারল্যান্ডস অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কলম্বোতে। শনিবার সকাল থেকে এখানকার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতেরও পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। ফলে বৃষ্টি ম্যাচে প্রভাব ফেলতে পারে। এই দিন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। বাতাসে আপেক্ষিক আদ্রতা থাকবে গড়ে ৭৮ শতাংশ। ম্যাচ চলাকালীন বাতাস বইবে ঘন্টায় ১৪ কিমি বেগে।

ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কোরল্যান্ড এর ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। শনিবার কলকাতার আকাশ সকাল থেকেই সম্পূর্ণ পরিষ্কার থাকবে। ম্যাচ চলাকালীন বৃষ্টিপাতের কোনরকম সম্ভাবনা নেই। তাপমাত্রা থাকবে গড়ে ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এই দিন বাতাসের আপেক্ষিক আদ্রতা থাকবে ৪০ শতাংশ। ম্যাচ চলাকালীন ঘন্টায় গড়ে ৫ কিমি বেগে বাতাস বইবে।

হেড টু হেড-

ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১ টি ম্যাচে মুখোমুখি হয়েছে। উল্লেখযোগ্যভাবে স্কটল্যান্ড এই ম্যাচে জয়লাভ করেছিল। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিবিয়ানদের হারিয়ে দৃষ্টান্ত তৈরি করে তারা। ফলে ইডেনেও অঘটন ঘটতে পারে।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ-

ব্র্যান্ডন কিং, জনসন চার্লস (উইকেটকিপার), শাই হোপ (অধিনায়ক), শিমরান হেটমায়ার, রোভম্যান পাওয়েল, শারফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, গুড়াকেশ মোতি, শামার জোসেফ

স্কটল্যান্ডের সম্ভাব্য একাদশ-

WI vs SCO: বিশ্বকাপের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে অঘটন ঘটাতে প্রস্তুত স্কোটল্যান্ড, বিস্তারিত জানুন এক ক্লিকে !! 2
Scotland Cricket Team | Image: Getty Images

জর্জ মানসি, মাইকেল জোন্স, ব্র্যান্ডন ম্যাকমুলেন, রিচি বেরিংটন (অধিনায়ক), ম্যাথু ক্রস (উইকেটকিপার), মাইকেল লিস্ক, ক্রিস গ্ৰিভস, মার্ক ওয়াট, সাফিয়ান শরীফ, ব্র্যাড ক্যারি, পল ভ্যান মিকেরেন

লাইভ স্ট্রিমিং-

পাকিস্তান বনাম নেদারল্যান্ডস এবং ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কোরল্যান্ডের ম্যাচ টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচারিত হবে। এছাড়াও অনলাইনে জিওহটস্টার ওটিটি প্ল্যাটফর্মে এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি দেখতে পাওয়া যাবে।

Read Also: IPL থেকে ছিটকে PSL’এ মুস্তাফিজুর, এই দলের হয়ে কাঁপাবেন মঞ্চ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *