এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আর মাত্র কয়েকটা ম্যাচ বাকি। টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। এর মধ্যেই মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামায় কেঁপে উঠেছে গোটা বিশ্ব। বিশ্ব রাজনীতির নতুন পথে বাঁক নিয়েছে। এই যুদ্ধের প্রভাব এবার ক্রিকেট মাঠে এসে পড়ল। ওয়েস্ট ইন্ডিজ দল ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শেষ করেছে। ইডেনে তারা শেষ ম্যাচে ভারতের (India vs West Indies Match) বিপক্ষে মাঠে নামে। তারপর যুদ্ধের কারণে বিমান চলাচল বন্ধ থাকায় বাড়ি ফিরতে পারছেন না শাই হোপরা (Shai Hope)।
Read More: পরিবর্তন হতে চলেছে ইডেনের নাম, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে পরিচিত হবে এই মাঠ !!
বাড়ি ফিরতে পারছে না দল-

ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর মিসাইল হামলা করে। এই হামলায় মৃত্যু হয়েছে ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেইয়ের। এরপরে পরিস্থিতি আরও খারাপের দিকে গেছে। যুদ্ধে জড়িয়ে পড়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহারাইনের মতো দেশও। মুহুর্মুহু মিসাইল ছুটে যাচ্ছে আকাশ পথে। এই কারণে বর্তমানে এই অঞ্চলগুলিতে বিমান চলাচল বন্ধ রয়েছে। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শেষ হলেও ওয়েস্ট ইন্ডিজ দল ঘরে ফিরতে পারছে না।
তারা বর্তমানে কলকাতায় আটকে পড়েছে। ক্যারিবিয়ানরা শেষ ম্যাচে ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে মাঠে নামে। এই ম্যাচে জয় তুলে নিতে পারলেই সেমিফাইনালের টিকিট তাদের পাকা ছিল। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৯৫ রানের বিশাল লক্ষ্যমাত্রা দেয় জেসন হোল্ডাররা (Jason Holder)। এই রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে গিয়েছিল ভারতীয় দল। তবে সঞ্জু স্যামসন (Sanju Samson) একাই দায়িত্ব কাঁধে নিয়ে লড়াই করে দলকে ঐতিহাসিক জয় এনে দেন। ফলে সুপার ৮ থেকেই যাত্রা শেষ করে ওয়েস্ট ইন্ডিজ।
PAK vs BAN সিরিজ নিয়েও ধোঁয়াশা-

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে বাংলাদেশ দলকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বিসিবি (BCB) বিসিসিআইকে (BCCI) চাপে ফেলার জন্য ভারতে এই টুর্নামেন্টের জন্য ক্রিকেটারদের পাঠাবে না বলে সিদ্ধান্ত নেয়। নিরপেক্ষ ভ্যানুর আবেদন আইসিসি (ICC) বাতিল করলে বিষয়টি আরও জটিল হয়ে ওঠে এবং লিটন দাসরা (Litton Das) বাদ পড়েন। এর ফলে বিশ্বকাপের ক্ষতিপূরণ বাংলাদেশ ক্রিকেট দল দ্বিপাক্ষিক সিরিজগুলোর মাধ্যমে তুলতে চাইছে।
১১ মার্চ থেকে পাকিস্তানের (India vs Pakistan Match) বিপক্ষে তারা ঘরের মাঠে তিন ম্যাচের ওডিআই সিরিজে মাঠে নামবে। কিন্তু এই সিরিজেও যুদ্ধের প্রভাব পড়েছে। বর্তমানে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধ চলায় সীমান্ত অঞ্চলে বিমান চলাচল বন্ধ রয়েছে। ৯ মার্চ পাক তারকাদের বাংলাদেশের যাওয়ার কথা থাকলেও তা সম্ভব নয় বলে খবর সামনে এসেছে। অন্যদিকে ঈদের আগেই দুই দেশ দ্বিপাক্ষিক সিরিজ শেষ করতে চাইছে। ফলে সূচির পরিবর্তন করলেও সমস্যার মুখে পড়বেন তারা।