"বয়কট করলেই মান বাঁচত..", ভারতের বিপক্ষে পাকিস্তানের হারে ক্ষোভ প্রকাশ ওয়াসিম আকরামের !! 1

পরিস্থিতি, সময় বদলালেও ম্যাচের ফলাফল বদল করতে পারল না পাকিস্তান। ভারতের (India vs Pakistan Match) কাছে হারটা তাদের জন্য অমোঘ সত্য হয়ে দাঁড়িয়েছে। ব্লু ব্রিগেডদের বিপক্ষে পরাজয়ের তালিকা দীর্ঘ করে বর্তমানে সালমান আলি আগাদের (Salman Ali Agha) পিঠ দেওয়ালে ঠেকেছে। গতকাল শ্রীলঙ্কায় ম্যাচ দেখতে এসে হৃদয় ভঙ্গ হয়েছে হাজার-হাজার পাক সমর্থকদের। কার্যত চোখের জলে তাদের স্টেডিয়াম ছাড়তে দেখা যায়। এই রকম পরিস্থিতিতে নিচের দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন প্রাক্তন পাক তারকারা। এই আবহে ওয়াসিম আকরাম (Wasim Akram) এবার বাবর আজমদের (Babar Azam) নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন।

Read More: “ফাইটব্যাক করার আগেই আমরা…” ভারতের কাছে লজ্জাজনক হার পাকিস্তানের, ম্যাচ শেষে খেলোয়াড়দের দুষলেন অধিনায়ক !!

আবারও পরাজিত পাকিস্তান-

"বয়কট করলেই মান বাঁচত..", ভারতের বিপক্ষে পাকিস্তানের হারে ক্ষোভ প্রকাশ ওয়াসিম আকরামের !! 2
IND vs PAK | Image: Getty Images

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়ে যাত্রা শুরু করেছিল পাকিস্তান। ফলে তারা শ্রীলঙ্কার কঠিন পিচে ভারতকেও হারাতে পারবে বলে অনেকে মনে করছিলেন। গতকাল প্রথম ইনিংসে সালমান আলিরা বল হাতে রীতিমতো চাপ সৃষ্টি করে। তবে ভারতীয় দলের ভরসা হয়ে ওঠেন ঈশান কিষাণ (Ishan Kishan)। তিনি ৪০ বলে ৭৭ রানের ইনিংস খেলে দলের আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছিলেন। তার ব্যাট থেকে আসে ১০ টি চার এবং ৩ টি ছয়।

ফলে ভারত প্রথম ইনিংসে ১৭৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়। এই রান তাড়া করতে নেমে বাবর আজমরা (Babar Azam) ভারতীয় বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি। একমাত্র উসমান খান (Usman Khan) ৪৪ রান করে লড়াই চালানোর চেষ্টা করেছিলেন। এই লড়াইয়ে আর কোনো ব্যাটসম্যান উঠে আসতেই পারেনি। ১১৪ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ৬১ রানের বিশাল জয় ছিনিয়ে নেয় সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)।

ক্ষোভ প্রকাশ করলেন ওয়াসিম-

"বয়কট করলেই মান বাঁচত..", ভারতের বিপক্ষে পাকিস্তানের হারে ক্ষোভ প্রকাশ ওয়াসিম আকরামের !! 3
IND vs PAK | Image: Getty Images

গত বছর এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত এবং পাকিস্তান ৩ বার মুখোমুখি হয়েছিল। একটিও ম্যাচে জয় তুলে নিতে সক্ষম হয়নি শাহীন আফ্রিদিরা (Shaheen Afridi)। এবার বিশ্বকাপেও ভক্তদের হতাশ করলেন তারা। ফলে স্বাভাবিক ভাবেই সমালোচনার মুখে পড়েছে গোটা পাক শিবির। প্রাক্তন তারকা ক্রিকেটার ওয়াসিম আকরাম এই বিষয়ে নিজের মতামত প্রকাশ করলেন। তিনি রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান সরকার সিদ্ধান্ত নিয়েছিল ক্রিকেটাররা ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে।

এই সিদ্ধান্ত পরবর্তী সময় পরিবর্তন করা হয় এই বিষয় নিয়েও ওয়াসিম আকরাম বার্তা দিয়েছেন। তিনি বলেন, “পাকিস্তান ক্রিকেট এখন কেবল নাটক। ‌ ধীরে ধীরে তারা হাসির খোরাকে পরিণত হয়েছে। ম্যাচ খেলবে কি খেলবে না তা নিয়ে নাটক করার পর এই হার দেশকে বিব্রতের মধ্যে ফেলেছে। ম্যাচ বয়কট করাই আমাদের সম্মান বাঁচাতে পারত। আমি চাইব ভবিষ্যতে কোনো আইসিসি টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তান এক গ্ৰুপে না থাকুক।”

Read Also: বরুণ-জসপ্রীতদের বোলিং দাপটে উড়ে গেল পাকিস্তান, কলম্বো মাটিতে বিশাল জয় ভারতের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *