"ভারতের জন্য কাল.." দঃ আফ্রিকার বিপক্ষে হোল্ডার-শেফার্ডের দুরন্ত লড়াইয়ে সূর্যকুমারদের জন্য চিন্তায় ভক্তরা !! 1

আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) সুপার ৮’এ হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা (West Indies vs South Africa Match)। এই দুই দল চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে‌। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শেষ ম্যাচে ভারতকে (India vs South Africa Match) হারিয়ে ধারাবাহিকতা বজায় রাখে প্রোটিয়ারা। তারা আজ ম্যাচে প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। জিম্বাবুয়ের (West Indies vs Zimbabwe Match) বিপক্ষে ১০০’এর ওপর বেশি রানে জয় পাওয়া ক্যারিবিয়ানরা প্রথম ইনিংসে ব্যাট হাতে জ্বলে উঠবে বলেই বিশেষজ্ঞরা আশা করেছিলেন। কিন্তু একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় তারা‌। তবে জেসন হোল্ডার (Romario Shepherd) এবং রোমারিও শেফার্ড (Jason Holder) ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।

Read More: গৌতম নয় টিম ইন্ডিয়াকে ‘চুনা লাগাচ্ছে’ সূর্যকুমার, নিজের পছন্দের কারণে বিশ্বকাপে নাক কাটাচ্ছেন !!

ওয়েস্ট ইন্ডিজের দুরন্ত লড়াই-

"ভারতের জন্য কাল.." দঃ আফ্রিকার বিপক্ষে হোল্ডার-শেফার্ডের দুরন্ত লড়াইয়ে সূর্যকুমারদের জন্য চিন্তায় ভক্তরা !! 2
WI vs SA | Image: Getty Images

আজ ক্যারিবিয়ানরা প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে দুরন্ত শুরু করে। প্রথম ওভারেই ১৭ রান সংগ্রহ করে জ্বলে উঠেছিল তারা। কিন্তু ওপেনার ব্র্যান্ডন কিং (Brandon King) ১১ বলে মাত্র ২১ রান করে এবং সাই হোপ ৬ বলে ১৬ রান করে মাঠ ছাড়েন। লুঙ্গি এনগিডি (Lungi Ngidi) এবং কাগিসো রাবাডা (Kagiso Rabada) বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি শিমরান হেটমায়াররা (Shimron Hetmyer)। দুরন্ত ফর্মে থাকা হেটমায়ার ২ রান করে এবং রোভম্যান পাওয়েল (Rovman Powell) মাত্র ৯ রান করে মাঠ ছাড়েন।

ব্যাটসম্যানরা মাঠে নেমে চার-ছক্কা হাঁকালেও বড়ো ইনিংস গড়তে পারছিলেন না। ৭১ রানে ৬ উইকেট হারিয়ে চাপের মুখে পড়েছিল ক্যারিবিয়ানরা। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন রোমারিও শেফার্ড এবং জেসন হোল্ডার। হোল্ডার ৩১ বলে ৪৯ রানের ইনিংস খেলেন। শেফার্ডের ব্যাট থেকে আসে ৩৭ বলে ৫২ রান। তিনি ৪ টি ছয় এবং ৩ টি চার হাঁকিয়েছেন। এর ফলে প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। এই রান দক্ষিণ আফ্রিকাকে চাপের মুখে রেখেছে।

প্রোটিয়ারা হেরে গেলে ভারতীয় দল‌ও কার্যত সেমিফাইনালের লড়াই ছিটকে যাবে। এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক মন্তব্য উঠে আসছে। “বড়ো দলে সামনেও সিংহের হুংকার অব্যাহত। হোল্ডার এবং রোমারিও নিজেদের ক্লাস দেখালেন। ভারতের জন্য খুবই খারাপ বিষয়।” বলে উল্লেখ করেছেন নেটিজেনরা। “সম্পূর্ণভাবে ম্যাচটি ফিক্সিং। ভারতীয় দলের সঙ্গে নেট রান রেটের পার্থক্য কমিয়ে আনার চেষ্টা করেছে। যাতে সেমিফাইনালে সূর্যকুমার যাদবরা পৌঁছাতে পারে। দক্ষিণ আফ্রিকাই ম্যাচ জিতবে।, “বলেও কটাক্ষ করছেন অনেকে।

দেখুন ট্যুইট চিত্র-

https://x.com/i/status/2026979069989212191

Read Also: বিশ্বকাপের মাঝেই পারিবারিক বিপর্যয়, ICU’তে বাবা, বাড়ি ফিরতে হল রিংকুকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *