মেসি-কান্ডে করেছিলেন প্রতিবাদ, মনোজ তেওয়ারির টিকিট না পাওয়া নিয়ে উঠছে একাধিক প্রশ্ন !! 1

ক্রিকেট জগতের সঙ্গে যেমন বলিউডের যোগসূত্র রয়েছে ঠিক তেমনই রাজনৈতিক প্রেক্ষাপটে‌ও ক্রিকেটারদের মাঝেমধ্যে আলোড়ন সৃষ্টি করতে দেখা যায়। মহম্মদ আজহারউদ্দিন (Mohammed Azharuddin) থেকে গৌতম গম্ভীর (Gautam Gambhir), ইউসুফ পাঠান (Yusuf Pathan) ভারতীয় রাজনীতিতে পা রেখে আরও জনপ্রিয় হয়েছেন। পশ্চিমবঙ্গের বহরমপুর কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন ইউসুফ। অন্যদিকে বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তেওয়ারি‌ও (Manoj Tewari) বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ প্রতিমন্ত্রী তিনি। কিন্তু তাও আসন্ন বিধানসভা ভোটের টিকিট পেলেন না। কেন বঞ্চিত হলেন তা নিয়ে আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়।

Read More: IPL থেকে অবসর নিচ্ছে ধোনি, CSK-তে নতুন ভূমিকায় ‘ক্যাপ্টেন কুল’ !!

বাংলার রাজনীতিতে মনোজ-

মেসি-কান্ডে করেছিলেন প্রতিবাদ, মনোজ তেওয়ারির টিকিট না পাওয়া নিয়ে উঠছে একাধিক প্রশ্ন !! 2
Manoj Tiwary | Image: Getty Images

মনোজ তেওয়ারি ভারতীয় ঘরোয়া ক্রিকেটে নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন। তিনি অধিনায়ক হিসেবে বাংলাকে এনে দিয়েছেন অসংখ্য সম্মান। আন্তর্জাতিক ক্রিকেটে এবং আইপিএলেও (IPL 2026) নিজের ছাপ ফেলার চেষ্টা করেছিলেন মনোজ। দেশের হয়ে খেলেছেন ১২ টি ওডিআই ম্যাচ ও ৩ টি টি-টোয়েন্টি ম্যাচ। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (KKR) সহ দিল্লি এবং পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন।

এই টুর্নামেন্টে ৯৮ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৬৯৫ রান। ২০২৪ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন তিনি। এর আগে ২০২১ সালে শিবপুর থেকে তৃণমূলের হয়ে বিধানসভা ভোটে দাঁড়িয়েছিলেন। প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে ৩২ হাজারের বেশি ভোটে হারিয়ে বিধায়ক নির্বাচিত হন। এমনকি মনোজ তেওয়ারিকে ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী করা হয়েছিল।

টিকিট না পাওয়ায় শুরু জল্পনা-

মেসি-কান্ডে করেছিলেন প্রতিবাদ, মনোজ তেওয়ারির টিকিট না পাওয়া নিয়ে উঠছে একাধিক প্রশ্ন !! 3
Manoj Tiwary | Image: Getty Images

এই বছর পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট দুই দফায় অনুষ্ঠিত হবে। প্রথম দফা রয়েছে ২৩ মার্চ এবং ২৯ মার্চ দ্বিতীয় দফার ভোট রয়েছে। এর মধ্যেই গতকাল তৃণমূল তাদের সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় বর্তমানে বাংলা দলের বোলিং কোচ শিবশঙ্কর পাল (Shib Sankar pal)) জায়গা পেয়েছেন। তাকে তুফানগঞ্জ থেকে লড়াই করতে দেখা যাবে। কিন্তু টিকিট পেলেন না মনোজ তেওয়ারি।

তিনি সক্রিয় বিধায়ক থাকা সত্ত্বেও শিবপুরে টিকিট পেলেন না। এই বিষয়ে নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শশলততণশুরু হয়েছে। কলকাতা লিওনেল মেসিকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল সেই সময় প্রতিবাদ জানিয়েছিলেন মনোজ তেওয়ারি। এই কারণেই কি টিকিট পেলেন না তা নিয়েও প্রশ্ন তুলছে এক অংশ।‌ সেই সময় মনোজ তেওয়ারি নিজের অবস্থান স্পষ্ট করে বলেছিলেন, “বিভিন্ন ভিডিও এবং ছবিতে যাদের মেসির পাশে দেখলাম তাদের প্রত্যেককেই এই ঘটনার দায় নিতে হবে।

Read Also: আর ৭ নং নয়, প্রিয় বন্ধু জাদেজাকে ট্রিবিউট দিয়ে ৮ নং‌ জার্সি পরে এবার মাঠে নামবেন ধোনি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *