টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। গোটা ক্রিকেটবিশ্ব যখন উত্তেজনায় ফুটছে, ঠিক সেই সময় ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে ফের বিতর্কের ঝড়। ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ম্যাচটি ভারত ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত হয়। এমনকি দুই দলের ইতিহাসও বহু পুরানো। এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম (Wasim Akram)।
ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার প্রস্তাবকে কার্যত নাকচ করে আকরাম বলেন, পাকিস্তানের উচিত ভারতের বিরুদ্ধে খেলাই। তাঁর মতে, বড় দলের বিরুদ্ধে খেলতে না চাইলে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকা যায় না। এই বক্তব্যের মধ্যেই লুকিয়ে আছে পাকিস্তান ক্রিকেটের এক গভীর আত্মসমালোচনা। কিংবদন্তি ওয়াসিম আক্রম শুধু পাকিস্তানের নয় বরং বিশ্ব ক্রিকেটের একজন জনপ্রিয় খেলোয়াড়। ভারতের দর্শকদের থেকেও বেশ সম্মান পেয়ে থাকেন তিনি।
Read More: WPL 2026: নাচ–গান–গ্ল্যামারে মোড়া WPL ফাইনাল, সমাপ্তি অনুষ্ঠানে থাকছে মালাইকা–তলবিন্দরের জাদু !!
ভারত-পাক ম্যাচ নিয়ে বড় খোলাসা ওয়াসিমের

ওয়াসিম আকরামের মতে, ভারত–পাকিস্তান ম্যাচ মানেই পাকিস্তানে এক অদ্ভুত মানসিক আতঙ্ক। এই ম্যাচে হার মানে অনেক সমর্থকের কাছে জাতীয় অপমান। অতীতে একাধিকবার এমনটা দেখা গেছে। ভারতের কাছে হার মানে টেলিভিশন ভাঙা, খেলোয়াড়দের বিরুদ্ধে কুৎসা, এমনকি বিমানবন্দরে গিয়ে তাঁদের হেনস্তা করার অভিযোগও উঠেছে। তবে আকরাম মনে করেন খেলাধুলায় জয়-পরাজয় দুটোই থাকবে। তবে, পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তে বেশ অখুশি ওয়াসিম। তিনি বলেন, “সাম্প্রতিক পরিসংখ্যান পাকিস্তানের পক্ষে মোটেও আশাব্যঞ্জক নয়। গত কয়েক বছরে দুই দল একাধিকবার মুখোমুখি হলেও পাকিস্তান জিতেছে মাত্র একবার। বাকি ম্যাচগুলোতে ভারতের আধিপত্য স্পষ্ট।“
তিনি আরও বলেন, বহু পাকিস্তানি সমর্থক প্রতিদিন প্রার্থনা করেন যেন ভারতের কাছে হার না দেখতে হয়। তবে আইসিসি ইভেন্টে ভারত বারবার পাকিস্তানকে পরাস্ত করেছে। সম্প্রতি ওয়াসিম আকরামের আরও একটি বয়ান সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হচ্ছে। ভাইরাল হওয়া সেই বক্তব্যে ওয়াসিম বলছেন, “পাকিস্তান এত বড় দল নয় যে আইসিসি তার অনুপস্থিতি নিয়ে বিশেষভাবে চিন্তিত হবে। আসল সত্য হল যে কিছু লোক বড় মঞ্চে ভারতের মুখোমুখি হতে ভয় পায়।” পাক প্রধানমন্ত্রী সম্প্রতি একটি বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন যে, কোনো মূল্যেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মুখোমুখি হবে না পাকিস্তান।